অনেকটা ভয়কে জয় করেই চট্টগ্রামের বিভিন্ন টিকা কেন্দ্রে ভীড় বাড়ছে করোনা সংক্রমন রোধে ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষের। সকাল থেকে শত শত মানুষের অপক্ষো। ঘেঁষাঘেষি করে দীর্ঘ সময় ধরে অপক্ষো করছেন কখন ডাক পড়বে টিকা কেন্দ্রে। অপক্ষোর পালা যেন শেষ হয় না। তবে, পর্যপ্ত বুথ না থাকায় কার আগে কে টিকা বুথে প্রবেশ করবে এই নিয়ে ঝগড়াঝাটিরও শেষ নেই। ভীড় সামলাতে হিমসিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মিসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যদের। করোনা প্রতিরোধে ভ্যাকসিন নিতে পেরে খুশি টিকা কেন্দ্রে আসা লোক লোকজন। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে ভ্যাকসিন গ্রহণের আহবানও জানান তারা। তবে, টিকা কেন্দ্রে অব্যবস্থাপনার অভিযোগ করেছেন ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষ। বৈশ^য়িক মহামারি করোনা সংক্রমন মোকাবেলায় সরকারের নেয়া এই ভ্যাকসিন কর্মসুচিকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতালসহ চট্টগ্রামের ১৫টি হাসপাতালে চলছে এই টিকা কার্যক্রম। এছাড়া উপজেলা পর্যায়ে ১৭টি কেন্দ্রে টিকা কার্যক্রম চলছে বলে জানান স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা। হাসান ফেরদৌস, চট্টগ্রাম।
চট্টগ্রামের টিকা কেন্দ্রে মানুষের ভীড়: অব্যবস্থাপনার অভিযোগ
Your browser doesn’t support HTML5