প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে রাজনীতি বা সাংবাদিকতা করতে পারবেন না

প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে রাজনীতি বা সাংবাদিকতা করতে পারবেন না বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।  

প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে রাজনীতি বা সাংবাদিকতা করতে পারবেন না বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

এতে বলা হয় কতিপয় প্রবাসী বাংলাদেশী নাগরিক সেদেশে বিভিন্ন নামে বাংলাদেশ ভিত্তিক রাজনৈতিক ও অরাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকার এবং কার্যক্রম পরিচালনার বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেছে । সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দূতাবাস আরও জানিয়েছে প্রবাসী বাংলাদেশীরা ভিসায় উল্লেখিত পেশার বাইরে রাজনীতি,পেশাজীবী বা অরাজনৈতিক সংগঠন করতে পারবেন না কারন দেশটির আইনে এ ধরনের কর্মকাণ্ড বেআইনি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় অন্য পেশায় নিয়োজিত থেকে দেশটির তথ্য মন্ত্রণালয়ের অনুমতি কিংবা প্রেস ভিসা ব্যতিরেকে যে সকল বাংলাদেশি নাগরিক সাংবাদিকতা করছেন তা সৌদি আইনে সম্পূর্ণ বেআইনি এবং গুরুতর দণ্ডনীয় অপরাধ। এ সকল অপরাধের জন্য জেল জরিমানা সহ দেশে ফেরত পাঠানো হবে বলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে বলা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটকে কমিউনিটির কোনো ধরণের সংগঠনকে কোন প্রকার স্বীকৃতি, অনুমোদন, আশ্রয়, প্রশ্রয় প্রদান করা থেকে সম্পূর্ণ রূপে বিরত থাকার জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে অনুরোধ জানানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য সকল বাংলাদেশিকে অনুরোধ জানিয়ে বাংলাদেশ দূতাবাস বলেছে এ সকল অপরাধ করলে দূতাবাস বা কনস্যুলেট তার কোন দায়ভার গ্রহণ করবে না।

এদিকে, প্রায় ৪৫ লাখ পরিবারের খাদ্য নিরাপত্তা বাড়াতে বাংলাদেশকে ২০ কোটি ২০ লাখ অ্যামেরিকান ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক। সংস্থাটি বলেছে এই অর্থ বাংলাদেশের আধুনিক খাদ্য শস্য মজুদের সক্ষমতা বাড়ানোর প্রকল্পের জন্য ব্যয় করা হবে। জলবায়ু সৃষ্ট দুর্যোগ বা চলমান করোনা ভাইরাস মহামারীর মতো সংকটময় পরিস্থিতির মতো কঠিন সময়ে খাদ্য নিরাপত্তা মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার জন্য ওই প্রকল্পে এই অর্থ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ব ব্যাংক জানিয়েছে।

Your browser doesn’t support HTML5

প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে রাজনীতি বা সাংবাদিকতা করতে পারবেন না