জাতি সঙ্ঘ থেকে বলা হয়েছে ২০১৮ সালের প্রথম ৬ মাসে আফগানিস্তানে সংঘাতে প্রায় ১৭০০ বেসামরিক ব্যক্তি নিহত হয়। গত ১ দশকে, একই সময়ে এত বিপুল সংখ্যক বেসামরিক মানুষ এর আগে নিহত হয়নি।
আফগানিস্তানের জাতিসংঘের সহযোগিতা মিশন (UNAMA) বেসামরিক হতাহতের বিষয়ে বছরের মাঝামাঝি যে রিপোর্ট প্রকাশ করে তাতে বলা হয় এ বছরের প্রথম ৬ মাসে ৩৫০০ বেসামরিক ব্যক্তি আহত হয়। অবশ্য সার্বিক ভাবে ২০১৭ সালে একই সময় বেসামরিক হতাহতের সংখ্যা ৩ শতাংশ কমেছে।
UNAMA’র প্রধান তাদামিচি ইয়ামামোটো সকল পক্ষের প্রতি শান্তিপূর্ণ সমাধান অর্জনের লক্ষ্যে সব সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
রিপোর্টে বলা হয় বেসামরিক মৃতের সংখ্যা ১ শতাংশ বেড়ে দাড়িয়েছে ১৬৯২ এবং আহতের সংখ্যা ৫ শতাংশ কমে দাড়িয়েছে ৩৪৩০এ।