দক্ষিণ-এশিয়া - ভয়েস অব আমেরিকা
দক্ষিণ-এশিয়া - ভয়েস অব আমেরিকা
চীনের প্রতি লক্ষ্য রেখেই ভারত ও মরিশাস কৌশলগত সম্পর্ক আরও উন্নত করলো
            <description>উভয় দেশের নেতারা বলছেন ভারত ও মরিশাস তাদের মধ্যকার সম্পর্ক আরও উন্নত করলো। বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ওই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি মোকাবিলায় ভারত মহাসাগরে নতুন দিল্লির প্রভাব বৃদ্ধি।মরিশাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই দিন ব্যাপী সফরের সময়ে এই উন্নততর সম্পর্ক স্থাপনের ঘোষণাটি আসলো। মরিশাস হচ্ছে ভারত মহাসাগরের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে একটি দ্বীপ-রাষ্ট্র।বুধবার মরিশাসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি মোদী বলেন যে দেশ দু’টি তাদের সম্পর্ক...</description>
পাকিস্তানে ট্রেনে হামলার পর সামরিক বাহিনী প্রায় ২০০ যাত্রীকে উদ্ধার করেছে
            <description>নিরাপত্তা বাহিনীর সূত্ররা বলছেন, গতকাল পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অস্থিতিশীল প্রদেশ বেলুচিস্তানে একটি ট্রেনে হামলার পর বুধবার পাকিস্তানি সামরিক বাহিনীর অভিযানে ১৯০ যাত্রী উদ্ধার ও ৩০ জঙ্গি নিহত হয়।প্রায় ৪৫০ যাত্রী নিয়ে জাফর এক্সপ্রেস নামের ট্রেনটি উত্তরে বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারের উদ্দেশে রওনা হওয়ার পর মঙ্গলবার বোমা ও বন্দুক হামলার শিকার হয়।অভিযান চলাকালে মঙ্গলবার বিকেল থেকে বেলুচিস্তানের সিব্বির কাছাকাছি অবস্থিত একটি টানেলে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে...</description>
পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর উদ্ধার অভিযানে মুক্তি পাওয়া অপহৃত যাত্রীরা মাচ রেল স্টেশনে সমবেত হয়েছেন
            <description>ছবিতে দেখা যাচ্ছে, বিদ্রোহীদের আক্রমণে ছিনতাই হওয়া ট্রেন থেকে উদ্ধার হওয়া জিম্মিরা মাচ রেল স্টেশনে সমবেত হয়েছেন। মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫।পাকিস্তানি নিরাপত্তা বাহিনী দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানের মাচ-এ সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ছিনতাই হওয়া ট্রেন থেকে বহু যাত্রীকে উদ্ধার করেছে। এর পর মাচ রেলওয়ে স্টেশনকে অস্থায়ী হাসপাতালে পরিণত করা হয়েছে।বিচ্ছিন্নতাবাদী বেলুচ লিবারেশন আর্মি মঙ্গলবারের হামলার দায় স্বীকার করেছে।১১ মার্চ দুপুরে বেলুচিস্তানের একটি প্রত্যন্ত পর্বতাঞ্চলে একটি ট্রেনে আক্রমণ চালিয়ে...</description>
            <category>দক্ষিণ-এশিয়া</category><enclosure url="https://gdb.voanews.com/0fb79094-0977-475f-32f4-08dd5c897904_w800_h450.jpg" length="0" type="image/jpeg"/></item>
মিয়ানমার সীমান্তে হাজার হাজার মানুষ আটক
            <description>জালিয়াতির শিকার একদল মানুষকে এখানে কেকে পার্কের চত্বরে দেখা যাচ্ছে; এদেরকে মিয়ানমারে কাজের টোপ দিয়ে আনা হয়েছিল বা এরা পাচার হয়ে এ দেশে এসেছে।
উল্লেখ্য, কেকে পার্ক জালিয়াতদের একটা আড়ত; থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তে থাকা এই স্থান মানবপাচারের একটি কেন্দ্র। এটি পরিচালনা করে একাধিক অপরাধী দল। মিয়ানমারে মিয়াড্ডিতে কারেন সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিএফ) নেতৃত্বে বহুজাতিক ধরপাকড় ও অভিযানের পর তারা ধরা পড়েছে।
মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলজুড়ে হাজার হাজার মানুষ এমন নারকীয় পরিস্থিতিতে আটকে রয়েছে।
তারা...</description>
            <category>দক্ষিণ-এশিয়া</category><enclosure url="https://gdb.voanews.com/60ca2e0f-47bc-4312-0374-08dd5c8b1668_tv_w800_h450.jpg" length="0" type="image/jpeg"/></item>
আন্তর্জাতিক নারী দিবসে তালিবানের প্রতি জাতিসংঘের আহ্বান: মেয়েদের উপর নিষেধাজ্ঞা তুলে নিন 
            <description>চার বছর আগে ইয়ালদা কখনই ভাবেনি যে সে আর তার শিক্ষা চালিয়ে যেতে পারবে না কিংবা তার গ্রাজুয়েট হবার স্বপ্ন অর্জিত হবে না।
নিরাপত্তার কারণে নিজের পুরো নাম জানাতে চায়নি ইয়ালদা । সে বলে,“আমার বাবা-মা প্রায়ই তালিবানের প্রথম শাসনামলের [১৯৯০ ‘এর দশকে] কথা বলেন । আমি ভাবতাম আমি সৌভাগ্যবতী যে সে সময়ে আমার জন্ম হয়নি। দূর্ভাগ্যবশত, এখন আমরা একই নিয়তির শিকার”।
২০২১ সালের আগস্টে তালিবান যখন আফগানিস্তানের শাসন ভার গ্রহণ করে তখন ইয়ালদা ১০ম শ্রেণীর ছাত্রী ছিল। সে হচ্ছে আফগানিস্তানের ১৫ লক্ষ মেয়ের মধ্যে একজন...</description>
তেরো বছর পর পাকিস্তানে ফিরলেন মালালা
            <description>তেরো বছর পর, শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত শহরে ফিরলেন। যখন তিনি তার স্কুলের রাস্তায় হাঁটছিলেন, নস্টালজিয়া তাকে ঘিরে ধরছিল। তবে তিনি উপলব্ধি করছিলেন, সময় কতটা পাল্টেছে, কতটা বদলে গেছে সবকিছু। তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন, “আজ আমার জন্য একটি খুব আনন্দের দিন। আমি এই দিলেন স্বপ্ন দেখেছি। আজ যখন আমরা এখানে আসার জন্য বিমানে চড়েছি, তখন আমি ঘুমাতে পারিনি, কারণ আমার মনে ছিল শাংলা।  শাংলার পাহাড়, ঝরনা, গাছপালা আর মূলত শাংলার মেয়েদের কথাই মনে হচ্ছিল।...</description>
            <category>দক্ষিণ-এশিয়া</category><enclosure url="https://gdb.voanews.com/f75d8f49-3fc5-40e0-07f0-08dd5c8d307c_tv_w800_h450.jpg" length="0" type="image/jpeg"/></item>
যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হয়ে নেপালে পৌঁছেছেন আটজন অভিবাসী
            <description>যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত আটজন নেপালিকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর একটি পুলিশ ভ্যানে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। বুধবার, ৫ মার্চ, ২০২৫। 
সাম্প্রতিক সপ্তাহগুলিতে যুক্তরাষ্ট্র প্রায় ৩০০ জনকে পানামায় বহিষ্কার করেছে। তাদের মধ্যে রয়েছে আফগানিস্তান, চীন, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুরস্ক, উজবেকিস্তান এবং ভিয়েতনামের নাগরিক ।
কিছু দেশ কূটনৈতিক সম্পর্কের অবনতি বা অন্যান্য কারণে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের ফ্লাইট গ্রহণ করতে রাজী হয়নি। পানামা হয়ে...</description>
            <category>দক্ষিণ-এশিয়া</category><enclosure url="https://gdb.voanews.com/706966ca-ccae-4e27-2d15-08dd5c897904_tv_w800_h450.jpg" length="0" type="image/jpeg"/></item>
পাকিস্তানের আত্মঘাতী বোমা হামলার শিকারদের জানাজায় হাজার হাজার মানুষের অংশগ্রহণ
            <description>পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর বান্নুতে দুটি আত্মঘাতী বোমা হামলায় নিহতদের জানাজায় হাজার হাজার শোকাহত মানুষ অংশগ্রহণ করেছে। মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫।
মঙ্গলবার সন্ধ্যায় একটি সামরিক ঘাঁটিতে বোমা হামলায় পাঁচজন সেনা সদস্যসহ অন্তত ১৮ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছেন। 
পাকিস্তানি তালিবানের সঙ্গে সম্পর্কিত একটি সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।
এটি সাম্প্রতিক দিনগুলোতে দেশে ঘটে যাওয়া  সহিংসতার একটি নতুন ঘটনা।
দু জন আত্মঘাতী বোমাবাজ আক্রমণটি শুরু...</description>
            <category>দক্ষিণ-এশিয়া</category><enclosure url="https://gdb.voanews.com/bc946c95-4041-4fe0-a62f-08dd5afe0892_tv_w800_h450.jpg" length="0" type="image/jpeg"/></item>
জাতিসংঘের টুক বাংলাদেশকে ‘প্রতিশোধের চক্র’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন
            <description>গত বছর জুলাই-অগাস্ট মাসের আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত রিপোর্ট নিয়ে জেনেভায় বুধবার (৫ মার্চ) আলোচনাকালে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ফলকার টুক বাংলাদেশকে “প্রতিশোধের চক্র” থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
ভবিষ্যৎ স্থিতিশীলতা এবং মানবাধিকার রক্ষার উপর গুরুত্ব দিয়ে টুক বলেন, বাংলাদেশের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে তার অতীত মোকাবেলা করে সত্য উদঘাটন এবং ক্ষত নিরাময় করার।
“দেশের যে প্রতিশোধের চক্র আমরা অতীতে দেখেছি, সেটা থেকে বেরিয়ে আসার এটা আসলেই একটা ঐতিহাসিক সুযোগ,” টুক...</description>
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের জঙ্গিবিরোধী যৌথ অভিযান সহযোগিতার ইঙ্গিত, বলছেন বিশেষজ্ঞরা
            <description>২০২১ সালের আগস্টে আফগানিস্তানে বোমা হামলায় ১৩ জন আমেরিকান সেনা নিহতের ঘটনার মূল পরিকল্পনাকারীকে বুধবার ভার্জিনিয়ার ফেডারেল আদালতে উপস্থাপন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
বিচার বিভাগ বলছে, ইসলামিক স্টেট খোরাসানের সদস্য মোহাম্মদ শরিফুল্লাহ ওরফে “জাফর” ২ মার্চ “একটি তালিকাভুক্ত বিদেশি জঙ্গি সংগঠনকে প্রত্যক্ষ সহযোগিতা ও সম্পদ দেওয়া ও দেওয়ার চক্রান্ত করা এবং এর ফলশ্রুতিতে, মৃত্যুর কারণ হওয়ার” অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো...</description>
পাকিস্তানে আত্মঘাতী নারী বোমারুর হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১ নিহত, ৪ আহত  
            <description>পাকিস্তানে পুলিশ সোমবার (৩ মার্চ) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশে একটি সামরিক গাড়ি বহরের কাছে একজন নারী আত্মঘাতী বোমারু নিজেকে  বিস্ফোরিত করলে নিরাপত্তা বাহিনীর অন্তত একজন নিহত আর চারজন আহত হয়।
আধা-সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোর-এর একজন কমান্ডার কালাত জেলার এই বোমা হামলার লক্ষ্যবস্তু ছিল বলে ধারণা করা হচ্ছে, তবে তিনি আঘাতপ্রাপ্ত হননি।
