খেলাধুলা - ভয়েস অব আমেরিকা
এবার ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে নিজের অবসরের সিদ্ধান্ত জানান মাহমুদউল্লাহ।
বিদায়ী বার্তায় তিনি লিখেছেন, “আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।”
“আমি আমার সকল সতীর্থ, কোচ ও বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।”
তিনি লিখেছেন, “আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে ধন্যবাদ, যিনি শৈশব থেকে আমার কোচ ও মেন্টর হিসেবে সবসময় আমার পাশে রয়েছেন।”
তিনি লিখেছেন, “অবশেষে আমার স্ত্রী ও সন্তানদের ধন্যবাদ, যারা সবরকমভাবে আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। আমি জানি, লাল-সবুজ জার্সিতে রাঈদ আমাকে মিস করবে।”
সবশেষে বাংলাদেশের ক্রিকেট ও দলের জন্য শুভ কামনা জানিয়ে তিনি আরও লিখেছেন, “সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু আপনি স্বীকার করে নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন।”
২০২১ সালের জুলাইতে ‘ফিনিশার’ খ্যাত এই ক্রিকেটার বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার টেস্ট খেলেছিলেন। আর বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে তাকে সবশেষ দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে ভারত সফরকালে। তারপর থেকে শুধু ওয়ানডে ক্রিকেটেই খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি।
সদ্যসমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের স্কোয়াডে ছিলেন মাহমুদউল্লাহ। গ্রুপ পর্বে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ম্যাচটি হয়ে থাকল আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর শেষ স্মৃতি।
২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। এরপর ২৩২ ম্যাচে ৩৫ দশমিক ৩৩ গড়ে এবং ৭৭ দশমিক ৮৭ স্ট্রাইক রেটে মোট ৫ হাজার ৩৮৬ রান করেছেন তিনি।
১৮ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ২৮টি ফিফটির পাশাপাশি করেছেন ৪টি সেঞ্চুরি। বল হাতে ১৫৫ ইনিংসে ৪ দশমিক ৯৮ ইকোনমি রেটে মোট ৮২টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।
বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন মাহমুদউল্লাহ। এ ছাড়া. বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করার রেকর্ডটির পাশেও তার নাম লেখা থাকবে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ১০৩ রানের ইনিংস এবং পরে রুবেল ও তাঁর দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ইংল্যান্ডকে হারিয়ে বিজয়োল্লাস করে প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠার সেই স্মৃতি ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।
সোমবার বিসিবির ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নেন মাহমুদউল্লাহ। তাঁকে রাখা হয়েছিল ‘বি’ ক্যাটাগরিতে। তখন থেকেই গুঞ্জন ছিল, ২২ গজ থেকে বিদায় নিয়ে নিতে পারেন তিনি। অবশেষে সেটিই সত্যি হলো।
চ্যাম্পিয়ন্স ট্রফিঃ নিউ জিল্যান্ড সেমি ফাইনালে, বাদ পড়লো স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশ
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচের ফলাফল ৫০-ওভার টুর্নামেন্টের সেমি ফাইনাল পর্বে ভারতের উত্তির্ন হওয়াটাও নিশ্চিত করেছে। গ্রুপ-এ থেকে দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশও ছিটকে পড়লো।
নিউ জিল্যান্ড এবং ভারত দু’দলই তাদের দুটি  ম্যাচেই  জয়লাভ করেছে, এবং রবিবার দুবাই-এ দু’দেশের লড়াই হবে গ্রুপের শীর্ষে কে থাকবে তা নির্ধারণ করার জন্য।
পাকিস্তান, যারা ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ববর্তী টুর্নামেন্টে শিরোপা জয় করে, প্রথমে নিউ জিল্যান্ডের কাছে পরাজিত হয় এবং তারপর ভারতের হাতে। পাকিস্তান ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপের পর এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোন টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব পায়।
ভারত রাজনৈতিক কারণে পাকিস্তান সফর করতে অস্বীকার করে। তারা তাদের সকল ম্যাচ দুবাই-এ খেলছে। ভারত ফাইনালে পৌঁছালে চূড়ান্ত ম্যাচটিও দুবাই-এ হবে।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পাকিস্তানকে ৬০ রানে হারানোর পর সবাই নিউ জিল্যান্ড-এর দিকেই তাকিয়ে আছে।
সোমবার তাদের দ্বিতীয় ম্যাচে ফেভারিট নিউ জিল্যান্ড টসে জিতে প্রথমে ফিল্ড করার সিদ্ধান্ত নেয়। স্পিনার মাইকেল ব্রেসওয়েল-এর ক্যারিয়ার সেরা ২৬ রানের বিনিময়ে ৪ উইকেটের সাহায্যে তারা বাংলাদেশকে ৯ উইকেটে ২৩৬ রানে আটকে দেয়।
জয়ের জন্য ২৩৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে নিউ জিল্যান্ড শুরুতে ছোট-খাটো বিপর্যয়ের মুখে পড়ে। প্রথমে ১২ রানে ২ উইকেট এবং ৭২ রানের মাথায় তৃতীয় উইকেটের পতন হয়। এর পর রাভিন্দ্রা এবং আরেক বাঁহাতি ব্যাটার টম লেথাম, যিনি ৫৫ রান হাঁকান, চতুর্থ উইকেটে ১২৯ রান যোগ দেন।
খেলা শেষ হওয়ার আগেই দু’জনই আউট হয়ে যান, কিন্তু এরপরও নিউ জিল্যান্ড ২৩ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
দ্য ব্ল্যাক ক্যাপস নামে পরিচিত নিউ জিল্যান্ড টিম শুরুতেই বিপদে পড়ে, যখন পেস বোলার তাসকিন আহমেদ প্রথম ম্যাচে সেঞ্চুরি করা উইল ইয়ংকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান।
বাংলাদেশের নতুন পেস তারকা নাহিদ রানা কেন উইলিয়ামসন-এর উইকেট তুলে নেন ১৪৮.৮ কিলোমিটার বেগে বোল করা এক বলে। উইলিয়ামসন পাঁচ রান করার পর উইকেট কিপারের হাতে ক্যাচ তুলে দেন।
রাভিন্দ্রা ক্রিজে ডেভন কনওয়ের সাথে যোগ দিয়ে ইনিংসের হাল ধরেন। রাভিন্দ্রা সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে এক ট্রাই-সিরিজে মাথায় আঘাত পাওয়ার পর টিমে ফিরেছেন।
কনওয়ে পর পর কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে ৩০ রান সংগ্রহ করার পর বাংলাদেশ তার রাস টেনে ধরে। মুস্তাফিজুর রহমানের বল বাঁহাতি কনওয়ে মারতে গিয়ে নিজের স্টাম্পের উপর নিয়ে আসেন।
রাভিন্দ্রা দৃঢ় ভাবে ক্রিজ দখল করে রাখেন এবং আরেকটি বাঁহাতি ব্যাটার লেথামকে নিয়ে লক্ষ্যমাত্রার দিকে অগ্রসর হন। ব্যক্তিগত ৫০ রান সংগ্রহ করার পর রাভিন্দ্রা বাংলাদেশী বোলারদের উপর আধিপত্য বিস্তার করা শুরু করেন।
তিনি একটি সিঙ্গেল রান নিয়ে সীমিত ওভার আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর চতুর্থ সেঞ্চুরি সম্পন্ন করেন এবং ব্যাট তুলে দর্শকদের অভিনন্দন গ্রহণ করেন।
রাভিন্দ্রার উইকেটের পতন হয় যখন তিনি লেগ-স্পিনার রিশাদ হোসেনের বলে লং-ওনে ক্যাচ তুলে দেন। কিছুক্ষণ পরেই লেথাম রান-আউট হলে খেলায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু ২১ রানে অপরাজিত গ্লেন ফিলিপ্স এবং ব্রেসওয়েল দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
প্লেয়ার অফ দ্য ম্যাচ ব্রেসওয়েল বিজয়ের পথ সুগম করেন গুরুত্বপূর্ণ ইউকেট দখল করে, যার শুরু তার দ্বিতীয় বলে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসানকে তার ব্যক্তিগত ২৪ রানের মাথায় আউট করে। এর ফলে বাংলাদেশী ইনিংসের ভাল সূচনার সম্পাতি ঘটে।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের সর্বোচ্চ ৭৭ এবং জাকের আলি ৪৫ রান তুলে একটি প্রতিযোগিতামূলক স্কোর গড়ার চেষ্টা করেন। কিন্তু ব্রেসওয়েল একের পর এক উইকেট নিতে থাকেন।
ব্রেসয়েল দলের পেসারদের কাছ থেকে ভাল সমর্থন পান, যাদের মধ্যে উইল ও’রুর্ক দুটি উইকেট দখল করেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিঃ শুভমান গিল বাংলাদেশের বিপক্ষে ভারতের জয় নিশ্চিত করলেন
