অবসর ভাতা সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে রাশিয়াতে প্রতিবাদ বিক্ষোভ

Russia Pension Protests

রাশিয়াতে, অবসর ভাতা পাওয়ার বয়স বাড়িয়ে দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে, আটক বিরোধী নেতা অ্যালেকসি নাভালনি’র সমর্থকরা রাশিয়ার সর্বত্র প্রতিবাদ বিক্ষোভ করছে। রাশিয়ায় আঞ্চলিক নির্বাচন হচ্ছে।

রবিবার মস্কোতে এক প্রতিবাদ বিক্ষোভে নাভালনির উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু গত মাসে প্রতিবাদ আইন লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় ও ৩০ দিনের কারাদন্ড দেওয়া হয়। নাভালনি বলেন তাকে আটক করার লক্ষ্য ছিল অবসর ভাতা পাওয়ার বয়স বাড়িয়ে দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে দেশব্যাপী সমাবেশ করার তার যে পরিকল্পনা ছিল তা বানচাল করে দেওয়া।

নাভালনির সমর্থকরা অবশ্য প্রতিবাদ বিক্ষোভের পরিকল্পনা বাস্তবায়ন করছে। সরকার তা অনুমোদন করেনি।