রূপগঞ্জে এক শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা, গ্রেফতার একজন

বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জে একটি তুলা কারখানায় রোববার এক শিশু শ্রমিককে পৈশাচিক কায়দায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় ঐ কারখানার এক উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায় তারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আরও তিন কর্মকর্তা এবং কয়েকজন শ্রমিককে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে।

পুলিশ আরও জানিয়েছে, নিহত ১০ বছর বয়সী সাগর বর্মণ যে কারখানায় কাজ করতো তার পাশে একই মালিকের একটি সুতা এবং একটি নিটিং কারখানা রয়েছে, যার সাড়ে চার হাজার শ্রমিকের মধ্যে এক হাজার দুইশ জন শিশু রয়েছে। পুলিশ এর মধ্য থেকে ১০ থেকে ১৩ বছর বয়সী ২৭ জন শিশু শ্রমিককে উদ্ধার করে তাদের বাবা মায়ের কাছে হস্তান্তর করেছে।

উল্লেখ্য, খুলনায় পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে শিশু রাকিবকে হত্যার এক বছরের মধ্যে এ ঘটনা ঘটল। গত বছর ৪ঠা অগাস্ট রাকিব হত্যা মামলায় ঐ বছর ৮ই নভেম্বর দুই জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

রূপগঞ্জে এক শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা, গ্রেফতার একজন