ব্যাটিং-এর জন্য সুবিধাজনক নয় এমন এক উইকেটে ২২৯ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারত গিলের সেঞ্চুরির উপর ভর করে ২১ বল বাকি থাকতেই লক্ষে পৌঁছে যায়।
“এটা নিঃসন্দেহে আমার সবচেয়ে সন্তোষজনক সেঞ্চুরিগুলোর একটি, এবং কোন আইসিসি টুর্নামেন্টে আমার প্রথম,” ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হবার পর গিল বলেন। “আমি যেভাবে খেলেছি তা নিয়ে আমি খুব খুশি।”
অধিনায়ক রোহিত শর্মা তাঁর উদ্বোধনী পার্টনারের প্রশংসা করে বলেন, “আমরা জানি গিলের কী নৈপুণ্য আছে, এখানে কারোই অবাক হওয়ার কিছু নেই। তাকে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করতে দেখে ভাল লেগেছে।”
ভারত এই ৫০-ওভার ম্যাচের টুর্নামেন্ট জয়ের জন্য একটি সম্ভাব্য দল। পাকিস্তান স্বাগতিক দেশ হলেও, ভারত তাদের সব ম্যাচ দুবাই-এ খেলবে। তারা রাজনৈতিক টানা-পোড়নের কারণে পাকিস্তান যেতে অস্বীকার করে।
ভারতের পেস আক্রমণের অগ্রভাগ মোহাম্মাদ স্বামী ৫৩ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে বিজয়ের ভিত্তি স্থাপন করেন। টসের জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ এক পর্যায়ে ৩৫ রানে ৫ উইকেট হারায়। পরে তারা ঘুরে দাঁড়িয়ে সকল উইকেটের বিনিময়ে ২২৮ রান তুলতে সক্ষম হয়।
তৌহিদ হৃদয়, যিনি ১০০ রান তুলে সীমিত ওভারের ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি হাঁকান, এবং জাকের আলী (৬৮) ষষ্ঠ উইকেট জুটিতে ১৫৪ রান যোগ করেন। তারা ভারতের কিছু ঢিলে-ঢালা ফিল্ডিং-এর সুযোগ নিয়ে দলের মোট রান সংখ্যা এগিয়ে নিয়ে যান।
জবাবে, ভারত শক্তভাবে তাদের ইনিংস শুরু করে, এবং রোহিত আর গিল নিয়মিত ভাবে বল বাউন্ডারিতে পাঠাতে শুরু করেন। এই সময় রোহিত সীমিত ওভার ক্রিকেটে তাঁর ব্যক্তিগত রান সংগ্রহ ১১,০০০ ছাড়িয়ে যান। তিনি বিশ্বের ১০ম এবং ভারতের চতুর্থ ব্যাটার যিনি এই মাইলফলক অতিক্রম করলেন।
ফাস্ট বোলার তাসকিন আহমেদের হাতে ভারতের ক্যাপ্টেনের উইকেটের পতন হওয়ার আগে তিনি ৪১ রান সংগ্রহ করেন। এর পরে ভিরাট কোহলি মাঠে আসেন এবং প্রায় জনশূন্য স্টেডিয়ামে দর্শকরা হর্ষ ধ্বনি করে তাকে স্বাগত জানায়।
প্রথম রান নিতে কোহলিকে ১০টি বল খেলতে হয় এবং তিনি ২২ রান তুলে লেগ স্পিনার রিশাদ হোসেনের বল ভুল টাইমিং করে কাট করলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন।
ভারত আরও দুইটি উইকেট হারায় যখন রিশাদ আর মুস্তাফিজুর রহমান আক্সার প্যাটেল আর শ্রেয়াস আইয়ার-এর উইকেট দখল করেন। এই পর্যায়ে ১৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ভারত কিছুটা অস্বস্তির মধ্যে পড়ে।
কিন্তু ভাইস ক্যাপ্টেন গিল মাথা ঠাণ্ডা রাখেন এবং কেএল রাহুলের সাথে অপরাজিত ৮৭ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের লক্ষে পৌঁছে দেন। গত সপ্তাহে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ সীমিত ওভার ম্যাচের সিরিজে গিল তার ২৫৯ রানের জন্য ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ নির্বাচিত হন। রাহুল, যিনি ৪১ রান নিয়ে অপরাজিত ছিলেন, তার ইনিংসের শুরুর দিকে ভাগ্যের সহায়তা পান যখন তার তোলা একটি ক্যাচ জাকের ড্রপ করেন।
এর পর ভারত আর কোন সুযোগ দেয়নি এবং গিল সীমিত ওভার ক্রিকেটে তার ৮ম সেঞ্চুরি সম্পন্ন করেন। “পাওয়ার প্লে’র সময় পাঁচটি উইকেট হারানোর কারণে আমরা খেলায় হেরেছি,” বাংলাদেশে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন।
“হৃদয় আর যাকের দারুণ ব্যাট করেছে, কিন্তু তারপরও ফিল্ডিং-এ আমাদের ত্রুটি ছিল। ক্যাচ ফেলে দেয়া আর দুই’একটা রান-আউট মিস করা। এগুলোর জন্য ফলাফল ভিন্ন হতে পারতো।”
শামি ১০৪টি সীমিত ওভার ক্রিকেট ম্যাচে তার ষষ্ঠ ৫-উইকেট ইনিংস দিয়ে ছিলেন বোলারদের তারকা। ভারতের পেস তারকা জাস্প্রিত বুম্রাহ পিঠে ইনজুরির কারণে খেলতে না পাড়ায়, শামিকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হয়েছে।
শামি ইনজুরির কারণে ১৪ মাস পর ইংল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন। তিনি এখন আইসিসি সীমিত ওভার টুর্নামেন্টে ৬০টি উইকেট দখল করে প্রাক্তন পেসার জাহির খানকে ছাড়িয়ে গেলেন।
শামি প্রথম ওভারেই আঘাত হানেন, এবং বাঁ-হাতি ব্যাটার সৌম্য সরকারের উইকেট তুলে নেন। সরকার পাঁচ বল খেলে কোন রান না করেই উইকেট-কিপারের হাতে ধরা পড়েন।
স্পিনার আক্সার প্যাটেল পর পর দুই বলে তানজিদ হাসান (২৫) এবং মুশফিকুর রহিমকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।
পরের বলেই ষষ্ঠ উইকেটের পতন হতে পারতো যদি রোহিত প্রথম স্লিপে ক্যাচ ড্রপ না করতেন। এর ফলে আক্সার প্যাটেল হ্যাট-ট্রিক থেকে বঞ্চিত হলেন আর জাকের শূন্য করার গ্লানি থেকে রেহাই পেলেন।
জাকের ব্যক্তিগত ২৪ রানের মাথায় আবার বেঁচে যান, যখন উইকেট-কিপার রাহুল তাকে স্টাম্প করার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। অন্যদিকে, তৌহিদ হৃদয়-এর তুলে দেয়া ক্যাচ হার্দিক পান্ডিয়া মিড-অফে ড্রপ করেন যখন হৃদয়ের ব্যক্তিগত সংগ্রহ ছিল ২৩। তারা দুজন মিলে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।
শামি জাকেরের উইকেট ফেলে দেন কিন্তু হৃদয় লড়াই চালিয়ে যান এবং তার ১১৮-বলের ইনিংসে ছয়টি চার এবং দুইটি ছয় হাঁকান।
ভারতের পরবর্তী ম্যাচ হবে রবিবার, কট্টর প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে।
তিন দশকের মধ্যে এই প্রথম বড় ধরণের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করছে পাকিস্তান
পাকিস্তান শেষবার ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিলের অধীনে ১৯৯৬ সালে পুরুষদের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিল।
তিন সপ্তাহব্যাপী এই চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড,ভারত, নিউজিল্যান্ড,পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ।
ভারত ছাড়া বাকি দলগুলি পাকিস্তানের তিনটি স্টেডিয়ামে খেলবে। নিরাপত্তা জনিত উদ্বেগের কারণ দেখিয়ে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড  তাদের বৈরি দেশ পাকিস্তানে তাদের ক্রিকেট টিম পাঠাতে সম্মত না হওয়ায়, ভারত যে সব খেলায় অংশ নিচ্ছে সেগুলি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
এ দিকে আফগানিস্তানের ক্রিকেট টিমকে বর্জন করার আহ্বান জানিয়েছেন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার রাজনীতিকরা । তারা চান না যে তাদের ক্রিকেট বোর্ড আফগানিস্তানের সঙ্গে খেলুক কারণ আফগানিস্তানের  তালিবান নারীদের চলাচল, শিক্ষা ও কর্মক্ষমতার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালিবান।
এই ক্রিকেট সিরিজের প্রথম দিনেই পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে স্বাগতিক দেশ পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
দীর্ঘ প্রতীক্ষার পর আসলো এ সুযোগ
২০০৯ সালে লাহোরে শ্রী লংকার ক্রিকেট দলের উপর হামলায় ছয় জন খেলোয়াড় আহত হন। ওই ঘটনায় ছয় জন পাকিস্তানি পুলিশ  এবং দু জন পথচারি নিহত হন। এই ঘটনার কারণে পাকিস্তান ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০১১ সালের পুরুষদের বিশ্ব কাপ ক্রিকেট আয়োজন করা থেকে বঞ্চিত হয়।
২০১৫  সালে জিম্বাবওয়ের সফরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট আবার পাকিস্তানে ফিরে আসে। ২০১৯ সাল থেকে বিভিন্ন বড় দল পাকিস্তানে খেলেছে।
ক্রিকেট প্রেমী দেশটির জন্য এক দশকেরও বেশি  সময় পর দেশে এই একটি বিশাল অনুষ্ঠান দেখা যেন স্বপ্ন পুরণের  সমান।
মহসিন আলী বলেন, “২০০৯ সালের পর এটি হচ্ছে সব চেয়ে বড় আয়োজন, সুতরাং আমরা খুব উত্তেজিত হয়ে আছি”। আলী ভয়েস অফ আমেরিকাকে বলেন ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খেলার টিকেট তিনি ১০ ডলারের একটু বেশি অর্থ দিয়ে কিনেছেন।
ঊবায়েদ হাসান বলেন, “পাকিস্তানি দল বিদেশে খেলবে আর আমরা তা টিভিতে দেখবো, সেটা তেমন মজার নয়”। আন্তর্জাতিক দলগুলি যখন পাকিস্তানকে পরিহার করে তখন হাসান খুব ছোট ছিলেন। এখন নিজের গ্রামের ক্রিকেট দলের অধিনায়ক হাসান বলেন তিনি দুটি ম্যাচের টিকেট পেয়েছেন।
এই আয়োজনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা
পাকিস্তান,খেলার দিনগুলিতে করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে ২০,০০০ পুলিশ মোতায়েন করেছে এবং স্টেডিয়ামের চার পাশের ভবনগুলিতে স্নাইপার লাগানো  হয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত দূর্বল, সেখানকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ -পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশগুলিতে প্রায় প্রতিদিনই জঙ্গিদের প্রাণঘাতী হামলা হচ্ছে। তবে সে দেশর পূর্বাঞ্চলীয় পাঞ্জাব ও দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশ দুটি, যেখানে এই ম্যাচগুলি খেলার  কথা, সেই স্থানগুলি প্রধানত শান্তই রয়েছে।
তা সত্ত্বেও সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে এই আয়োজন চলার সময়ে নিরাপত্তাজণিত জরুরি আহ্বানে সাড়া দিতে আধা-সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
খেলোয়াড়দের রাষ্ট্রীয় অতিথী পর্যায়ের নিরাপত্তা দেওয়া হচ্ছে। তার অর্থ হচ্ছে যেখানে এই সব টিম রয়েছে সেই হোটেলগুলিতে পুলিশের কড়া পাহারা রয়েছে এবং তাদের চলার পথে সাধারণ যানচলাচল নিষিদ্ধ করা হয়েছে। যেসব লোকের নিরাপত্তা বিষয়ক ক্লিয়ারেন্স থাকবে কেবল তারা খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
পাঞ্জাব পুলিশের অপারেশনস বিভাগের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ ওয়াকাস ভয়েস অফ আমেরিকাকে বলেন, “২০০৯ সালের হামলার পর, “খেলাধূলার নিরাপত্তা ও আন্তর্জাতিক অনুষ্ঠানগুলির নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে”।
ওয়াকাস বলেন, “এমনকী সামান্যতম প্রশাসনিক গাফিলতি, বড় ধরণের অস্বস্তিকর বিষয় হয়ে উঠতে পারে, আর আমরা যদি ভাল কাজ করি এবং দক্ষতার সঙ্গে সব কিছু আয়োজন করতে পারি তা হলে বহু কোটি মানুষের মনে  ইতিবাচক ধারণা সৃষ্টি হবে। আর সে জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তা উচ্চতম পর্যায়ে পরিকল্পনা এবং নজরদারি করা হচ্ছে”।
স্টেডিয়ামে যে সব ভক্ত দর্শকরা আসবেন তাদেরকে নানান স্তরের নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে রয়েছে মেটাল ডিটেক্টার ও দেহ তল্লাশি। প্রতিটি টিকেটে ক্রেতার নাম ও জাতীয় পরিচয় পত্রের নম্বর থাকছে।
রাষ্ট্রের ভাবমূর্তি
যদিও এটা এখনো পরিস্কার নয় যে বিদেশী দর্শকদের জন্য কত ভিসা দেওয়া হয়েছে, পাকিস্তানে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এই আয়োজন দেশের ভাবমূর্তি বাড়াতে সহায়ক হবে ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান তওকির জিয়া বলেন, “ আপনার দেশে যখন কোন পর্যটক আসেন না তখন লোকজন জানতেই পারবে না আপনার দেশটা কেমন, লোকজন মুসলমান এবং পাকিস্তানিদের নীচু চোখেই দেখবে।
যদিও পাকিস্তানের  মাঠে ভারতের অনুপস্থিতি অনেক পাকিস্তানি ক্রিকেট প্রেমীদের জন্য হতাশাব্যঞ্জক কারণ তারা দেখতে চান ক্রিকেটের বড় প্রতিপক্ষ দেশের মাটিতেই খেলুক, অনেকেই বলছেন ক্রিকেটে অন্যান্য  শক্তিশালী দেশের যোগদান এক ধরণের আস্থা ভোট।
ক্রিকেট সাংবাদিক উমর ফারুক বলেন, “ছয়টি দেশ এখানে খেলতে আসছে সেটাই পাকিস্তানের জন্য বড় বিজয়। ভারত যদি না আসে, তাতেতো আর ক্রিকেট বন্ধ হয়ে যাচ্ছে না। খেলাতো হচ্ছেই”।
ফাইনাল খেলাটি পাকিস্তানেই হবে যদি না ভারত ফাইনালে ওঠে, আর সে ক্ষেত্রে ফাইনাল খেলাটি হবে দুবাইয়ে।
করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামের মান উন্নত করতে পাকিস্তান লক্ষ লক্ষ ডলার ব্যয় করেছে।
পাকিস্তানের সাবেক ক্রিকেট খেলোয়াড় মুশতাক আহমেদ বলেন “তিনি আশা করছেন নামী-দামী খেলোয়াড় আসায় দেশে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একটি নতুন যুগের সূচনা হবে”।
ফিফা ২০৩৪ বিশ্বকাপের অতিথিরা অবাস্তব “বুদবুদের” মধ্যে থাকবেন, দাবি সৌদি মানবাধিকার কর্মীর
বুধবার ফিফা সৌদি আরবকে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে নিশ্চিত করার পর সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো স্বীকার করেন, ইতিবাচক সামাজিক পরিবর্তন দেখার আশায় দেশটির দিকে “সারা বিশ্ব নজর রাখবে।”
মানবাধিকার সংস্থাগুলো বিশ্বাস করে, বিশ্বকাপকে ঘিরে স্টেডিয়াম ও অন্যান্য প্রকল্প নির্মাণে অভিবাসী কর্মীদের জীবন বিপন্ন হতে পারে। পাশাপাশি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলে সৌদি আরবে প্রচলিত নারী ও এলজিবিটিকিউপ্লাস সম্প্রদায়ের সদস্যদের অধিকার ক্ষুণ্ণ হয় এমন আইনের সমালোচনাও হয়েছে।
লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা এএলকিউএসটির কর্মী লিনা আল-হাথলুল বলেন, “পশ্চিমের মানুষ খুবই নিরাপদে থাকবে। তারা একটি বুদবুদের ভেতর থেকে সৌদি আরব দেখবে।”
তার বোন লুজেইন আল-হাথলুলকে নারীদের গাড়ি চালানোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিলের বিরুদ্ধে আন্দোলন করার দায়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০১৮ সালে এই আইন বাতিল হলেও তিনি ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় সেখানে বসবাস করতে বাধ্য হয়েছেন।
লিনা আল-হাথলুল দাবি করেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনে আজকের সৌদি আরব একটি “খাঁটি পুলিশি রাষ্ট্রে” পরিণত হয়েছে। ইনফ্যান্টিনোর সঙ্গে বিন সালমানের কর্মসূত্রে ঘনিষ্ঠ যোগাযোগের কারণেই মূলত সৌদি আরব বিনা প্রতিদ্বন্দ্বিতায় আয়োজক হওয়ার সুযোগ পেয়েছে।
লিনা আল-হাথলুল বলেন, যুবরাজ “প্রকৃত অর্থেই একটি বুদবুদ তৈরি করেছেন, যেখানে মানুষ শুধু বিনোদনের অংশটিই দেখে, মাঠ পর্যায়ের বাস্তবতা তাদের চোখে পড়ে না।” “কেউ কারাগারে নির্যাতন বা ফাঁসি দেওয়ার চিত্র দেখছে না। শুধু একটি টুইট করার জন্যেও সেখানে মানুষকে কারাগারে বন্দী করে রাখা হয়”।
“কিছু পরিবর্তন দেখা যাচ্ছে”, বলেন আল-হাথলুল। তিনি উল্লেখ করেন, সৌদি নারীরা এখন পোশাকের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি স্বাধীনতা পাচ্ছেন। “তবে এগুলো প্রাতিষ্ঠানিক নয়, মৌলিক নয়, এবং এগুলো সবার জন্য প্রযোজ্য নয়”।
বিদায়ী ২০২৪ সালে বাংলাদেশের ক্রিকেট এবং নারী ফুটবলে নতুন মাত্রা যোগ
সাকিব ২০২৪ সালে খেলার পাশাপাশি ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার বিরুদ্ধে দেয়া হয়েছে হত্যা মামলা। তিনি তার আগে থেকেই বিদেশে অবস্থান করছেন।
দেশের মাটিতে খেলার সময় তার নিরাপত্তা নিশ্চিত করা যাবে কিনা, সেটা নিয়ে তৈরি হয় উদ্বেগ। সাকিব অবসর নেবার আগে একটি টেস্ট দেশে খেলতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তা নিয়ে অস্পষ্টতার কারণে সেটি আর খেলা সম্ভব হয়নি।
টি-২০ বিশ্বকাপ
গত জুন মাসে বাংলাদেশ দল টি-২০ বিশ্বকাপে অংশ নেয়। সেটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে। শ্রীলংকার বিরুদ্ধে জয় দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের যাত্রা। দলে পুরোনোদের ওপর নির্ভরশীলতা কমিয়ে নতুনদের ওপর ভরসা বাড়ানোর চেষ্টা ছিল। অভিজ্ঞ মুস্তাফিজের পাশাপাশি তাসকিন এবং তানজিব সাকিবের বোলিং সাফল্য দর্শকদের মনোযোগ পায়।