স্থানীয় পুলিশ অফিসার হাবিবুল্লাহ হতাহতের ঘটনা নিশ্চিত করেন। তিনি ভিওএ’কে টেলিফোনে জানান যে, তদন্তকারীরা হামলাকারীর শরীরের বিভিন্ন অংশ খুঁজে...</description>
মুসলিম আমেরিকানদের রমজানের শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প
            <description>মুসলিম আমেরিকানদের সোমবার (৩ মার্চ) রমজানের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে ট্রাম্প বলেন, "আজ, আমি পবিত্র রমজান মাসের জন্য আমার উষ্ণতম শুভেচ্ছা পাঠাচ্ছি - রোজা, প্রার্থনা এবং এই সম্প্রদায়ের সমাবেশের এটি একটি পবিত্র সময়।
এটি পবিত্র এবং পুণ্য জীবন পরিচালনার জন্য আশা, সাহস এবং অনুপ্রেরণার সঞ্চারের সময়।
লক্ষ লক্ষ মুসলিম আমেরিকান এমন একটা সময় তাদের রোজা পালন শুরু করেছেন, যখন আমার প্রশাসন ধর্মীয় স্বাধীনতাকে সমুন্নত রাখার...</description>
পাকিস্তানের এক মাদ্রাসায় আত্মঘাতী বোমা বিস্ফোরণ; নিহত ৬ 
            <description>পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এক মাদ্রাসায় জুম্মার নামাজের সময় এক আত্মঘাতী বোমাবাজ  ছয়জন নামাজিকে হত্যা করেছে; মাদ্রাসাটি আফগান তালিবানের জন্য ঐতিহাসিক প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে পরিচিত। এমনটাই জানিয়েছেন পুলিশ ও সরকারের এক মুখপাত্র।
প্রাদেশিক সরকারের মুখপাত্র মুহম্মদ আলি সাইফ বলেছেন, নিহতদের মধ্যে মাদ্রাসার প্রধানও রয়েছেন।
তালিবানের জনক হিসেবে বিবেচিত প্রয়াত মৌলানা সামি-উল-হকের ছেলে মৌলানা হামিদ-উল-হকও মারা গেছেন।
কোনও গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি।
বিস্ফোরক-ভর্তি পোশাক...</description>
পাকিস্তানে মাদ্রাসায় আত্মঘাতী বোমা হামলা, সিনিয়র আলেমসহ কয়েকজন নিহত
            <description>শুক্রবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসায় দুপুরের নামাজের সময় এক আত্মঘাতী বোমা হামলাকারী আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে অন্তত ছয়জন মুসল্লি নিহত এবং ১২ জনের বেশি আহত হয়। ওই অঞ্চলের পুলিশ একথা জানায়।
হাক্কানিয়া মাদ্রাসা খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত। এতে কয়েক হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং সর্বাধিক সম্মানিত ইসলামিক মাদ্রাসাগুলোর মধ্যে একটি। আফগানিস্তানের তালিবানের শীর্ষ নেতারাও আকোরা খাট্টাক শহরের মাদ্রাসায় পড়াশোনা...</description>
পাকিস্তানে বিরোধী জোটের নতুন নির্বাচন দাবী 
            <description>পাকিস্তানে বিরোধী দলের একটি জোট বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ দমন, ভিন্নমত খর্ব এবং মানবাধিকার লংঘনের অভিযোগ এনে নতুন জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছে।
তেহরিক-ই-তাহাফুজ-ই-আইন-ই-পাকিস্তান (সংবিধান সুরক্ষা আন্দোলন) ইসলামাবাদে দু’দিনের সম্মেলন শেষে সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দাবী এবং গত বছরের সংসদীয় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে।
“দেশের বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সঙ্কটের জন্য ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারির নির্বাচনের...</description>
অভিবাসনঃ পাকিস্তানীরা কেন ইউরোপ যেতে জীবনের ঝুঁকি নিচ্ছেন?  
