বাংলাদেশে দোকান খোলার শর্ত মানা হচ্ছে না

বাংলাদেশ সরকার ১৪টি শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে গত রোববার থেকে দোকান পাট খোলার যে অনুমতি দিয়েছিল তা বেশিরভাগ ক্ষেত্রে মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষ থেকেই এ বিষয়ে অভিযোগ করা হচ্ছে। শর্ত না মানায় ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ শপিং মার্কেট বঙ্গ বাজার মঙ্গলবার পুলিশ বন্ধ করে দিয়েছে।

লক ডাউন শিথিল করে দোকান পাট এবং শিল্প কারখানা চালু করার বিষয়ে সাধারণ মানুষও প্রতিক্রিয়া জানিয়েছেন। দোকান মালিকরা বলছেন, ব্যবসা চালুর পর ক্রেতাদের কাছ থেকে আশানুরূপ সাড়া এখনো মিলছে না। তবে তাঁরা আশাবাদী যে, ঈদ ঘনিয়ে আসলে ক্রেতারা সংখ্যা বাড়বে।

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত অন্তত ৫৮৬ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। এতে বলা হয় এ সংখ্যা বাংলাদেশে এ যাবত করোনায় মারা যাওয়া ২৫০ জনের দিগুণেরও বেশী।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।