দলে দীর্ঘকাল ধরে একজন লেগ স্পিনারের অভাব পূরণ করেন নবাগত রিশাদ হোসেন। প্রথম ম্যাচেই তিনি তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যান অফ ম্যাচ পুরস্কার জেতেন।
ব্যাটিং-এ বাংলাদেশের টপ অর্ডারের পারফরম্যান্স সুবিধা করতে পারেনি। নেপাল এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেলেও দক্ষিণ আফ্রিকার কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হার মানে বাংলাদেশ। শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে যাওয়া বাংলাদেশের জন্য ছিল কষ্টকর অভিজ্ঞতা।
তবে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে স্বাগতিক দলকে ২-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ দল উজ্জীবিত হয়েছে। এর আগে বাংলাদেশ কখনই পাকিস্তানে এমন সাফল্য পায়নি।
প্রথম টেস্টে ওপেনার শাদমানের ৯৩ আর অভিজ্ঞ মুশফিকের ১৯১ রান দলকে ৫৬৫ রানের পাহাড় গড়তে সাহায্য করে। দ্বিতীয় টেস্টেও লিটন দাশের শতক আর মেহেদি হাসান মিরাজের দারুণ বোলিং পাকিস্তানকে ওয়াইট ওয়াশ করতে ভূমিকা রাখে।
আন্তর্জাতিক মানের বোলিং
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ঈউসুফ রহমান বাবুর মতে "বাংলাদেশের বোলিং অ্যাটাক আন্তর্জাতিক মাপকাঠিতে শক্তিশালী। পীচ সামান্য অনুকূল হলে বাংলাদেশের বোলাররা বিধ্বংসী হয়ে ওঠে। এটা তারা প্রমাণ করেছে। কিন্তু আমাদের ব্যাটিং-এ উন্নতি করতে হবে।"
বাংলাদেশ বছর শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জয় দিয়ে। এই জয়ের পেছনে বরাবরের মতই বাংলাদেশের বোলাররা বড় ভূমিকা রাখেন। ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজ ড্র করলেও ওয়ান ডে সিরিজে অবশ্য বাংলাদেশ ৩-০ ব্যবধানে হেরেছে।
বাংলাদেশ দলের দুই তরুণ সদস্য জাকের আলী এবং শামীম হোসেনের আগ্রাসী ব্যাটিং নতুনদের সম্ভাবনা প্রমাণ করেছে। বাংলাদেশের পেস অ্যাটাকে পুরোনোদের সাথে যোগ হয়েছে নাহিদ রানা। সিলেটের ২২ বছরের এই তরুণের বাংলাদেশ দলে অভিষেক হয় শ্রীলংকার বিরুদ্ধে। তার বলের গতি ঘন্টায় ১৪০ কিলোমিটারের ওপরে যা বাংলাদেশের পেস অ্যাটাককে নিঃসন্দেহে শক্তিশালী করেছে।
নারী ফুটবলে সাফল্য
ফুটবলে সাফল্য এসেছে বাংলাদেশ নারী দলের কাছ থেকে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে হাজার হাজার নেপালী দর্শকের সামনে বাংলাদেশের নারী দল স্বাগতিকদের কাছ থেকে সাফ চাম্পিয়নশীপ শিরোপা জয় ছিনিয়ে নেয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশের মনিকা চাকমা গোল করে দলকে এগিয়ে নিলেও চার মিনিটের মধ্যে নেপাল সমতা ফিরিয়ে আনে। কিন্তু নেপালের জন্য অপেক্ষা করছিল বাংলাদেশের ঋতুপর্ণা চাকমার এক বিষ্ময়কর লং শট। লেফট উইং থেকে তার বাম পায়ের জোরালো শট নেপালের গোল কিপারের মাথার ওপর দিয়ে জালে প্রবেশ করলে বাংলাদেশ পরপর দ্বিতীয়বারের মত সাফ চাম্পিয়নশীপ শিরোপা জেতে।
সাফ নারী ফুটবলঃ ভুটানকে ৭-১ গোলে ধরাশায়ী করে ফাইনালে বাংলাদেশ
ফরোয়ার্ড তহুরা খাতুন হ্যাটট্রিক করে দলকে জয়ের দিকে নিয়ে যান এবং এবারের আসরে তাদের অপরাজিত রেকর্ড অক্ষুণ্ণ রাখেন।
এর আগে ২০২২ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবারের মৌসুমে আরও একবার বাংলাদেশের নারী দল তাদের আধিপত্য বজায় রাখলো।
একই ভেন্যুতে রবিবার দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত ও স্বাগতিক নেপাল। এই দুই দলের মধ্যে জয়ী হবে যে দল, তাদের সঙ্গে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠেয় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করতে দেখা যায় বাংলাদেশকে। তহুরা খাতুন শুরুতেই গোলের খাতা খোলেন এবং তিনবার জালে বল আটকান।
প্রথমার্ধে অধিনায়ক সাবিনা খাতুনের দুটি এবং রিতুপর্ণা চাকমা ও মাসুরা পারভীনের একটি করে গোল বাংলাদেশকে ৫-১ ব্যবধানে এগিয়ে দেয়।
সপ্তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিপুণ শটে বাংলাদেশের হয়ে গোলের খাতা খোলেন রিতুপর্ণা চাকমা। এর ঠিক আট মিনিট পর দূরপাল্লার জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা (২-০)।
তহুরা প্লেয়ার অব দ্য ম্যাচ
মনিকা চাকমার পাসে ২৬ মিনিটের মাথায় আলতো টোকা দিয়ে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক সাবিনা খাতুন। তার নয় মিনিট পরেই ভুটানের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের প্রান্ত থেকে শট নেন তহুরা (৪-০)।
দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন সাবিনা, ভুটানের গোলরক্ষককে কাটিয়ে অনায়াসে বল জালে জড়ান (৫-০)। দ্বিতীয়ার্ধে ৪২ মিনিটে ফরোয়ার্ড ডাকি লাজোম ভুটানের হয়ে প্রথম গোলটি করেন।
৫৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা, দক্ষতার সঙ্গে বক্সের ভেতর থেকে শট নিয়ে স্কোরলাইন ৬-১ করেন।
এই পারফরম্যান্সের সঙ্গে, তহুরা পাঁচটি গোল করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ স্কোরার হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনকে পুরস্কার উৎসর্গ করে তোহুরা বলেন, 'এই জয় ও হ্যাটট্রিক দুটোই তার।’
ডিফেন্ডার মাসুরা পারভিন ৭২ মিনিটে কর্নার কিক থেকে দারুণ প্লেসিং হেডে গোল করে দলকে ৭-১ ব্যবধানে এগিয়ে দেন।
গ্রুপ পর্বে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৩-১ গোলে জয় লাভ করে বাংলাদেশ। এছাড়া শামসুন্নাহার জুনিয়রের শেষ মুহূর্তের সমতাসূচক গোলে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে দল।
গ্রুপ পর্বে নেপালের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর মালদ্বীপের বিপক্ষে ১৩-০ গোলের জয় ও শ্রীলঙ্কার বিপক্ষে ৪-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হয় বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিবের ভক্তদের সঙ্গে বিরোধিতাকারীদের সংঘর্ষ
সাকিবের ভক্তরা তাকে একটি ফাইনাল ম্যাচ খেলতে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন, যেখানে সমালোচকরা তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথাকথিত 'ফ্যাসিবাদী শাসনের' 'হাতিয়ার' বলে অভিহিত করে। ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শত শত ভক্ত স্টেডিয়ামের কাছে জড়ো হয়ে সাকিবের ফিরে আসার এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলার জন্য স্লোগান দেয়।
বাংলাদেশ দলে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসেছিলেন সাকিব, কিন্তু পরে যুক্তরাষ্ট্রে ফেরার সিদ্ধান্ত নেন।
সাকিবের সমালোচকরা এলাকায় এসে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আরও সহিংসতা  এড়াতে সেখানে দাঙ্গা পুলিশ এবং সামরিক কর্মীদের মোতায়েন করা হয়।
সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রান তুলেছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১৪ ম্যাচ খেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো টেস্ট জিততে পারেনি তারা।
সাকিবের জায়গায় দলে সুযোগ পেয়েছেন হাসান মুরাদ।
সাকিবের পরিবর্তে দ. আফ্রিকা টেস্টে খেলবেন হাসান মুরাদ
বাঁহাতি স্পিনার হাসান মুরাদ সাকিব আল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন।
২০২১ সালে অভিষেকের পর প্রথম শ্রেণির ৩০ ম্যাচে ১৩৬ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী মুরাদ।
বিসিবি চেয়ারম্যান ও বিসিবির নির্বাচক কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেন, "আমাদের জানানো হয়েছে প্রথম টেস্টে সাকিব থাকছেন না।"
