ভয়েস অব আমেরিকা
ভয়েস অব আমেরিকা
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, হামাস জিম্মিদের মুক্তির বিষয়ে ভুল তথ্য  উপস্থাপন করেছে
            <description>শুক্রবার জারি করা হামাসের বিবৃতিতে ঘোষণা করা হয় যে তারা একজন আমেরিকান-ইসরায়েলি সৈন্যকে মুক্তি দিতে সম্মত হয়েছে, তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন যে বাস্তবে, এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দেওয়া "সেতুবন্ধন" যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তের বিপরীতে হামাসের এই ঘোষনা এসেছিলো।শুক্রবারের প্রথম দিকে, যুক্তরাষ্ট্র মনোনীত সন্ত্রাসী গোষ্ঠী হামাস একটি বিবৃতি জারি করে বলেছে যে তারা গাজায় বন্দী সর্বশেষ জীবিত আমেরিকান, যাকে জিম্মি বলে মনে করা হয়, এডান...</description>
ক্রেমলিন: অস্ত্রবিরতি চুক্তি সম্পর্কে  আশাবাদী হবার কারণ রয়েছে
            <description>যুক্তরাষ্ট্রের দূত এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার পর শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বলেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রস্তাবিত অস্ত্রবিরতি সম্পর্কে “সতর্ক আশাবাদের” কারণ রয়েছে।টেলিফোনে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় পেসকভ বৃহস্পতিবার পুতিনের মন্তব্যের কথা উল্লেখ করে বলেন, তিনি ৩০ দিনের জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়ার অস্ত্রবিরতির বিষয়ে শর্তসাপেক্ষ সমর্থন জানান, তবে সেইসাথে বলেছেন, কিছু প্রশ্নের জবাব পাওয়া দরকার।পেসকভ বলেন যে, “ যদিও এখনও অনেক কিছু করার বাকি...</description>
যুদ্ধবিরতির পক্ষে পুতিনের সমর্থন; বিস্তারিত সমাধান আসা দরকার, বললেন তিনি 
            <description>ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি সমর্থন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি জোর দিয়ে বলেন, এ বিষয়ে বিস্তারিত সমাধান আসতে হবে।বৃহস্পতিবার মস্কোয় সংবাদদাতাদের  পুতিন বলেন, “আমরা লড়াই বন্ধের প্রস্তাবের সাথে একমত। তবে আমরা এই ধারণা নিয়ে এগোচ্ছি যে, যুদ্ধবিরতি স্থায়ী শান্তির দিকে নিয়ে যাবে এবং সংকটের মূল কারণগুলো দূর করবে।”তিনি বলেন, “সম্ভবত আমার প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করা উচিত এবং তার সাথে আলোচনা করা উচিত,”।এর আগে পুতিনের...</description>
যুক্তরাষ্ট্র সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক আরোপ করেছে 
            <description>বুধবার যুক্তরাষ্ট্র ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর নতুন ২৫ শতাংশ শুল্ক কার্যকর করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মিত্র দেশের ওপর থাকা পূর্ববর্তী ছাড়ের অবসান ঘটলো।এই পদক্ষেপ আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ব্রিটেন, কানাডা, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিতে প্রভাব ফেলবে।  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুল্ক ঘোষণা করে এক বক্তব্যে বলেন, “আমার বিচারে, এইসব উৎস থেকে ক্রমবর্ধমানভাবে ইস্পাত এবং ডেরিভেটিভ ইস্পাত আমদানি মুকাবিলার জন্য এই...</description>
ট্রাম্প টেসলা কিনলেও কেন তা রাস্তায় চালাতে পারবেন না
            <description>নতুন একটি ঝকঝকে লাল টেসলা গাড়ি কিনলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কেনার সময়ই তিনি বলেছেন, তিনি এ গাড়ি চালাবেন না।তিনি মঙ্গলবার (১১ মার্চ) বলেন, "আমি একটি কিনতে যাচ্ছি, কিন্তু খারাপ খবর হলো, আমার গাড়ি চালানোর অনুমতি নেই।"এর কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি নেই। নিরাপত্তার বিবেচনায় এই নিয়ম করা হয়েছে। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সুরক্ষার জন্য এই নিয়ম জারি করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তাদের...</description>
আন্তর্জাতিক নারী দিবসে তালিবানের প্রতি জাতিসংঘের আহ্বান: মেয়েদের উপর নিষেধাজ্ঞা তুলে নিন 
            <description>চার বছর আগে ইয়ালদা কখনই ভাবেনি যে সে আর তার শিক্ষা চালিয়ে যেতে পারবে না কিংবা তার গ্রাজুয়েট হবার স্বপ্ন অর্জিত হবে না।
নিরাপত্তার কারণে নিজের পুরো নাম জানাতে চায়নি ইয়ালদা । সে বলে,“আমার বাবা-মা প্রায়ই তালিবানের প্রথম শাসনামলের [১৯৯০ ‘এর দশকে] কথা বলেন । আমি ভাবতাম আমি সৌভাগ্যবতী যে সে সময়ে আমার জন্ম হয়নি। দূর্ভাগ্যবশত, এখন আমরা একই নিয়তির শিকার”।
২০২১ সালের আগস্টে তালিবান যখন আফগানিস্তানের শাসন ভার গ্রহণ করে তখন ইয়ালদা ১০ম শ্রেণীর ছাত্রী ছিল। সে হচ্ছে আফগানিস্তানের ১৫ লক্ষ মেয়ের মধ্যে একজন...</description>
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে স্টারলিংক
            <description>বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের অংশীদার হয়ে কাজ করছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান।
প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার (৮ মার্চ) এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছেন। এই সফরে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।
তিনি জানান, "ভূমি...</description>
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার
            <description>সারা দেশে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ।
শনিবার (৮ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, "গতকাল (শুক্রবার) ঢাকার বায়তুল মোকাররম মসজিদের বাইরে সমাবেশে অংশ নেওয়া নিষিদ্ধঘোষিত সংগঠনটির সদস্যদের ধরতে পুলিশ দেশব্যাপী অভিযান শুরু করেছে। অভিযানে এ...</description>
নারী নির্যাতনসহ নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হস্তে দমন করুন: সরকারকে বিএনপি নেতা মির্জা ফখরুল
            <description>বাংলাদেশে নারীদের হেনস্তা ও নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে সব নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হস্তে দমন করার ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। এক বিবৃতিতে নানা ধরনের হয়রানিসহ নারীর প্রতি সহিংসতায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৭ মার্চ) বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জ্ঞাপন করেন তিনি।
শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী, শ্রমিকসহ বিভিন্ন...</description>
বৈশ্বিক স্বাস্থ্য কর্মসূচিগুলোতে যুক্তরাষ্ট্রের কাটছাটের কিছু সিদ্ধান্ত প্রত্যাহার, বলছে গ্রুপগুলো
            <description>কিছু বৈশ্বিক স্বাস্থ্য প্রকল্প যেগুলোর যুক্তরাষ্ট্র অর্থায়নকৃত চুক্তি গত সপ্তাহে হঠাৎ বাতিল করা হয়েছিল, সেই সিদ্ধান্ত পরিবর্তনের চিঠি পেয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
ট্রাম্প প্রশাসন ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইউএস স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে প্রায় ৯০ শতাংশ  চুক্তি বাতিল করার পরে এই সিদ্ধান্ত পালটানোর ঘটনাটি ঘটে।
ডেমোক্র্যাটিক আইন প্রণেতাদের সাথে কিছু রিপাবলিকান এবং অধিকার গোষ্ঠী  বিশ্বজুড়ে ফেডারেল অর্থায়িত মানবিক প্রচেষ্টা বন্ধ করার তীব্র সমালোচনা করেন।
আরবিএম...</description>
ইউক্রেনকে চাপ দিচ্ছেন ট্রাম্প, পুতিন-ট্রাম্প বৈঠকের পথ সুগম হচ্ছে
            <description>বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কিয়েভকে একটি খনিজ চুক্তি স্বাক্ষরের জন্য চাপ প্রদান অব্যাহত  রেখেছেন। তিনি মনে করেন, ২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে শুরু হওয়া যুদ্ধ শেষ করার জন্য মস্কোও একটি চুক্তি করতে প্রস্তুত।
ট্রাম্প নেটো সদস্যদের একটি বার্তা পাঠিয়েছেন- “যদি তারা অর্থ প্রদান না করে তাহলে আমি তাদের সুরক্ষা দেব না।”
প্রতিবেশী দেশগুলোর মধ্যে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করবেন সে বিষয়ে তিনি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
তিনি বলেন, “আমি মনে করি যা ঘটতে চলেছে তা হলো, ইউক্রেন একটি...</description>
মেক্সিকো সীমান্তে হামলা চালাবে না যুক্তরাষ্ট্রঃ জেডি ভ্যান্স 
            <description>যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার টেক্সাস-মেক্সিকো সীমান্তের একটি গুরূত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট পরিদর্শনে হোয়াইট হাউসের কর্মকর্তাদের একটি ত্রয়ী দলের নেতৃত্ব দেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন চাপের কথা বলেন। তিনি আমেরিকানদের আশ্বস্ত করেন যে, যুক্তরাষ্ট্রের বাহিনী মেক্সিকো আক্রমণ করার পরিকল্পনা করছে না। 
টেক্সাসের ছোট্ট সীমান্ত শহর ঈগল পাসে তার সফরটি কংগ্রেসের সামনে মঙ্গলবার রাতে ট্রাম্পের প্রতিবাদী ভাষণের  অব্যবহিত পরেই শুরু হয়। ভাষণে ট্রাম্প তার গৃহীত...</description>
যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপের প্রেক্ষাপটে কানাডা-যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৈঠক
            <description>যুক্তরাষ্ট্র ও কানাডার শীর্ষ কূটনীতিকরা বুধবার বাণিজ্য নিয়ে আলোচনা করেছেন। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত গাড়ির উপর নতুন ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য পিছিয়ে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বলেছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও কানাডার বিদেশমন্ত্রী মেলানি জলি “যৌথ বৈশ্বিক বাধা, সীমান্তের নিরাপত্তা, পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক সমৃদ্ধি” বিষয়ে মিলিতভাবে কাজ করতে সম্মত হয়েছেন।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সংবাদদাতাদের...</description>
যুক্তরাষ্ট্র সরে আসার পর ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য দিচ্ছে ফ্রান্স
            <description>ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু বৃহস্পতিবার বলেছেন, ফ্রান্স ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা বিভাগীয় তথ্য ভাগ করে নিচ্ছে; যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় রদ করার বিষয়ে ঘোষণা দেওয়ার পর ফ্রান্সের এই পদক্ষেপ।
রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কিয়েভের যুদ্ধে ইউক্রেনকে সাহায্যের জন্য ব্যয় ও অঙ্গীকার জোরালো করে প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করার বিষয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে এক শীর্ষ সম্মেলনে সমবেত হন; ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিও সেখানে...</description>
শান্তি আলোচনার পদক্ষেপ হিসেবে ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করলো যুক্তরাষ্ট্র 
            <description>যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করে দিয়েছে। এই পদক্ষেপ রাশিয়ার সাথে কিয়েভের তিন বছরের লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতাকে মারাত্মকভাবে হ্রাস করতে পারে। ওয়াশিংটন সংঘাতের দ্রুত অবসানের জন্য দেশ দুটিকে শান্তি আলোচনার দিকে ঠেলে দিচ্ছে। 
গত সপ্তাহে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে বিতর্কিত বৈঠকের পর কিয়েভের যোদ্ধাদের সামরিক সহায়তা স্থগিত করতে যুক্তরাষ্ট্রকে নির্দেশ দেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। 
সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ বুধবার...</description>
ট্রাম্পের ভাষণের জবাবে ডেমোক্র্যাটরা  দায়িত্বশীল পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানালো 