            <description>আমির আলী যখন গত গ্রীষ্মে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তার গ্রামের সরু গলিগুলো ছেড়ে স্পেনের বিশাল চত্বরগুলোর উদ্দেশে রওনা হন, তিনি ভেবেছিলেন ভাল এক জীবনের জন্য তার স্বপ্ন অবশেষে সত্য হতে চলেছে। এই ২১ বছর বয়সী ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশে ভিসা পেতে সাতবার ব্যর্থ হয়েছেন।
ছয় মাস পর, আটলান্টিক মহাসাগরের পশ্চিম আফ্রিকা উপকূল থেকে মরক্কোর কর্তৃপক্ষ অভিবাসীদের একটি আটকে পড়া নৌকা থেকে যে ২২জন পাকিস্তানীকে উদ্ধার করে, আলী ছিলেন তাদের একজন।
ক্ষুধা, জলশুন্যতা এবং মানবপাচারকারীদের হাতে নির্যাতনের ফলে যে...</description>
চ্যাম্পিয়ন্স ট্রফিঃ নিউ জিল্যান্ড সেমি ফাইনালে, বাদ পড়লো স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশ   
            <description>রাচিন রাভিন্দ্রার চমৎকার ১১২ রানের সুবাদে নিউ জিল্যান্ড বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনাল পর্বে নিজেদের স্থান করে নিয়েছে। এর ফলে টুর্নামেন্টের স্বাগতিক দেশ পাকিস্তান সেমি ফাইনালে যাওয়ার প্রতিযোগিতা থেকে ছিটকে পড়লো।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচের ফলাফল ৫০-ওভার টুর্নামেন্টের সেমি ফাইনাল পর্বে ভারতের উত্তির্ন হওয়াটাও নিশ্চিত করেছে। গ্রুপ-এ থেকে দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশও ছিটকে পড়লো।  
নিউ জিল্যান্ড এবং ভারত দু’দলই তাদের দুটি...</description>
আন্দামান সাগরে বন্দর আর জ্বালানি প্রকল্প নিয়ে রাশিয়ার সাথে মিয়ানমারের স্মারক চুক্তি সাক্ষর 
            <description>মিয়ানমার ও তাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া বিনিয়োগ সহযোগিতার একটি স্মারক চুক্তিতে সাক্ষর করেছে, যার মাধ্যমে দাওয়েইতে বিশেষ অর্থনৈতিক জোনে একটি বন্দর ও একটি তেল পরিশোধনাগার নির্মাণ করা হবে। রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় রবিবার এই তথ্য জানিয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশটিতে সফররত রুশ প্রতিনিধি দলের অংশ হিসেবে এই নথিতে সই করেন রুশ মন্ত্রণালয়ের প্রধান ম্যাক্সিম রেশেৎনিকভ ও মিয়ানমারের বিনিয়োগ ও বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক দপ্তরের মন্ত্রী কান যাউ।
“স্মারকলিপিতে কয়েকটি বড় আকারের অবকাঠামো এবং জ্বালানি...</description>
চ্যাম্পিয়ন্স ট্রফিঃ শুভমান গিল বাংলাদেশের বিপক্ষে ভারতের জয় নিশ্চিত করলেন
            <description>ফর্মে থাকা উদ্বোধনী ব্যাটার শুভমান গিল অপরাজিত ১০১ রান হাঁকিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ৬-উইকেটে বিজয় সম্ভব করে তোলেন। দুটি দেশ বৃহস্পতিবার দুবাই-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের যাত্রা শুরু করে ।
ব্যাটিং-এর জন্য সুবিধাজনক নয় এমন এক উইকেটে ২২৯ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারত গিলের সেঞ্চুরির উপর ভর করে ২১ বল বাকি থাকতেই লক্ষে পৌঁছে যায়।
“এটা নিঃসন্দেহে আমার সবচেয়ে সন্তোষজনক সেঞ্চুরিগুলোর একটি, এবং কোন আইসিসি টুর্নামেন্টে আমার প্রথম,” ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হবার পর...</description>
পাকিস্তান আফগান শরণার্থীদের দ্রুত গণ উচ্ছেদের পরিকল্পনা করেছে, বলছে তালিবান
            <description>আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবানের কূটনীতিকরা বুধবার জানিয়েছেন, তাদের প্রতিবেশী পাকিস্তান প্রায় ৩০ লাখ আফগান শরণার্থীকে তার মাটি থেকে "শীঘ্রই" এবং দ্রুত গণ বহিষ্কারের পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে।
ইসলামাবাদে তালিবান দূতাবাস এক বিবৃতি প্রকাশ করেছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাশের শহর রাওয়ালপিন্ডিতে পুলিশ অভিযান চলছিল। এ অভিযানে আইনিভাবে বসবাসরত শরণার্থীরাও অন্তর্ভুক্ত রয়েছে।
আফগান কূটনৈতিক মিশন জানায়, পাকিস্তান তার সর্বশেষ শরণার্থী নির্বাসন পরিকল্পনা সম্পর্কে...</description>