তিনি বলেন, "সে (সাকিব) তার টেস্ট ক্যারিয়ারের শেষ পর্যায়ে, কিন্তু তার অভিজ্ঞতার পাশাপাশি ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই তার বিকল্প হিসেবে আমাদের এখনও সেই মানের কেউ নেই।"
তিনি আরও বলেন, হাসান মুরাদের প্রথম শ্রেণির ম্যাচ খেলার ইতিহাস ইঙ্গিত দেয় যে, তিনি স্পিনার হিসাবে ঘরের মাঠে ভাল করতে পারেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেট রক্ষক), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
সাকিব দেশে ফিরছেন না
টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় ফিরছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান।
এর আগে তিনি তার শেষ টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় আসবেন বলে জানালেও ছাত্র আন্দোলনে তার ভূমিকার জন্য জনরোষের আশঙ্কায় তিনি আসছেন না বলে জানান।
এর ফলে কানপুরে অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের মধ্যকার সিরিজের টেস্টটিই ছিল সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট।
কানপুরে সেই ম্যাচের আগে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। ঢাকায় দেশের দর্শকদের সামনে তাঁর শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু সেই ইচ্ছে অপূর্ণ থেকে যাচ্ছে।
দুবাই থেকে বিডিনিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রানজিট স্টপেজে থাকা সাকিব নিজের পরিকল্পনা পরিবর্তনের কথা জানান।
তিনি বলেন, “আমার দেশে ফেরার কথা ছিল, কিন্তু এখন নিরাপত্তাজনিত কারণে, নিজের নিরাপত্তার কারণে আমি হয়তো তা করতে পারব না।”
এটা স্পষ্ট যে, সাকিবের দেশে ফেরা নিয়ে চলমান বিক্ষোভের কারণে তিনি তার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করে একদল শিক্ষার্থী। আরেক দল সাকিবকে স্টেডিয়ামে ঢুকতে না দেওয়ার অনুরোধ জানিয়ে বিসিবিকে চিঠি দেওয়ার পরিকল্পনা করেছিল।
বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেলিব্রেটি ক্রিকেটার হওয়া সত্ত্বেও সাকিব জুলাই-অগাস্ট আন্দোলনের সময় নীরব ছিলেন। এর কারণে আন্দোলনকারীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়।
কানপুরে অবসরের ঘোষণা দেওয়ার সময় সাকিব দেশে ফেরার পর নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছিলেন। ঢাকায় অবস্থানকালে তার নিরাপত্তা নিশ্চিত করতে বোর্ডের প্রতি আহ্বান জানান তিনি। কিন্তু বোর্ড ও ক্রীড়া মন্ত্রণালয় কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছিল। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আন্দোলনের অন্যতম শীর্ষ সংগঠক আসিফ মাহমুদ।
পরে অবশ্য ক্রীড়া উপদেষ্টা জানান, সাকিব দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করবেন তারা।
তবে সাকিবের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতিক্রিয়ায় সরকার তাদের অবস্থান পরিবর্তন করেছে।
সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বুধবার রাতে নিশ্চিত করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিবকে তার দেশে ফেরার পরিকল্পনা বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন আদালতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, নেতা-কর্মী এবং সাংবাদিক ও সাহিত্যিকসহ শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এর বেশির ভাগই খুনসংক্রান্ত।
ব্যাপক হারে খুনের মামলা এবং তার ভিত্তিতে গ্রেফতার ও পুলিশ রিমান্ড মঞ্জুর করা নিয়ে আইনজীবী ও সাংবাদিক মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম ১৬ সেপ্টেম্বর আশ্বাস দেন যে, প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না।
সাকিব দেশে ফিরছেন না
এর আগে তিনি তার শেষ টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় আসবেন বলে জানালেও ছাত্র আন্দোলনে তার ভূমিকার জন্য জনরোষের আশঙ্কায় তিনি আসছেন না বলে জানান।
এর ফলে কানপুরে অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের মধ্যকার সিরিজের টেস্টটিই ছিল সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট।
কানপুরে সেই ম্যাচের আগে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। ঢাকায় দেশের দর্শকদের সামনে তাঁর শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু সেই ইচ্ছে অপূর্ণ থেকে যাচ্ছে।
দুবাই থেকে বিডিনিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রানজিট স্টপেজে থাকা সাকিব নিজের পরিকল্পনা পরিবর্তনের কথা জানান।
তিনি বলেন, “আমার দেশে ফেরার কথা ছিল, কিন্তু এখন নিরাপত্তাজনিত কারণে, নিজের নিরাপত্তার কারণে আমি হয়তো তা করতে পারব না।”
এটা স্পষ্ট যে, সাকিবের দেশে ফেরা নিয়ে চলমান বিক্ষোভের কারণে তিনি তাঁর পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করে একদল শিক্ষার্থী। আরেক দল সাকিবকে স্টেডিয়ামে ঢুকতে না দেওয়ার অনুরোধ জানিয়ে বিসিবিকে চিঠি দেওয়ার পরিকল্পনা করেছিল।
বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেলিব্রেটি ক্রিকেটার হওয়া সত্ত্বেও সাকিব জুলাই-অগাস্ট আন্দোলনের সময় নীরব ছিলেন। এর কারণে আন্দোলনকারীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়।
কানপুরে অবসরের ঘোষণা দেওয়ার সময় সাকিব দেশে ফেরার পর নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছিলেন। ঢাকায় অবস্থানকালে তার নিরাপত্তা নিশ্চিত করতে বোর্ডের প্রতি আহ্বান জানান তিনি। কিন্তু বোর্ড ও ক্রীড়া মন্ত্রণালয় কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছিল। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আন্দোলনের অন্যতম শীর্ষ সংগঠক আসিফ মাহমুদ।
পরে অবশ্য ক্রীড়া উপদেষ্টা জানান, সাকিব দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করবেন তারা।
তবে সাকিবের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতিক্রিয়ায় সরকার তাদের অবস্থান পরিবর্তন করেছে।
সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বুধবার রাতে নিশ্চিত করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিবকে তার দেশে ফেরার পরিকল্পনা বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন আদালতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, নেতা-কর্মী এবং সাংবাদিক ও সাহিত্যিকসহ শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এর বেশির ভাগই খুনসংক্রান্ত।
ব্যাপক হারে খুনের মামলা এবং তার ভিত্তিতে গ্রেফতার ও পুলিশ রিমান্ড মঞ্জুর করা নিয়ে আইনজীবী ও সাংবাদিক মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম ১৬ সেপ্টেম্বর আশ্বাস দেন যে, প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না।
রাফায়েল নাদাল: ডেভিস কাপ ফাইনালের পর অবসর নেবেন কিংবদন্তী টেনিস তারকা
নাদাল ২২টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস শিরোপা জিতেছেন।নাদাল এই কীর্তি গড়েন এক নজিরবিহীন যুগে, যে যুগে তাঁর সাথে ছিলেন প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার এবং নোভাক জকোভিচ। এই তিন তারকার সমন্বয়ে তথাকথিত বিগ থ্রির আমলে।
স্পেনের নাগরিক নাদাল ইঙ্গিত করেন, তার সিদ্ধান্তের পেছনে বারবার শারীরিক আঘাত পাওয়ার বিষয়টির সম্পর্ক রয়েছে।
“বাস্তবতা হল, শেষের কয়েকটি বছর, বিশেষত, গত দুই বছর আমার জন্য বেশ ঝামেলাপূর্ণ ছিল," নাদাল বলেন।
"আমার মনে হয়নি আমি এ সময়টিতে একবারও কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়া খেলতে পেরেছি। অবশ্যই এই সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন ছিল এবং এতে পৌঁছাতে আমার অনেক সময় লেগেছে। কিন্তু, এই জীবনে, সব কিছুরই শুরু ও শেষ রয়েছে।”
নাদাল বৃহস্পতিবার আরও জানান যে তিনি স্পেনের মালাগায় অনুষ্ঠিতব্য ডেভিস কাপে তার ক্যারিয়ারের সমাপ্তি টানতে পেরে আপ্লুত।
“আমি খুবই উত্তেজিত, কারণ আমার শেষ টুর্নামেন্ট হবে ডেভিস কাপের ফাইনাল এবং সেখানে আমি আমার দেশের প্রতিনিধিত্ব করব”, বলেন তিনি।
“আমার ধারণা, এর মাধ্যমে একটি চক্র পূরণ হতে চলেছে কারণ একজন পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে আমার প্রথম, বড় উল্লাসের কারণ ছিল ২০০৪ সালে সেভিয়াতে ডেভিস কাপ ফাইনাল।”
প্যারিস অলিম্পিকে পুরনো প্রতিদ্বন্দ্বী জকোভিচের কাছে সিঙ্গেলস-এর দ্বিতীয় রাউন্ডে হেরে যান নাদাল। পুরুষদের ডাবলস-এ কার্লোস আলকারাজকে সঙ্গে নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছান তিনি। এরপর আর টেনিস খেলেননি নাদাল।
“আমার ধারণা এটাই আমার ক্যারিয়ারের সমাপ্তি টানার উপযুক্ত সময়, যার স্থায়িত্ব ও সাফল্যের পরিমাণ আমার কল্পনাকেও ছাড়িয়ে গেছে”, বলেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটঃ টাইগারদের বিরুদ্ধে ভারতের রেকর্ড বিজয়
গোয়ালিয়রে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রবিবার বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত।
শুরুতে ব্যাট করে ইনিংসের এক বল বাকি থাকতেই ১২৭ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
ভারত ১২৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮.১ ওভার বা ৪৯ বল হাতে রেখেই তা টপকে যায়।
টি-টোয়েন্টিতে এটি ভারতের সর্বোচ্চ সংখ্যক বল হাতে রেখে জয়ের রেকর্ড। এর আগে ২০১৬ সালে জিম্বাবুয়ের দেওয়া ১০০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪১ বল হাতে রেখে ম্যাচ জয়ের রেকর্ডটিই ছিল তাদের সর্বোচ্চ বল হাতে রেখে জয়ের ঘটনা।
ভারতীয় ব্যাটাররা ১২৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন। মাঝে তিনটি উইকেট পড়লেও ভারতের রানের ফোয়ারা কোনোভাবেই বন্ধ করতে পারেনি বাংলাদেশি বোলাররা।
দলের হয়ে ১৬ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন হার্দিক পান্ডিয়া। এছাড়া সুরিয়া কুমার ইয়াদাভ ১৪ বলে ২৯ এবং ওপেনার সঞ্জু স্যামসন ১৯ বলে ২৯ রান করেন ।
এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
টাইগারদের নাকানি-চুবানি
ভারত তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে মাঠে নেমেও বাংলাদেশি ব্যাটারদের নাকানি-চুবানি খাইয়েছে তাদের বোলাররা। অল্প রানেই টাইগারদের বেঁধে রাখতে সক্ষম হয় তারা।
টস জিতে ভারত অধিনায়ক সুরিয়া কুমার ইয়াদাভ বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। শুরুতে ব্যাট করে এক বল বাকি থাকতেই ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
দলের হয়ে অপরাজিত সর্বোচ্চ ৩৫ রান করেন মেহেদী হাসান মিরাজ। আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২৭। এছাড়া বাকি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ১২।
এদিন ব্যাট হাতে বলতে গেলে বাংলাদেশের কোনো ব্যাটারই বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি।
ইনিংসের প্রথম ওভারে আর্শদীপ সিংয়ের চতুর্থ বলে চার মেরে রানের খাতা খুলেই পরের বলে কভার অঞ্চলে রিংকু সিংয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন দাস।
দলীয় তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনকে বোল্ড করে ফেরান আর্শদীপ।
এরপর তৌহিদ হৃদয়কে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন অধিনায়ক শান্ত। তবে ১২ রান করে বরুণ চক্রবর্তীর শিকারে পরিণত হয়ে ফিরে যান হৃদয়ও।
মাহমুদুল্লাহও ব্যর্থ
পাঁচ নম্বরে মাহমুদুল্লাহ ক্রিজে আসার পর টাইগার সমর্থকরা লম্বা ইনিংসের আশা করলেও মাত্র ১ রান করে অভিষিক্ত মায়াঙ্ক ইয়াদাভের বলে আউট হন তিনি। ফলে ৪৩ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ।
এরপর দলীয় ৫৭ রানের মাথায় জাকের আলী আউট হলে মিরাজের সঙ্গে কিছুক্ষণ খেলে ৭৫ রানের মাথায় ফিরতে হয় শান্তকেও। অবশ্য ফেরার আগে তখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলে যান তিনি।
উইকেটের একপাশ আগলে রাখা মিরাজকে ১১ ও ১২ রান করে তুলে কিছুক্ষণ সঙ্গ দিয়ে ফেরেন যথাক্রমে রিশাদ ও তাসকিন। এরপর শরীফুল শূন্য ও মোস্তাফিজ এক রান করে আউট হলে ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। অন্যপ্রান্তে ৩৫ রানে অপরাজিত থাকেন মিরাজ।
ভারতের হয়ে এদিন ছয়জন বোলিং করেছেন। তার মধ্যে নীতিশ রেড্ডি ছাড়া সবাই উইকেটের দেখা পেয়েছেন। সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ ও বরুণ।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বাধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন সোবহানা মোস্তারি। এ ছাড়া, ওপেনার সাথী রানী ২৯ এবং অধিনায়ক নিগার সুলতানা করেন ১৮ রান।
স্কটিশদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন সাস্কিয়া হরলি। এ ছাড়া, একটি করে উইকেট নেন অধিনায়ক ক্যাথরিন ব্রাইস, অলিভিয়া বেল ও ক্যাথরিন ফ্র্যাজার।
১২০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে সমর্থ হয় স্কটল্যান্ডের মেয়েরা।
স্কটল্যান্ডের হয়ে অপরাজিত থেকে সর্বোচ্চ ৪৯ রান সংগ্রহ করেন ওপেনার সারাহ ব্রাইস। তিনি ছাড়া আর মাত্র দুজন ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। বাকিদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন রিতু মনি। এ ছাড়া, একটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খানের।
বিশ্বকাপের শুরুতেই জিতে নিশ্চিতভাবেই খানিকটা আত্মবিশ্বাস বাড়বে নিগার সুলতানার দলের। ৫ অক্টোবর (শনিবার) ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাঘিনীরা।
‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ এবং ১২ অক্টোবর প্রোটিয়াদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১১৯/৭ (নিগার ৩৬, সাথী ২৯; হরলি ৩/১৩)।
স্কটল্যান্ড: ১০৩/৭ (সারাহ ব্রাইস ৪৯*, ক্যাথরিন ১১, আইলসা লিস্টার ১১; রিতু ২/১৫, মারুফা ১/১৭, নাহিদা ১/১৯)।
ম্যান অফ দ্য ম্যাচ: রিতু মনি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের জয়
বাংলাদেশ ১১৯/৭
স্কটল্যান্ড ১০৩/৭
সাকিব আল-হাসান ও তার স্ত্রীর ব্যাংক হিসেব তলব করেছে আর্থিক গোয়েন্দা বিভাগ
"সম্প্রতি শেয়ার বাজারের কারসাজির দায়ে সাকিব আল হাসানকে জরিমানা করা হয়েছে, তারই প্রেক্ষিতে আমরা সাকিব ও তার স্ত্রীর ব্যাংক একাউন্ট এবং আরও যত আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে সেগুলো অনুসন্ধান করে দেখবো,” ভয়েস অফ আমেরিকাকে বলেন কেন্দ্রীয় ব্যাংকের এই আর্থিক গোয়েন্দা বিভাগের নির্বাহী পরিচালক এ কে এম আহসান।
শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে ২৪শে সেপ্টেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করে।
বিএসইসি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সাকিব আল হাসানের বিরুদ্ধে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দরে কারসাজির অভিযোগ প্রমাণিত হয়েছে, তাই এই জারিমানা।
সাকিবের অস্বীকৃতি
তবে সাকিব আল হাসান ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ২৬শে সেপ্টেম্বর ভারতের কানপুরে একটি সংবাদ সম্মেলনে এই অভিযোগ অস্বীকার করেন।
"আমার জীবনে আমি নিজে কোনও ট্রেডিং করিনি, কেউ যদি বলে আমি ট্রেডিং নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হবো,” সাকিব সাংবাদিকদের বলেন।
একই সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি বাংলাদেশের হয়ে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন এবং যদি বাংলাদেশে ফিরে দেশত্যাগের নিশ্চয়তা দেয়া হয় তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চান।
তিনি আরও জানান ২০২৫ সালের  চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিতে চান।
রাজনীতি ও মামলা
সাকিব আল হাসান সম্প্রতি রাজনীতিতেও সক্রিয় হয়েছিলেন। তিনি ২০২৪ সালের ৭ই জানুয়ারির বিতর্কিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থি হিসেবে মাগুরা-১ আসনে নির্বাচিত হয়েছিলেন।
বাংলাদেশে ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলায় সাকিব আল হাসানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত জুলাই-অগাস্টের আন্দোলনের সময় সাকিব আল-হাসান কানাডায় একটি ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি ক্রিকেট লিগে খেলছিলেন।
কানপুর টেস্টে ভারতের রানের ঝড়, ব্যাকফুটে টাইগাররা
দিনের শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২ ইউকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করে। অর্থাৎ তারা ভারতের প্রথম ইনিংস থেকে ২৬ রান পিছিয়ে আছে, হাতে ৮টি ইউকেট।
বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২৩৩ রানে অল-আউট হওয়ার পর ভারত ব্যাট করতে নেমে মারমুখী ব্যাটিং শুরু করে। নিয়মিত ইউকেটের পতন হলেও ভারতীয় রান সংগ্রহে কোন ভাটা আসে নাই।
ভারত তাদের প্রথম ইনিংস ৯ ইউকেট হারিয়ে ২৮৫ রানে ডিক্লেয়ার করার পর তাদের স্কোর কার্ড দেখলে মনে হবে এটা ছিল একটি অসাধারণ সীমিত ওভারের খেলা। তাদের ২৮৫ আসে মাত্র ৩৪ ওভার ৪ বলে।
দলের ১০জন প্লেয়ার ব্যাট করতে নামেন এবং তাদের সাত জনের রান রেটই ১০০’র উপরে – যা টি-টোয়েনটি ম্যাচে বেশি শোভা পাবে। শুধুমাত্র রাভিচান্দ্রান আশ্বিন-এর রান রেট ৫০-এর ঊর্ধ্বে যেতে ব্যর্থ হয়।
প্রথমে উদ্বোধনী জুটি ইয়াশাসভি জেইসওয়াল এবং অধিনায়ক রহিত শর্মা টেস্ট ইতিহাসের দ্রুততম দলীয় ৫০ রান সংগ্রহ করেন। ভারতের সাইক্লোন গতির রান সংগ্রহ সেখানেই থামেনি।
এর পরে আসে টেস্টে দ্রুততম দলীয় ১০০’র রেকর্ড। তারপর দ্রুততম ১৫০, ২০০ এবং ২৫০ দলীয় রানের রেকর্ড।
জেইসওয়াল (৫১ বলে ৭২), কেএল রাহুল (৪৩ বলে ৬৮) এবং ভিরাট কোহলি (৩৫ বলে ৪৭) ভারতের ইনিংসে গতি এবং রান সংগ্রহ, দুটোই বজায় রাখতে সহায়তা করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ (৬ ওভারে ৬৬ রানের বিনিময়ে ১ ইউকেট) এবং খালেদ আহমেদ (৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে ০ উইকেট) ভারতের ব্যাটিং ঝড়ের ঝাপটা সবচেয়ে বেশি পান।
তবে সাফল্য দেখেন দুই স্পিনার, সাকিব আল-হাসান এবং মেহদি হাসান মিরাজ, যারা দুজনই ৪টি করে উইকেট দখল করেন।
কানপুর টেস্ট শুক্রবার (২৭ সেপ্টেম্বের) শুরু হয় কিন্তু ৩৫ ওভার খেলার পর আলোর ওভাবে আম্পায়াররা খেলা বন্ধ করেন। বাংলাদেশ প্রথম দিনে ৩ ইউকেটে ১০৭ রান সংগ্রহ করে।
বৃষ্টির পর মাঠ ভেজা থাকার কারণে শনিবার এবং রবিবার কোন খেলা হয় নি।
ভারত দুই ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে আছে। চেন্নাইতে প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৮০ রানে পরাজিত করে ভারত।
সাকিব আল-হাসানকে তাঁর রাজনৈতিক অবস্থান 'পরিষ্কার' করতে বললেন ক্রীড়া উপদেষ্টা
রবিবার (২৯ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন যে, কর্তৃপক্ষ অন্যান্য ক্রিকেটারের মত সাকিবকে নিরাপত্তা দিলেও, রাজনৈতিক কারণে তাঁর উপর ‘জনগণের ক্ষোভ’ থাকতে পারে।
“জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তার ঝুঁকি থাকে, সে নিরাপত্তা কেউ কাউকে আসলে দিতে পারবে না,” আসিফ মাহমুদকে উদ্ধৃত করে ঢাকার দৈনিক প্রথম আলো জানায়। “আমার মনে হয় ওনাকে ওনার জায়গাটা পরিস্কার করা প্রয়োজন। ওনার যে রাজনৈতিক অবস্থান, সেটা নিয়ে কথা বলা প্রয়োজন।”
সাকিব আল-হাসান গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের কানপুরে দ্বিতীয় টেস্টের আগে এক সংবাদ সম্মেলনে বলেন তিনি অক্টোবরে ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান। কিন্তু তিনি দেশের ফেরার আগে নিরাপত্তা এবং দেশ থেকে নির্বিঘ্নে বের হওয়ার নিশ্চয়তা চেয়েছেন।
আসিফ মাহমুদ ব্যাখ্যা করে বলেন যে সাকিবের দুটি পরিচয় আছে – একটি ক্রিকেটার হিসেবে, অন্যটি আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে।
“তাঁর দুটি পরিচয় নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে,” মাহমুদকে উদ্ধৃত করে ঢাকার দ্য ডেইলি স্টার পত্রিকা জানায়। “এখন, আমরা ক্রিকেটার সাকিবকে পর্যাপ্ত নিরাপত্তা দেব, যা একজন খেলোয়াড় পেয়ে থাকেন। এটা আমাদের দায়িত্ব এবং তিনি দেশে আসলে আমরা সেটা দেবো।"
তবে তিনি সতর্ক করে দেন যে দেশের সাধারণ মানুষ তাঁর রাজনৈতিক কারণে তাঁর প্রতি ক্ষিপ্ত হলে বিষয়টি অন্য রকম হবে। তিনি বলেন সেই ক্ষোভ সাকিবকে নিজেই কমাতে হবে “তাঁর কথা দিয়ে।”
ক্রীড়া উপদেষ্টা স্মরণ করিয়ে দেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও নিরাপত্তা দেয়া যায়নি এবং তাঁকে “দেশ ছেড়ে পালাতে হয়েছে।”
শেখ হাসিনা টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর ৫ অগাস্ট এক ব্যাপক গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং তিনি ভারতে চলে যান। তার তিন দিন পর গ্রামীণ ব্যাঙ্ক প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন রাষ্ট্রপতি মুহাম্মাদ শাহাবুদ্দিন।
সাকিব আল-হাসানকে বাংলাদেশের সেরা ক্রিকেটার এবং দেশের একমাত্র বিশ্বমানের প্লেয়ার হিসেবে গণ্য করা হয়। তিনি বিশ্বে একমাত্র অল-রাউন্ডার যিনি তিন ফরম্যাটের ক্রিকেটে আইসিসি র‍্যাঙ্কিং-এ প্রথম পাঁচজনের মধ্যে আছেন।
সাকিব ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
সাকিব আল-হাসানঃ মাগুরার টাইগার যেভাবে বিশ্ব ক্রিকেটের শীর্ষে পৌঁছালেন
এই “সোনালী অধ্যায়” এখন শেষের পথে।
সাকিব আল-হাসান বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জানান, অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে নেয়া হলে সেটাই হবে তাঁর শেষ টেস্ট। অর্থাৎ, অক্টোবরে মিরপুরের শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকেই তিনি বিদায় নেবেন।
টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর শেষ খেলা হয়ে গেছে বলেই তিনি মনে করেন। তবে আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এক দিনের আন্তর্জাতিক (ওডিআই) খেলতে চান তিনি।
সাকিব আল-হাসান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন, এই ঘোষণা হয়তো অপ্রত্যাশিত ছিল না। উনিশ বছর বয়সে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করে ৩৭ বছর বয়সে অবসর নেয়াটা স্বাভাবিক সময়ে চাঞ্চল্যকর খবর হতো না।
কিন্তু তিনি স্বাভাবিক সময়ে তাঁর ব্যাট এবং প্যাড আলমারিতে তোলার সিদ্ধান্ত নেননি।
সাকিব ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর ঠিক সাত মাস পর এক ব্যাপক গণঅভ্যুত্থানে সরকারের পতন হলে তাঁর ক্রিকেট ভাগ্য আর রাজনীতি একাকার হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ রাজনীতির বিষয়টি তাঁর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বাদ রেখেছেন বলেই মনে হচ্ছে। এমনকি যখন সাকিবের নাম ঢাকায় এক হত্যা মামলায় অন্তর্ভুক্ত করা হলো, তখনও বোর্ড সাকিবকে একজন ক্রিকেটের হিসেবে তাঁর যোগ্যতা যাচাই করে দলে বহাল রাখে।
কিন্তু সাকিব নিজেও কিছুটা দ্বিধার মধ্যে আছেন বলেই মনে হচ্ছে। তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে নিরাপদে খেলতে পারবেন কি না, বা সিরিজ শেষে দেশ থেকে বের হতে পারবেন কি না, এসব বিষয়ে সংশয় প্রকাশ করেছেন।
“আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়,” ভারতের কানপুরে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাকিব বলেন।
“বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত, তাঁরা দেখছেন। তাঁরা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।”
তিন ফরম্যাটের রাজা
সাকিব আল-হাসান ২০ বছরে পা দেয়ার আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নির্বাচিত হন। তাঁর আন্তর্জাতিক অভিষেক হয় ২০০৬ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টির মাধ্যমে। পরের বছর ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক।
তাঁর প্রতিভার একটি জোরাল আভাস পাওয়া যায় ২০০৮ সালে, যখন তিনি চট্টগ্রামে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে মাত্র ৩৬ রানের বিনিময়ে ৭ উইকেট নেন। বাংলাদেশ দলের সিলেক্টররা বুঝতে পারেন তাদের হাতে কোন মাপের একজন প্লেয়ার এসেছে।
জিম্বাবুয়ের বিরুদ্ধে অভিষেকের পর ১৮ বছর পার হয়েছে এবং সাকিব আল-হাসান বিশ্বের সেরা প্লেয়ারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি প্লেয়ারদের যে র‍্যাঙ্কিং করে, তা থেকে সাকিবের অবস্থান বোঝা যায়। আইসিসির বিশ্লেষণ থেকে বোঝা যায় অল-রাউন্ডার হিসেবে সাকিব বিশ্বসেরা।
অল-রাউন্ডারদের মধ্যে সাকিব হচ্ছেন একমাত্র প্লেয়ার, যিনি এই মুহূর্তে (২৬ সেপ্টেম্বর, ২০২৪) ক্রিকেটের তিন ফরম্যাটেই আইসিসি র‍্যাঙ্কিং-এ প্রথম পাঁচজনের মধ্যে রয়েছেন – টেস্টে ৩ নম্বর, ওডিয়াই-এ ২ নম্বর এবং টি-টোয়েন্টিতে চার নম্বর।
সব ফরম্যাটেই এই বাঁ-হাতি ব্যাটার এবং স্লো বাঁ-হাতি স্পিনার কোন না কোন সময় র‍্যাঙ্কিং-এ ১ নম্বরে ছিলেন।
অর্থাৎ, সাকিব ক্রিকেটের সকল ফরম্যাটেই তুখোড় এবং বাংলাদেশের প্রথম বিশ্বমানের ক্রিকেটার হিসেবে স্বীকৃত। অল-রাউন্ডার হিসেবে তাঁর পারফরম্যান্স অনেক সময় ইমরান খান বা শন পলকের মত অতীতের ‘জায়ান্টদের’ সাথে তুলনা করা হয়।
বাংলাদেশি ক্রিকেটের ‘অ্যাকিলিস’
ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী সাকিবকে প্রাচীন গ্রিক ইতিহাসের কিংবদন্তী যোদ্ধা অ্যাকিলিস-এর সাথে তুলনা করেন।
“আমার কাছে, সাকিব হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অ্যাকিলিস, সর্বকালের সর্বসেরা,” বলছেন ঢাকার স্পোর্টস পোর্টাল ‘অল-রাউন্ডার’ এর সম্পাদক দেব চৌধুরী।
“অ্যাকিলিসের মত, সাকিব কাওকে ভয় পায়না এবং ক্রিকেট মাঠে তিনি কোন ছাড় দেন না,” তিনি ভিওএ বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন।
সাকিবের জন্ম ১৯৮৭ সালে বাংলাদেশের মধ্য-পশ্চিমাঞ্চলীয় জেলা মাগুরায়। জাতীয় যুব দলের জন্য নির্বাচিত হবার আগে তিনি গ্রাম্য ক্রিকেটে নাম করেন।
আন্তর্জাতিক অভিষেকের পর থেকে সাকিব তাঁর খেলা উন্নত করার জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন এবং তার পুরষ্কার তিনি মাঠের ভেতরে এবং বাইরে দু’জাগাতেই পেয়েছেন।
টেস্ট ক্রিকেটে সাকিব প্রায় ৫,০০০ রান করেছেন এবং ১৩৩টি উইকেট দখল করেছেন; এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২৪৭টি, রান করেছেন ৭,০০০ এর বেশি এবং উইকেট নিয়েছেন ৩১৭; আর টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিবের খাতায় আছে ২,৩০০ রান এবং ১৪০ উইকেট।
“সাকিবের সবচেয়ে বড় গুন হচ্ছে তিনি নিজের সীমাবদ্ধতা বুঝতে পারেন,” বলছেন দেব চৌধুরী। “কখন কীভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, সেটা তিনি খুব ভালভাবে বোঝেন।”
তার বক্তব্য ব্যাখ্যা করার জন্য চৌধুরী ২০১৯ সালে সাকিবের একটি পদক্ষেপের কথা বলেন। ইন্ডিয়ান প্রেমিয়ার লীগ (আইপিএল)-এ খেলার সময় সাকিব তাঁর নিজস্ব প্রশিক্ষক ভারতে নিয়ে যান, যাতে তিনি অতিরিক্ত অনুশীলন করে ক্রিকেট বিশ্বকাপ-এর জন্য প্রস্তুত হতে পারেন। সে বছর বিশ্বকাপ আইপিএল শেষ হবার সাথে সাথে শুরু হয়েছিল।
সেবছর সাকিব প্রথম রাউন্ডে নয় ম্যাচে ৬০৬ রান আর ১০ উইকেট তুলে বিশ্বকাপ ইতিহাস সৃষ্টি করেন। কিন্তু তাঁর দুর্ভাগ্য, বাংলাদেশ সেমি-ফাইনাল পর্যায়ে পৌঁছাতে ব্যর্থ হয়, যার ফলে সাকিবের মোট রান হয় টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ।
সাকিবের পিছনে বিতর্ক
তবে মাঠে সফলতা সত্ত্বেও, বিতর্ক সাকিবকে তাড়া করে বেরিয়েছে।
তাঁর ক্যারিয়ারের সবচেয়ে ক্ষতিকর ঘটনা ঘটে ২০১৯ সালে যখন আইসিসি তাঁকে দু’বছরের জন্য নিষিদ্ধ করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিলে যে ম্যাচফিক্সিং-এর জন্য বুকিরা যখন তাঁর সাথে যোগাযোগ করে, তিনি আইসিসির নিয়ম অনুযায়ী সেটা রিপোর্ট করেননি।
তাঁকে অন্যান্য অপরাধ, যেমন লাথি দিয়ে স্টাম্প ফেলে দেয়াসহ আম্পায়ারদের প্রতি অবমাননাকর ব্যবহারের জন্য স্বল্প মেয়াদের নিষেধাজ্ঞা এবং আর্থিক জরিমানার মত শাস্তি দেয়া হয়েছে।
“এগুলো ছিল তাঁর দৃষ্টিতে অন্যায় বা অযোগ্যতার প্রতিবাদ, আর আংশিকভাবে কর্তৃপক্ষের প্রতি চ্যালেঞ্জ দেয়া,” বলছেন চৌধুরী। “খেলার মাঠে সাকিবের একটি দাম্ভিক বা অহংকারী দিক আছে, কিন্তু মাঠে ফল আদায়ের জন্য তাঁর সেই দাম্ভিকতার প্রয়োজন আছে।”
মাঠের ভেতর সাকিবের সাফল্য তাঁকে মাঠের বাইরে প্রচুর সম্পদ এনে দিয়েছে। যদিও তাঁর সম্পদের পুরো চিত্র সবার জানা নেই, তারপরও এটা বলা যায় যে সাকিব আল-হাসান অনেক বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় ‘ব্র্যান্ড।’
চৌধুরী বলছেন, বাণিজ্যিক সামগ্রীর বিজ্ঞাপন করার আগে খোঁজ-খবর না নেয়ার একটা প্রবণতা বাংলাদেশের ক্রিকেটারদের আছে। যার ফলে তারা প্রায় এমন সামগ্রী বা সেবার প্রচারণায় অংশ নেন, যেগুলো পরে বিতর্কিত হয়ে পড়ে।
“সাকিবের বেলায় আমরা দেখতে পাই যে, বাণিজ্যিক প্রচারণা বা বিজ্ঞাপনের সাথে সম্পৃক্ততা তাঁর খেলায় কোন নেতিবাচক প্রভাব ফেলেনি, বা তার জন্য দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে তাঁর জনপ্রিয়তায় ঘাটতি হয় নি,” চৌধুরী বলেন।
যেসব সেলেব্রিটির মাঝে অসাধারণ প্রতিভা আর বিতর্কের মিশ্রণ দেখা যায়, তাদের মতই সাকিবের উপর সব সময় মিডিয়ার কড়া নজর ছিল।
“বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তিনি একটি বিরল চরিত্র – আপনি তাঁকে পছন্দ করতে পারেন বা অপছন্দ করতে পারেন, কিন্তু আপনি তাঁকে উপেক্ষা করতে পারেন না,” বললেন দেব চৌধুরী।
সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন তিনি।
তবে ঘরের মাঠে ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে তাঁর।
সাকিব বলেন, “আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। মিরপুর থেকে টেস্টে বিদায় নেব।”
ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের আগে বাংলাদেশের ক্রিকেটারদের ট্রেনিং সেশন
মুশফিকুর রহিম, সাদমান ইসলাম ও তাসকিন আহমেদসহ দলের অন্যান্য পেসারদের প্রশিক্ষণে অংশ নিতে দেখা যাচ্ছে।
এই টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলে আছেন: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।
সিরিজের প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে। এই সিরিজের আগে ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেললেও একটাতেও জিততে পারেনি বাংলাদেশ। দুটি টেস্ট ড্র হয়েছে, ১১ ম্যাচে হেরেছে বাংলাদেশ।
তবে কিছুদিন আগে পাকিস্তানকে ২-০ ব্যবধানে তাদেরই মাঠে টেস্ট সিরিজে হারিয়েছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে এটিই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট ও টেস্ট সিরিজ জয়।