            <description>মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেটর এলিসা স্লটকিন বলেছেন, দেশে দায়িত্বশীল পরিবর্তন প্রয়োজন এবং আন্তঃসংযুক্ত বিশ্বের সাথে সম্পৃক্ত নেতা কাম্য। কংগ্রেসের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি ডনাল্ড ট্রাম্পের ভাষণের প্রতিক্রিয়া হিসেবে বক্তব্য দেন ঐ ডেমোক্র্যাটিক সিনেটর।
স্লটকিন বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আবাসন ও স্বাস্থ্যসেবার খরচ কমানো দরকার এবং এগুলোর সমাধানে ট্রাম্পের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা নেই।
তিনি আরও বলেন, ট্রাম্পের অর্থনৈতিক নীতি আমেরিকানদের শুল্ক ও বাণিজ্য যুদ্ধ, ক্রমবর্ধমান জাতীয় ঋণ এবং...</description>
জেলেন্সকি বলছেন শান্তি আলোচনায় ট্রাম্পের সাথে কাজ করতে তিনি প্রস্তুত
            <description>ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মঙ্গলবার বলেছেন তার দেশ "যথাসম্ভব তাড়াতাড়ি" রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে রাজি এবং শান্তি চুক্তিতে পৌঁছতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের "শক্তিশালী নেতৃত্বের" আওতায় তারা কাজ করবে।  
প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন, গত শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে তার বাকবিতণ্ডা "দুঃখজনক" ছিল এবং তিনি ইউক্রেনের রেয়ার  আর্থ  খনিজের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘ মেয়াদী অধিকার সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত...</description>
জেলেন্সকিঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামত ও খনিজ চুক্তিতে স্বাক্ষর করা সম্ভব
            <description>ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রবিবার বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করতে এখনও প্রস্তুত এবং তিনি বিশ্বাস করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে তিনি সক্ষম।
ব্রিটেনে ইউরোপীয় নেতাদের সমাবেশের পর সংবাদদাতাদের জেলেন্সকি বলেন, তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রও খনিজ চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত, তবে “কিছু বিষয় বিশ্লেষণ করতে সময় লাগতে” পারে।
গত সপ্তাহে জেলেন্সকির হোয়াইট হাউস সফরের সময় দুই পক্ষ চুক্তি স্বাক্ষর করবে বলে...</description>
শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায় ভোগার পর শান্তিতে বিশ্রাম নিচ্ছেন পোপ
            <description>ভ্যাটিকানের কর্মকর্তারা বলছেন, শুক্রবার শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতায় ভোগার পর শনিবার পোপ ফ্রান্সিস শান্তিপূর্ণভাবে বিশ্রাম নিচ্ছেন।
ভ্যাটিকান এক বিবৃতিতে জানায়,“পোপ একটি শান্তিপূর্ণ রাত কাটিয়েছেন এবং এখন তিনি বিশ্রাম নিচ্ছেন”।
রোমের জেমেল্লি হাসপাতালে গত দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছেন পোপ। শুক্রবার সেখানে তিনি স্বাস্থ্যগত জটিলতার মুখোমুখি হন।
ভ্যাটিকান জানিয়েছে, একটি “আকস্মিক শ্বাসপ্রশ্বাসজনিত ঘটনায়” ৮৮ বছর বয়সী এই সাধু তার নিজের বমি গিলে ফেলেন। যার ফলে তাকে ননইনভেসিভ মেকানিকাল ভেন্টিলেশন...</description>
নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাচ্ছে বিএনপি: প্রেস সচিব শফিকুল আলম
            <description>অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগেই দিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিএনপি হয়তো নির্বাচনের একটি তারিখ চাচ্ছে।
শনিবার (১ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
চলতি মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, "আমরা আবারও বলছি, নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে। বিএনপি হয়তো একটি সুনির্দিষ্ট তারিখ চাচ্ছে। আমরা বলে দিয়েছি, এ...</description>