অ্যাকসেসিবিলিটি লিংক

রাফাহ সীমান্তে সামরিক যানবাহন

ইসরায়েল ও হামাসের চলমান সংঘর্ষের মধ্যে রাফাহ সীমান্তের রাস্তায় বেশ কয়েকটি মিশরীয় ট্যাঙ্ক দেখা যাচ্ছে। সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪।

গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।⁣⁣

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৪০,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।⁣⁣

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।⁣⁣


XS
SM
MD
LG