বুধবার, মে 22, 2013 স্থানীয় সময় 21.43

খবর / যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে প্রাক্তন সৈন্য দিবস

প্রতিবেদনের আকার - +
যুক্তরাষ্ট্রে  আজ এগারোই নভেম্বর প্রাক্তন সেনা দিবস পালিত হচ্ছে । ফেডারেল ছুটির এই দিনটিতে যুক্তরাষ্ট্রের সকল যুদ্ধের প্রাক্তন সৈন্যদের প্রতি সম্মান প্রদর্শন করা হচ্ছে।
 
গত বছর ডিসেম্বরর মাসে যুক্তরাষ্ট্রের শেষ সৈন্যটি ইরাক ত্যাগের পর এটি হচ্ছে প্রথম প্রাক্তন সেনা দিবস। আজকের এই ছুটির দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবশিষ্ট কিছু প্রাক্তন সেনার প্রতি ও সম্মান জানানো হবে।
 
আর্লিংটন জাতীয়  সমাধিক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা , অজ্ঞাত পরিচয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন 
 
গোটা আমেরিকার বিভিন্ন স্থানে ঐতিহ্যগত ভাবে এই প্রা্আন সেনা দিবস পালন করা হচ্ছে। আগামিকাল সোমবার এই উপলক্ষে ফেডারেল সরকারের দপ্তর বন্ধ থাকবে।
 
ব্রিটেন যুদ্ধে নিহত সৈন্যদের আজ রোববার স্মরণ দিবসে সম্মান প্রদর্শন করছে। তারা স্থানীয় সময়ে সকাল ১১ টায় এক মিনিটের নীরবতা পালন করে।

Hello America

Loading
১২.০০.০০ / -.--.--
চিত্র গ্যালারী

VOA 60 Bangla

Loading
১২.০০.০০ / -.--.--