ভয়েস অব আমেরিকা
Rohingya Broadcast
Rohingya Broadcast
Rohingya Broadcast
Rohingya Broadcast
Rohingya Broadcast
Rohingya Broadcast
Rohingya Broadcast
Rohingya Broadcast
Rohingya Broadcast
Rohingya Broadcast
Rohingya Broadcast
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, হামাস জিম্মিদের মুক্তির বিষয়ে ভুল তথ্য উপস্থাপন করেছে
শুক্রবারের প্রথম দিকে, যুক্তরাষ্ট্র মনোনীত সন্ত্রাসী গোষ্ঠী হামাস একটি বিবৃতি জারি করে বলেছে যে তারা গাজায় বন্দী সর্বশেষ জীবিত আমেরিকান, যাকে জিম্মি বলে মনে করা হয়, এডান আলেকজান্ডারকে মুক্তি দিতে সম্মত হয়েছে, পাশাপাশি গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু করার জন্য মধ্যস্থতাকারীদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পরে আরও চার জিম্মির লাশ হস্তান্তর করতে সম্মত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, কাতারে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করার কাজের অংশ হিসেবে নাম প্রকাশে অনিচ্ছুক মধ্যস্থতাকারীরা এই প্রস্তাব দিয়েছিল। যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করে আসছে যুক্তরাষ্ট্র, মিসর ও আয়োজক কাতার।
হামাস "আলোচনা শুরু করতে এবং দ্বিতীয় পর্যায়ের বিষয়ে একটি ব্যাপক চুক্তিতে পৌঁছানোর সম্পূর্ণ প্রস্তুতি" ’র কথা প্রকাশ করেছে।
শুক্রবার, জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে জারি করা একটি যৌথ বিবৃতিতে, উইটকফের কার্যালয় ব্যাখ্যা করে যে তিনি এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র মধ্যপ্রাচ্য পরিচালক এরিক ট্রাগার বর্তমান যুদ্ধবিরতিকে রমজান ও পাসওভারের বাইরে বাড়ানোর জন্য সেতুবন্ধন প্রস্তাবটি পেশ করেছেন এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো নিয়ে আলোচনার জন্য সময় দিয়েছেন।
বিবৃতিতে, উইটকফ বলেন যে প্রস্তাবের অধীনে, হামাস বন্দীদের বিনিময়ে আরও জীবিত জিম্মিদের মুক্তি দেবে এবং প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির মেয়াদ আরও বেড়ে যাওয়ায় গাজায় মানবিক সহায়তা পুনরায় চালু করার জন্য আরও সময় পাওয়া গেল।
তিনি বলেন যে যুক্তরাষ্ট্র তার কাতারি এবং মিশরীয় মধ্যস্থতাকারী অংশীদারদের হামাসকে জানাতে বলে যে নতুন প্রস্তাবটি শীঘ্রই বাস্তবায়ন করতে হবে “কোনও অনিশ্চিত শর্তে নয়,” এবং এদান আলেকজান্ডারকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
উইটকফ বিবৃতিটিতে বলেন "দুর্ভাগ্যবশত, হামাস প্রকাশ্যে নমনীয়তার দাবি করে প্রতিক্রিয়া জানানো বেছে নিয়েছে,, ব্যক্তিগতভাবে এমন দাবি,যা স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া সম্পূর্ণরূপে অবাস্তব।"
এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত এক বিবৃতিতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে যে ইসরায়েল "উইটকফ কাঠামো" স্বীকার করলেও, হামাস "জিম্মি পরিবারের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে।"
বিবৃতিতে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় আলোচনাকারী দলের বিশদ ব্রিফিংয়ের জন্য তার মন্ত্রী পর্যায়ের দলকে আহ্বান করবেন এবং "জিম্মিদের মুক্ত করতে এবং আমাদের সমস্ত যুদ্ধের লক্ষ্য অর্জনের পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।"
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
আবরার ফাহাদ হত্যা: হাইকোর্টের রায় রবিবার
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্যে এ দিন ধার্য করেছেন।
এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষ করে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার, খন্দকার বাহার রুমি, নূর মুহাম্মদ আজমী ও রাসেল আহম্মেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার জুয়েল, লাবনী আক্তার, তানভীর প্রধান ও সুমাইয়া বিনতে আজিজ।
আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, আইনজীবী আজিজুর রহমান দুলু, মাসুদ হাসান চৌধুরী, মোহাম্মদ শিশির মনির।
শনিবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায় এটি রায়ের জন্য রবিবারের কার্যতালিকায় রাখা হয়েছে।
বাংলাদেশ ও ভারতের পানি বণ্টন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নৃশংস কায়দায় পিটিয়ে হত্যা করে সংগঠনটির ক্যাডাররা। পরে রাত ৩টার দিকে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ। মাত্র ৩৭ দিনে তদন্ত শেষ করে একই বছরের ১৩ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।
হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় আরও পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মেহেদী হাসান রাসেল (২৪), মো. অনিক সরকার ওরফে অপু (২২), মেহেদী হাসান রবিন ওরফে শান্ত (২৩), ইফতি মোশাররফ সকাল (২০), মো. মনিরুজ্জামান মনির (২১), মেফতাহুল ইসলাম জিয়ন (২৩), মো. মাজেদুর রহমান মাজেদ (২০), মো. মুজাহিদুর রহমান মুজাহিদ (২১), খন্দকার তাবাকারুল ইসলাম অরফে তানভির (২১), হোসেন মোহাম্মদ তোহা (২১), মো. শামীম বিল্লাহ (২১), মো. সাদাত এ এস এম নাজমুস সাদাত (২১), মুনতাসির আল জেমী (২০), মো. মিজানুর রহমান মিজান (২২), এস এম মাহমুদ সেতু (২৪), সামসুল আরেফিন রাফাত (২১), মো. মোর্শেদ অরফে মোর্শেদ অমর্ত্য ইসলাম (২০), এহতেশামুল রাব্বি অরফে তানিম (২০) (পলাতক), মোহাম্মদ মোর্শেদ উজ্জামান মণ্ডল প্রকাশ জিসান (২২) (পলাতক), মুজতবা রাফিদ (২১) (পলাতক)।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- অমিত সাহা (২১), ইসতিয়াক আহমেদ মুন্না (২১), মো. আকাশ হোসেন (২১), মুহতাসিম ফুয়াদ (২৩) ও মো. মোয়াজ অরফে মোয়াজ আবু হোরায়রা (২১)।
নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে ২০২২ সালের ৬ জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়।
ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হলে—তা অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠাতে হয়। এটাকেই ডেথরেফারেন্স বলা হয়।
পরে কারাবন্দি আসামিরা জেল আপিল করেন। পাশাপাশি অনেকে ফৌজদারি আপিলও করেছেন।
গত বছরের ২৮ নভেম্বর হাইকোর্ট বেঞ্চে এই ডেথরেফারেন্স ও আপিলের বিষয়ে শুনানি শুরু হয়।
ঢাকায় ‘জাতিসংঘ হাউস’ উদ্বোধন করলেন গুতেরেস
প্রধান উপদেষ্টার গণমাধ্যম শাখা এমন তথ্য দিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন গুতেরেস।
তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন। পরে তিনি জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠান শেষে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন গুতেরেস।
এ বৈঠক শেষে তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন তিনি। রবিবার (১৫ মার্চ) সকালে ঢাকা ছাড়বেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস।
রাশিয়াকে অস্ত্র বিরতি প্রস্তাব মানার আহবান জি-সেভেনের, নইলে আরও নিষেধাজ্ঞা আরোপ
কানাডায় এই আলোচনা শেষে এক যৌথ বিবৃতিতে কূটনীতিকরা বলেন, “আমরা রাশিয়াকে এতে সাড়া দিয়ে সমতার শর্তে অস্ত্র বিরতিতে সম্মত হতে এবং তা সম্পূর্নভাবে প্রয়োগ করতে আহ্বান জানিয়েছি। যদি এই অস্ত্র বিরতিতে সম্মত না হয় তা হলে রাশিয়াকে আরও মূল্য দিতে হবে যার মধ্যে রয়েছে আরও নিষেধাজ্ঞা আরোপ , তেলের মূল্যবৃদ্ধি বন্ধ করা আর ইউক্রেনকে আরও সহায়তা প্রদান এবং অন্যান্য উপায়”।
হোয়াইট হাউস বলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন।
শুক্রবার কানাডার পররাষ্ট্র মন্ত্রী মেলানি জোলি বলেন, “যুক্তরাষ্ট্রের অস্ত্রবিরতি প্রস্তাব যাতে ইউক্রেনেরও সমর্থন আছে সেটি সম্পর্কে জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের সকলেই সম্মত। আর এখন রাশিয়ার জবাব পাওয়ার অপেক্ষায় আছি।
তিনি আরও বলেন, “ইউক্রেনের ব্যাপারে বল এখন রাশিয়ার কোর্টে”।
একই কথার প্রতিধ্বনি তুলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, “এ ব্যাপারে সবাই একমত যে এখনই সময়, কোন শর্ত ছাড়াই অস্ত্র বিরতির। ইউক্রেন তার অবস্থা স্পষ্ট করেছে । এখন এটা গ্রহণ করা রাশিয়ার উপর নির্ভর করছে”।
ল্যামি আরও বলেন যে ইউক্রেনকে প্রয়োজনীয় “নিরাপত্তা অবকাঠামো” প্রদান এবং অস্ত্রবিরতির পক্ষে নজরদারি করার উপায় নিয়ে কাজ করতে সকলেরই “সম্মিলিত ইচ্ছা আছে”।
জি-সেভেনের এই যৌথ বিবৃতিটি এমন সময়ে আসলো যখন ক্রেমলিন বলছে যে ইউক্রেনের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির ব্যাপারে আরও অনেক কিছু করার রয়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পুরোপুরি মেনে নেয়া সম্পর্কে রাশিয়ার অনীহার ইঙ্গিত পাওয়া যায়।
ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বলেন অস্ত্রবিরতি প্রয়োগ করার ব্যাপারে অনেক প্রশ্নের উত্তরের জন্য পুতিন অপেক্ষা করছেন।
এ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি পুতিনের উত্তরকে এই বলে নাকচ করে দিয়েছেন যে এ হচ্ছে “ইচ্ছাকৃতভাবে" এমন শর্ত প্রযোগ করা যা বিষয়টিকে জটিল করে তুলবে এবং “প্রক্রিয়া থেকে বের করে আনবে”।
রুদ্ধদ্বার বৈঠকে জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা বৈশ্বিক নিরাপত্তায় চীনের ভূমিকা, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নৌচলাচলের নিরাপত্তা নিয়েও আলোচনা করেন।
শুক্রবার জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা চীন, উত্তর কোরিয়া, ইরান ও রাশিয়ার তরফ থেকে কৌশলগত চ্যালেঞ্জের বিষয়ক একটি অধিবেশনে মিলিত হন। পররাষ্ট্রনীতি বিষয়ক অনেক বিশ্লেষক এবং সামরিক কর্মকর্তারা এই চারটি দেশের পশ্চিমা বিরোধী জোটকে “অশান্তির অক্ষ” বলে অভিহিত করেন।
ক্রেমলিন: অস্ত্রবিরতি চুক্তি সম্পর্কে আশাবাদী হবার কারণ রয়েছে
টেলিফোনে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় পেসকভ বৃহস্পতিবার পুতিনের মন্তব্যের কথা উল্লেখ করে বলেন, তিনি ৩০ দিনের জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়ার অস্ত্রবিরতির বিষয়ে শর্তসাপেক্ষ সমর্থন জানান, তবে সেইসাথে বলেছেন, কিছু প্রশ্নের জবাব পাওয়া দরকার।
