বর্ণবাদ বিষয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেনেটার কামালা হ্যারিসের বাক বিতন্ডা

Democratic Presidential Debate in Miami on June 27, 2019

বৃহস্পতিবার ডেমোক্রাটিক দলের প্রেসিডেন্ট পদের মনোনয়ন প্রার্থীদের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানে, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মঞ্চের কেন্দ্রস্থলে ছিলেন, কিন্তু তাঁর এক প্রধান প্রতিদ্বন্দ্বী সেনেটার কামালা হ্যারিস তাকে দুটি বিষয়ে তীব্রভাবে প্রশ্ন করেন – চার দশক আগে বর্ণপৃথকীকরণ বাদী আইনপ্রণেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক এবং স্কুলে একীকরণের জন্য বাধ্যতামূলক ভাবে বাসে করে ছাত্রছাত্রীদের ভিন্ন স্থানে নিয়ে যাওয়া বিষযে তাঁর বিরোধিতা।

ক্যালিফর্নিয়ার আইন প্রণেতা এবং সাবেক অভিশংসক, সেনেটার হ্যারিস, বাইডেন কে বলেন তিনি মনে করেন না বাইডেন বর্ণবাদী তবে তিনি যে সম্প্রতি বলেছেন যে আইন পাশ করার জন্য তিনি বর্ণপৃথকীকরণ বাদী আইনপ্রণেতাদের সঙ্গে কাজ করেছেন সেটা জেনে তিনি খুবই দুঃখ পেয়েছেন। হ্যারিসের মন্তব্যে উপস্থিত দর্শকরা হর্ষধ্বনি দেন।

বাইডেন জবাব দেন আমি বর্ণবাদীদের প্রশংসা করিনি। আপনি আমার অবস্থানকে সঠিকভাবে বলছেন না।

১০ জন প্রার্থী দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন।