বাংলাদেশ - ভয়েস অব আমেরিকা
বাংলাদেশ - ভয়েস অব আমেরিকা
আবরার ফাহাদ হত্যা: হাইকোর্টের রায় রবিবার
            <description>বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ডেথরেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণা করা হবে রবিবার।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্যে এ দিন ধার্য করেছেন।
এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষ করে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার,...</description>
ঢাকায় ‘জাতিসংঘ হাউস’ উদ্বোধন করলেন গুতেরেস
            <description>রাজধানীর গুলশানে ‘জাতিসংঘ হাউস’ উদ্বোধন করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) সকালে এই উদ্বোধন শেষে ভবনটি পরিদর্শন করেন মহাসচিব।
প্রধান উপদেষ্টার গণমাধ্যম শাখা এমন তথ্য দিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন গুতেরেস। 
তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন। পরে তিনি জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প...</description>
মরক্কো ছেড়ে কানাডায় যাওয়া রাষ্ট্রদূত হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার
            <description>মরক্কোতে দায়িত্ব পালন শেষে দেশে না ফিরে কানাডায় গিয়ে সেখান থেকে "অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা ও বিগত সরকারের সাফাই গাওয়ার" মতো কর্মকাণ্ডের অভিযোগে রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে সরকার। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (১৪ মার্চ) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে দেশে প্রত্যাবর্তন ও অনতিবিলম্বে মন্ত্রণালয়ে যোগদানের জন্য আদেশ দেওয়া...</description>
নারী-শিশু নির্যাতনে আইনি ও স্বাস্থ্য সহায়তায় বিএনপির ৮৪ সেল গঠন
            <description>নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার তথ্য সংগ্রহ এবং ভুক্তভোগীদের জন্য আইনি ও স্বাস্থ্য সহায়তা দিতে সারা দেশে সেল গঠন করেছে বিএনপি। দলটির ৮৪টি সাংগঠনিক জেলায় ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল’ নামের এই সেলগুলো কাজ করবে।
শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুতে চরম ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন,...</description>
জাতিসংঘ মহাসচিবের ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে ১ রোহিঙ্গা নিহত
            <description>প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশগ্রহণে লাখো রোহিঙ্গার সঙ্গে আয়োজিত ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছেন। 
এ সময় আহত হয়েছেন আরও অন্তত দুজন।
শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
নেয়ামত উল্লাহ ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে। আহতরা ওই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ ও বসির...</description>
রোহিঙ্গাদের জন্য তহবিল নিশ্চিতে সবকিছু করবে জাতিসংঘ: গুতেরেস
            <description>জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গা জনগণের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় তহবিল নিশ্চিতে সংস্থাটি সম্ভাব্য সবকিছু করবে।
শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের বালুখালী-১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাতিসংঘ মহাসচিব বলেন, “আমি প্রতিশ্রুতি দিতে পারি যে, এটি (সংকট) এড়াতে আমরা সবকিছু করব এবং তহবিল প্রাপ্তির ব্যাপারে আমাদের সহায়তা করতে পারে—এমন সব দেশের সঙ্গে আমি কথা বলে যাব।”
আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের কথা ভুলে যাবে—এটা মেনে নেওয়া যায় না মন্তব্য...</description>
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন
            <description>ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন। 
রাজধানী ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে তিনি মারা যান বলে ইউএনবিকে নিশ্চিত করেছেন তার ভাই সাইফুল্লাহ সিদ্দিক।
এর আগে ৬ মার্চ দুপুরে ব্যাংকের বুথ থেকে টাকা তোলেন এবং রমনার ঢাকা ক্লাবে যান আরেফিন সিদ্দিক। সেখানে দাঁড়িয়ে কথা বলতে বলতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে...</description>
ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস
            <description>জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঢাকায় পৌঁছেছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বিমানবন্দরে কে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী মো. তৌহিদ হোসেন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ একাধিক বৈঠক করতে শুক্রবার ও শনিবারের ব্যস্ত কর্মসূচি নিয়ে ঢাকায় এসেছেন। তিনি রবিবার সকালে ঢাকা...</description>
জাতীয় ঐকমত্য কমিশন ৭ রাজনৈতিক দলের মতামত পেয়েছে, বিএনপি আরও সময় চেয়েছে
            <description>পাঁচ সংস্কার কমিশনের সুপারিশের ওপর এখন পর্যন্ত কেবল ৭টি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, যে ৭টি রাজনৈতিক দল মতামত জানিয়েছে সেগুলো হলো–এলডিপি, খেলাফত মজলিস, জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, এনডিএম ও আমজনতার দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ ১৬টি রাজনৈতিক দল মতামত দিতে অতিরিক্ত সময় দেওয়ার জন্য কমিশনের কাছে অনুরোধ করেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান...</description>
মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে
            <description>মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)।
এতে বলা হয়, "অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ দুপুর ১টায় সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।"
“সিএমএইচের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুবার স্থিতিশীল করা গেলেও...</description>
সশস্ত্র বাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বাড়ল আরও ৬০ দিন
            <description>বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দেওয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও ৬০ দিন বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মার্চ থেকে ৬০ দিন এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।
পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত...</description>
সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
            <description>বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ২৯ ধারায় দেওয়া ক্ষমতাবলে বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবনের পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও...</description>
বিএনপির নতুন ভাইস চেয়ারম্যান নার্গিস, চেয়ারপারসনের উপদেষ্টা ইয়াসিন
            <description>বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান হয়েছেন দলের যশোর জেলা শাখার সাবেক আহ্বায়ক নার্গিস বেগম। আর চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছেন দলের নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিন।
বুধবার (১২ মার্চ) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ (বুধবার) জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিসেস নার্গিস বেগম এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের...</description>
এবার ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
            <description>ওয়ানডে ক্রিকেটকে মুশফিকুর রহিম বিদায় জানানোর ঠিক এক সপ্তাহ পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আগেই, এবার ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার ইতি টানলেন এই অলরাউন্ডার।
বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে নিজের অবসরের সিদ্ধান্ত জানান মাহমুদউল্লাহ।
বিদায়ী বার্তায় তিনি লিখেছেন, “আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।”
“আমি আমার সকল সতীর্থ, কোচ ও বিশেষ করে আমার...</description>
জাতিসংঘ মহাসচিবের সফর রোহিঙ্গা সংকটকে বিশ্বের নজরে আনবে: প্রধান উপদেষ্টার প্রেস উইং
            <description>বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ১৩ থেকে ১৬ মার্চ নির্ধারিত সফর রোহিঙ্গা সংকটের আশু সমাধান খুঁজে বের করতে বৈশ্বিক প্রচেষ্টা দ্বিগুণ করতে সহায়তা করবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের আগে বুধবার (১২ মার্চ) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কথা জানায়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সফর। আমরা দৃঢ়ভাবে...</description>
বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর এলাহী মারা গেছেন
            <description>বিশিষ্ট ব্যবসায়ী, অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বুধবার (১২ মার্চ) সকাল ৯টা ৩১ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিট) সৈয়দ মঞ্জুর এলাহী মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে চামড়ার ব্যবসায় যুক্ত হওয়া সৈয়দ মঞ্জুর এলাহী ছিলেন এই খাতের সফল ব্যবসায়ী। তার হাত ধরেই বাংলাদেশে উৎপাদিত চামড়ার...</description>
নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান ইসির
            <description>ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন দিতে নতুন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ এপ্রিলের মধ্যে এই আবেদন চাওয়া হয়েছে।
রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ২০০৮-এ উল্লেখিত নিবন্ধনের শর্ত পূরণে সক্ষম দলের আবেদন চেয়ে সোমবার(১০ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯০(ক) ধারা অনুযায়ী নির্বাচন কমিশনে নতুন রাজনৈতিক দল নিবন্ধিত হয়।
কোনো দল ইসিতে নিবন্ধিত হলে তারা নিজস্ব প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে...</description>
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত
            <description>বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (১১ মার্চ) স্বাধীনতা পুরস্কার-২০২৫ প্রদান সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারি করাএকটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, "সুপ্রিম কোর্টের যে রায়ের পটভূমিতে ২০১৬ সালে সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে (মরণোত্তর) ২০০৩ সালে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিল করে- সেই রায়ে তার স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা ছিল না। তাই...</description>
গাজীপুরে শ্রমিক মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
            <description>এক শ্রমিককে মারধর ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে ঢাকা -ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। ‌এতে দুটি মহাসড়কেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বিএসআইএস অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা গত এক মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
এছাড়া আরও কয়েকটি এলাকার পোশাক...</description>
হাসিনা পরিবারের ১২৪টি ব্যাংক হিসাব ও প্রায় নয় কোটি টাকার জমি, বাড়ি, ফ্ল্যাট জব্দের আদেশ
            <description>বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম এ আবেদন করেন।
এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে...</description>