পেসকভ বলেন যে, “ যদিও এখনও অনেক কিছু করার বাকি আছে পুতিন “[যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড] ট্রাম্পের অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন”। তিনি বলেন বৃহস্পতিবার রাতে পুতিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে কথা বলেছেন এবং সেই সময়ে পুতিন “প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছু তথ্য এবং বাড়তি সংকেত পাঠিয়েছেন”।
ক্রেমলিনের এই মুখপাত্র বলেন উভয় পক্ষই রাজি হয়েছেন যে পুতিন এবং ট্রাম্পের কথা বলা দরকার। তিনি আরও বলেন যে উইটকফ নতুন তথ্য ট্রাম্পকে জানানোর পর সর্বসম্মতিক্রমে এই সংলাপের সময় নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে তাঁর রাত্রিকালীন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন যে পুতিনের মন্তব্যগুলি নিজের সুবিধামত প্রভাব বিস্তারের জন্য” এবং তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়ে পুতিনের শর্তসাপেক্ষ সমর্থন আসলে পরিকল্পনাটি প্রত্যাখ্যান করার ক্ষেত্র তৈরি করে।
জেলেন্সকি বলেন, “ তিনি বস্তুত বর্তমানে প্রত্যাখ্যানের প্রস্তুতি নিচ্ছেন কারণ পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এটা বলতে ভয় পান যে তিনি এই যুদ্ধ চালিয়ে যেতে চান, তিনি ইউক্রেনবাসীদের হত্যা করতে চান”। তিনি বলেন ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করেছে এবং এতে নজরদারি ও নিশ্চিত করার ব্যবস্থা করতে প্রস্তুত আছে”।
জেলেন্সকি বলেন, “ আমরা এই প্রক্রিয়াকে জটিল করতে কোন শর্ত আরোপ করছি না; রাশিয়া করছে”।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট শুক্রবার বলেন ট্রাম্প এবং পুতিনের মধ্যে আলোচনার কোন সময়  নির্ধারন করা হয়নি তবে তিনি বলেন সেটি সব সময়ই পরিবর্তন হতে পারে।
প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যাল মিডিয়া আকাউন্ট প্রসঙ্গে এক মন্তব্যে লিভিট  বলেন “ সঠিক কাজটি করতেই” ট্রাম্প রাশিয়ার উপর চাপ প্রয়োগ করছেন। তিনি মস্কোতে বৃহস্পতিবারের আলোচনাকে “ যুক্তরাষ্ট্র ও বিশ্বের শান্তির জন্য একটি গঠনমূলক দিন” ছিল বলে উল্লেখ করেন।
হোয়াইট হাউসে  নেটোর মহাসচিব মার্ক রাটের সঙ্গে আলোচনার আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেন এটি “ অত্যন্ত হতাশাব্যঞ্জক” হবে যদি লড়াই বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা রাশিয়া প্রত্যাখ্যান করে।
এ দিকে শুক্রবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে যে  রাশিয়া যে তার অর্থ বরাদ্দের   ব্যাপারে ইউক্রেনের সঙ্গে যুদ্ধকে অগ্রাধিকার দিচ্ছে তাতে রাশিয়ার সাধারণ নাগরিকদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অর্থায়ন কমে যাচ্ছে  আর তাতে চিকিৎসা কর্মী আর সাজসরঞ্জামের ঘাটতি পড়ছে।
প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের প্রতিবেদনে মন্ত্রণালয় বলছে যে ২০২৪ সালে রাশিয়াতে ১৮টি মাতৃকেন্দ্র সহ কমপক্ষে ১৬০টি হাসপাতাল বন্ধ  করে দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে রাশিয়ার ছোট শহর এবং গ্রামগুলি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেন  যুদ্ধে রাশিয়ার হতাহতের সংখ্যা ৫ লক্ষ। আর এই যুদ্ধটি নিশ্চিত ভাবেই রাশিয়ার সামরিক চিকিৎসা ব্যবস্থার সব ক্ষেত্রেই প্রতিকুল চাপ দিচ্ছে।
মরক্কো ছেড়ে কানাডায় যাওয়া রাষ্ট্রদূত হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার
শুক্রবার (১৪ মার্চ) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে দেশে প্রত্যাবর্তন ও অনতিবিলম্বে মন্ত্রণালয়ে যোগদানের জন্য আদেশ দেওয়া হয়। এ সত্ত্বেও তিনি স্বপদে বহাল থেকে এ বছরের ২৭ ফেব্রুয়ারি দায়িত্ব ত্যাগ করেন।
মন্ত্রণালয় বলছে, বাংলাদেশে ফিরে আসার পরিবর্তে তিনি 'বিভিন্ন অজুহাতে' যাত্রা বিলম্বিত করেন। মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়াই তিনি মরক্কোর রাবাত থেকে কানাডার অটোয়ায় চলে গেছেন বলে জানা গেছে। এরপর গত ৬ মার্চ তার অটোয়া থেকে ঢাকায় ফিরে আসার কথা থাকলেও তিনি আসেননি।
মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, আজ হারুন ফেসবুকে ‘A Plea for Bangladesh-and for Myself Subject: Bangladesh’s Descent into Anarchy under Yunus-The World’s Silence is painful’ শীর্ষক একটি লেখা পোস্ট করেন। যেখানে তিনি পূর্ববর্তী ‘নিপীড়ক ফ্যাসিবাদী সরকারের গুণকীর্তনের' পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গত ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে পরিস্থিতি 'ক্রমশ নৈরাজ্যের' দিকে ধাবিত হচ্ছে বলে চিত্রিত করার 'অপচেষ্টা' করেছেন। তার পোস্টে হারুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টাসহ বাংলাদেশের সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি এবং বাস্তবতাকে সম্পূর্ণরূপে বিকৃত উপস্থাপন করে ফেসবুকে এ ধরণের লেখা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং এর বিষয়বস্তু গভীরভাবে উদ্বেগজনক। এরূপ রচনা লেখকের গোপন উদ্দেশ্য বা অসৎ অভিসন্ধির ইঙ্গিত দেয়।”
“বাংলাদেশে প্রত্যাবর্তন ও মন্ত্রণালয়ে যোগদানের পরিবর্তে তিনি কানাডায় চলে যান এবং সেখান থেকে ফেসবুকে লেখালেখি শুরু করেন। তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেকে ‘নির্যাতিত কূটনীতিক’, ‘নির্বাসিত ঔপন্যাসিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ হিসেবে উল্লেখ করেছেন, যা মূলত বিদেশে সহানুভূতি অর্জনের অভিপ্রায়ে করা হয়েছে।”
পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে তার এবং তার পরিবারের (সদস্যদের) পাসপোর্ট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয় মোহাম্মদ হারুন আল রশিদের এহেন কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা ও কর্মচারীর এ ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হয় না জানিয়ে ভবিষ্যতেও যারা এ ধরণের কর্মকাণ্ড করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নারী-শিশু নির্যাতনে আইনি ও স্বাস্থ্য সহায়তায় বিএনপির ৮৪ সেল গঠন
শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুতে চরম ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, "বর্তমান সময়ে শিশুটির মৃত্যুর বিষয়টি কোনোমতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ হবে। কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে।"
তিনি বলেন, "বিগত ১৬ বছর দুঃশাসনে আমাদের অতি পরিচিত শান্তি ও সুস্থময় পরিপার্শ্বকে বিকৃত করা হয়েছে। দীর্ঘদিনের বাংলাদেশের সামাজিক সংহতিকে বিনষ্ট করা হয়েছে। দুর্বৃত্তায়নের ব্যাপক প্রসার ঘটিয়ে সমাজকে পচা গলিত দুর্গন্ধময় করার চেষ্টা করা হয়েছে।"
"অন্যের জমি দখল, লুট, টাকা পাচারের মহোৎসবের মধ্য দিয়ে নিজের সিংহাসন অটল রাখতে সব ধরনের নোংরামিকে প্রশ্রয় দিয়েছিলেন শেখ হাসিনা। তার শাসনের সমসময়ে হত্যা, গুম, খুন, ধর্ষণ, নারী, শিশু নির্যাতন, বিরোধী দলের রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর নির্যাতন, রাষ্ট্র ও সমাজের এমনই বিস্তার ঘটানো হয়েছিল যাতে সভ্য, শিষ্ট, সজ্জন মানুষের বসবাস করা বিপজ্জনক হয়ে পড়েছিল। সাধারণ মানুষকে লাঞ্ছিত করতে, দুর্দশায় ফেলতে তারা কোনো দ্বিধা করত না। বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীকে অবমাননা, অতিকথন ও অপপ্রচারের মাধ্যমে বিরতিহীনভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছিল।"
জাতিসংঘ মহাসচিবের ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে ১ রোহিঙ্গা নিহত
এ সময় আহত হয়েছেন আরও অন্তত দুজন।
শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
নেয়ামত উল্লাহ ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে। আহতরা ওই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ ও বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ।
অবস্থা গুরুতর হওয়ায় আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসি জানান, ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে করে পাহাড়ের ঢাল থেকে পড়ে পদপিষ্ট হয়ে তিনজন আহত হন। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নেয়ামতুল্লাহকে মৃত ঘোষণা করেন।
রোহিঙ্গাদের জন্য তহবিল নিশ্চিতে সবকিছু করবে জাতিসংঘ: গুতেরেস
শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের বালুখালী-১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাতিসংঘ মহাসচিব বলেন, “আমি প্রতিশ্রুতি দিতে পারি যে, এটি (সংকট) এড়াতে আমরা সবকিছু করব এবং তহবিল প্রাপ্তির ব্যাপারে আমাদের সহায়তা করতে পারে—এমন সব দেশের সঙ্গে আমি কথা বলে যাব।”
আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের কথা ভুলে যাবে—এটা মেনে নেওয়া যায় না মন্তব্য করে তিনি জানান, (রোহিঙ্গাদের বিষয়ে) আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি সোচ্চার হয়ে কথা বলবেন।
গুতেরেস বলেন, “রোহিঙ্গাদের জরুরিভিত্তিতে আরও সহায়তা প্রয়োজন। (শরণার্থী শিবিরে) এই জনগোষ্ঠীর মর্যাদার সঙ্গে বসবাস করার জন্য এই সহায়তার খুবই প্রয়োজন।”
রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায় উল্লেখ করে তিনি আরও বলেন, “মিয়ানমারে শান্তি পুনপ্রতিষ্ঠা নিশ্চিত করতে এবং রোহিঙ্গাদের অধিকারকে সম্মান জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবকিছু করা জরুরি।”
কক্সবাজারে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার রোহিঙ্গা সাংস্কৃতিক কেন্দ্রসহ জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন গুতেরেস।
এর আগে, শুক্রবার বিকেলে রোহিঙ্গা ক্যাম্প ও বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে কক্সবাজার পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব।
২০১৭ সালের ২৫ অগাস্ট মিয়ানমারের সেনাবাহিনী উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে হিংসাত্মক অভিযান শুরু করে। তখন সেনাবাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়। সেনাবাহিনীর নৃশংস অভিযানের ফলে, সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের অন্তত ৭ লাখ ৪০ হাজার সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।
পরবর্তীতে কয়েক দফায় আরও রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।