মাদকের মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। সোমবারমামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এচার্জশিট দাখিল করেন। পরীমনি ছাড়াও আশরাফুল ইসলাম ও কবির হোসেন নামের আরো দুইজনকে অভিযুক্ত করা হয়েছে।
পরীমনির আইনজীবী মুজিবুর রহমান বলেন, চার্জশিট জমা দেয়ার খবর তারা পেয়েছেন। তবে চার্জশিটের কপি হাতে পাননি।কপি হাতে পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।
গত ৪ঠা আগস্ট চিত্রনায়িকা পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। অভিযানের পর র্যাবেরতরফে বলা হয়, পরীমনির বাসা থেকে বিদেশি মদের খালি বোতল, বোতলভর্তি মদ, ইয়াবা, আইস ও এলএসডি জব্দ করাহয়েছে। তখন র্যাবের পক্ষ থেকে বলা হয়, পরীমনির মদের লাইসেন্স থাকলেও তার মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগে।
পরে বনানী থানায় র্যাব-১ এর তরফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনির বিরুদ্ধে একটি মামলা করা হয়। প্রথমে মামলাটিরতদন্ত গোয়েন্দা পুলিশের হাতে ছিল। ওই মামলার তদন্ত তদারকির দায়িত্বে থাকা একজন গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে পরীমনিরঘনিষ্ট সময় কাটানোর তথ্য প্রকাশের পর মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি। গ্রেপ্তার হওয়ার পর পরীমনিকে তিন দফারিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরীমনিকে গ্রেপ্তারের পর বারবার রিমান্ডে নেয়ার বিষয়ে হাইকোর্ট প্রশ্ন তোলার পর গত ৩১শে আগস্ট তার জামিন মঞ্জুর করেঢাকার আদালত। ২৬ দিন কারাভোগের পর ১লা সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান পরীমনি।
ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে সম্প্রতি আলোচনায় আসেন জনপ্রিয় এই চিত্রনায়িকা।ঢাকা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেন পরীমনি। মামলায় নাসির ইউ মাহমুদ গ্রেপ্তারহওয়ার কিছুদিন পর জামিনে মুক্তি পান। এরপরই পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব।