খেলাধুলা - ভয়েস অব আমেরিকা
খেলাধুলা - ভয়েস অব আমেরিকা
এবার ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
            <description>ওয়ানডে ক্রিকেটকে মুশফিকুর রহিম বিদায় জানানোর ঠিক এক সপ্তাহ পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আগেই, এবার ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার ইতি টানলেন এই অলরাউন্ডার।
বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে নিজের অবসরের সিদ্ধান্ত জানান মাহমুদউল্লাহ।
বিদায়ী বার্তায় তিনি লিখেছেন, “আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।”
“আমি আমার সকল সতীর্থ, কোচ ও বিশেষ করে আমার...</description>
চ্যাম্পিয়ন্স ট্রফিঃ নিউ জিল্যান্ড সেমি ফাইনালে, বাদ পড়লো স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশ   
            <description>রাচিন রাভিন্দ্রার চমৎকার ১১২ রানের সুবাদে নিউ জিল্যান্ড বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনাল পর্বে নিজেদের স্থান করে নিয়েছে। এর ফলে টুর্নামেন্টের স্বাগতিক দেশ পাকিস্তান সেমি ফাইনালে যাওয়ার প্রতিযোগিতা থেকে ছিটকে পড়লো।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচের ফলাফল ৫০-ওভার টুর্নামেন্টের সেমি ফাইনাল পর্বে ভারতের উত্তির্ন হওয়াটাও নিশ্চিত করেছে। গ্রুপ-এ থেকে দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশও ছিটকে পড়লো।  
নিউ জিল্যান্ড এবং ভারত দু’দলই তাদের দুটি...</description>
চ্যাম্পিয়ন্স ট্রফিঃ শুভমান গিল বাংলাদেশের বিপক্ষে ভারতের জয় নিশ্চিত করলেন
            <description>ফর্মে থাকা উদ্বোধনী ব্যাটার শুভমান গিল অপরাজিত ১০১ রান হাঁকিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ৬-উইকেটে বিজয় সম্ভব করে তোলেন। দুটি দেশ বৃহস্পতিবার দুবাই-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের যাত্রা শুরু করে ।
ব্যাটিং-এর জন্য সুবিধাজনক নয় এমন এক উইকেটে ২২৯ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারত গিলের সেঞ্চুরির উপর ভর করে ২১ বল বাকি থাকতেই লক্ষে পৌঁছে যায়।
“এটা নিঃসন্দেহে আমার সবচেয়ে সন্তোষজনক সেঞ্চুরিগুলোর একটি, এবং কোন আইসিসি টুর্নামেন্টে আমার প্রথম,” ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হবার...</description>
তিন দশকের মধ্যে এই প্রথম বড় ধরণের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করছে পাকিস্তান
            <description>পাকিস্তান বুধবার থেকে আয়োজন করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চ্যাম্পিয়নস ট্রফি প্রতিযোগিতা । গত তিন দশকে এই প্রথম বড় ধরণের ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দিচ্ছে আটটি টিম।
পাকিস্তান শেষবার ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিলের অধীনে ১৯৯৬ সালে পুরুষদের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিল।
তিন সপ্তাহব্যাপী এই চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড,ভারত, নিউজিল্যান্ড,পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ।
ভারত ছাড়া...</description>
ফিফা ২০৩৪ বিশ্বকাপের অতিথিরা অবাস্তব “বুদবুদের” মধ্যে থাকবেন, দাবি সৌদি মানবাধিকার কর্মীর
            <description>বৃহস্পতিবার এক সৌদি মানবাধিকার কর্মী সতর্ক করেছেন, ২০২৩৪ সালের ফিফা বিশ্বকাপ দেখতে সৌদি আরবে আসা ফুটবল ভক্তরা একটি “বুদবুদের” মধ্যে বসবাস করবেন, যা দেশটির বাস্তবতার প্রতিফলন নয়।
বুধবার ফিফা সৌদি আরবকে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে নিশ্চিত করার পর সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো স্বীকার করেন, ইতিবাচক সামাজিক পরিবর্তন দেখার আশায় দেশটির দিকে “সারা বিশ্ব নজর রাখবে।”
মানবাধিকার সংস্থাগুলো বিশ্বাস করে, বিশ্বকাপকে ঘিরে স্টেডিয়াম ও অন্যান্য প্রকল্প নির্মাণে অভিবাসী...</description>
বিদায়ী ২০২৪ সালে বাংলাদেশের ক্রিকেট এবং নারী ফুটবলে নতুন মাত্রা যোগ
            <description>বাংলাদেশের জন্য ২০২৪ ছিল রাজনৈতিক উত্থান আর পতনের বছর, যার প্রভাব ক্রীড়া জগতের উপড়েও পড়ে। রাজনৈতিক পট পরিবর্তন এবং আওয়ামী লীগ সরকারের পতনের ফলে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার, সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের ক্রিকেট কেরিয়ার অনিশ্চিত হয়ে পড়েছে। 
সাকিব ২০২৪ সালে খেলার পাশাপাশি ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার বিরুদ্ধে দেয়া হয়েছে হত্যা মামলা। তিনি তার আগে থেকেই বিদেশে অবস্থান করছেন। 
দেশের মাটিতে খেলার...</description>
সাফ নারী ফুটবলঃ ভুটানকে ৭-১ গোলে ধরাশায়ী করে ফাইনালে বাংলাদেশ
            <description>নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে রবিবার ২০২৪ সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।
ফরোয়ার্ড তহুরা খাতুন হ্যাটট্রিক করে দলকে জয়ের দিকে নিয়ে যান এবং এবারের আসরে তাদের অপরাজিত রেকর্ড অক্ষুণ্ণ রাখেন।
এর আগে ২০২২ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবারের মৌসুমে আরও একবার বাংলাদেশের নারী দল তাদের আধিপত্য বজায় রাখলো।
একই ভেন্যুতে রবিবার দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে পাঁচবারের...</description>
বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিবের ভক্তদের সঙ্গে বিরোধিতাকারীদের সংঘর্ষ 
            <description>রোববার, ২০ অক্টোবর ঢাকার প্রধান ক্রিকেট স্টেডিয়ামের কাছে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সমর্থক ও সমালোচকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সাকিবের ভক্তরা তাকে একটি ফাইনাল ম্যাচ খেলতে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন, যেখানে সমালোচকরা তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথাকথিত 'ফ্যাসিবাদী শাসনের' 'হাতিয়ার' বলে অভিহিত করে। ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শত শত ভক্ত স্টেডিয়ামের কাছে জড়ো হয়ে সাকিবের ফিরে আসার এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলার জন্য স্লোগান দেয়। 
বাংলাদেশ দলে...</description>
সাকিবের পরিবর্তে দ. আফ্রিকা টেস্টে খেলবেন হাসান মুরাদ
            <description>দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য হাসান মুরাদকে টেস্ট দলে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটি শুরু হবে ২১ অক্টোবর থেকে।
বাঁহাতি স্পিনার হাসান মুরাদ সাকিব আল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন। 
২০২১ সালে অভিষেকের পর প্রথম শ্রেণির ৩০ ম্যাচে ১৩৬ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী মুরাদ।
বিসিবি চেয়ারম্যান ও বিসিবির নির্বাচক কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেন, "আমাদের জানানো হয়েছে প্রথম টেস্টে সাকিব থাকছেন না।"
তিনি বলেন, "সে (সাকিব) তার...</description>
সাকিব দেশে ফিরছেন না 
            <description>টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় ফিরছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান।
এর আগে তিনি তার শেষ টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় আসবেন বলে জানালেও ছাত্র আন্দোলনে তার ভূমিকার জন্য জনরোষের আশঙ্কায় তিনি আসছেন না বলে জানান।
এর ফলে কানপুরে অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের মধ্যকার সিরিজের টেস্টটিই ছিল সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট।
কানপুরে সেই ম্যাচের আগে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। ঢাকায় দেশের দর্শকদের সামনে তাঁর শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ...</description>
রাফায়েল নাদাল: ডেভিস কাপ ফাইনালের পর অবসর নেবেন কিংবদন্তী টেনিস তারকা 
            <description>বৃহস্পতিবার ৩৮ বছর বয়সী রাফায়েল নাদাল ঘোষণা দিয়েছেন, আগামী মাসের ডেভিস কাপ ফাইনালের পর তিনি টেনিস থেকে অবসর নেবেন।
নাদাল ২২টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস শিরোপা জিতেছেন।নাদাল এই কীর্তি গড়েন এক নজিরবিহীন যুগে, যে যুগে তাঁর সাথে ছিলেন প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার এবং নোভাক জকোভিচ। এই তিন তারকার সমন্বয়ে তথাকথিত বিগ থ্রির আমলে।
স্পেনের নাগরিক নাদাল ইঙ্গিত করেন, তার সিদ্ধান্তের পেছনে বারবার শারীরিক আঘাত পাওয়ার বিষয়টির সম্পর্ক রয়েছে।
“বাস্তবতা হল, শেষের কয়েকটি বছর, বিশেষত, গত দুই বছর আমার...</description>
টি-টোয়েন্টি ক্রিকেটঃ টাইগারদের বিরুদ্ধে ভারতের রেকর্ড বিজয়
            <description>টি-টোয়েন্টিতে ১২৮ রানের লক্ষ্য যে একেবারেই মামুলি, তা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি বাংলাদেশি বোলাররা কোনো প্রতিরোধ গড়তে না পারলে সহজ জয়ে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত।
গোয়ালিয়রে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রবিবার বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত।
শুরুতে ব্যাট করে ইনিংসের এক বল বাকি থাকতেই ১২৭ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
ভারত ১২৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮.১ ওভার বা ৪৯ বল হাতে রেখেই তা টপকে যায়।
টি-টোয়েন্টিতে এটি ভারতের সর্বোচ্চ সংখ্যক বল হাতে রেখে জয়ের...</description>
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
            <description>নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে গত চার আসরের হতাশা ঘোচানোর প্রত্যয় ঝরেছিল বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানার কণ্ঠে। প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে হারিয়ে সেই আশার বাতি আরও একটু জ্বেলে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বাধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন...</description>
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের জয়
            <description>নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ব্যাট করে স্কটল্যান্ডকে ১২০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাব স্কটল্যান্ড নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান করে। ১৬ রানের ব্যবধানে জয়ী হয় বাংলাদেশ। এই খেলার মাধ্যমে নাহিদা আক্তার বাংলদেশের প্রথম নারী ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি-তে ১০০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। এই ম্যাচে তিনি একটি উইকেট নেন। 
বাংলাদেশ ১১৯/৭ 
স্কটল্যান্ড ১০৩/৭ 
সাকিব আল-হাসান ও তার স্ত্রীর ব্যাংক হিসেব তলব করেছে আর্থিক গোয়েন্দা বিভাগ 
            <description>বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রিকেটার সাকিব আল-হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসেব চেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থার শীর্ষ কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে তথ্যটি নিশ্চিত করেছে। 
"সম্প্রতি শেয়ার বাজারের কারসাজির দায়ে সাকিব আল হাসানকে জরিমানা করা হয়েছে, তারই প্রেক্ষিতে আমরা সাকিব ও তার স্ত্রীর ব্যাংক একাউন্ট এবং আরও যত আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে সেগুলো অনুসন্ধান করে দেখবো,” ভয়েস অফ আমেরিকাকে বলেন কেন্দ্রীয় ব্যাংকের এই আর্থিক...</description>
কানপুর টেস্টে ভারতের রানের ঝড়, ব্যাকফুটে টাইগাররা 
            <description>কানপুরে সোমবার (৩০ সেপ্টেম্বর) বৃষ্টি-বিঘ্নিত দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনে স্বাগতিক ভারত বাংলাদেশের বিরুদ্ধে রানের পাহার না গড়লেও, দ্রুত দলীয় রান সংগ্রহে একের পর এক রেকর্ড ভঙ্গ করে, এবং প্রথম ইনিংসে ৫২ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে।
দিনের শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২ ইউকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করে। অর্থাৎ তারা ভারতের প্রথম ইনিংস থেকে ২৬ রান পিছিয়ে আছে, হাতে ৮টি ইউকেট।
বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২৩৩ রানে অল-আউট হওয়ার পর ভারত ব্যাট করতে নেমে মারমুখী ব্যাটিং শুরু করে। নিয়মিত...</description>
সাকিব আল-হাসানকে তাঁর রাজনৈতিক অবস্থান 'পরিষ্কার' করতে বললেন ক্রীড়া উপদেষ্টা
            <description>বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা দেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল-হাসানকে তাঁর রাজনৈতিক অবস্থান ‘পরিষ্কার’ করার আহ্বান জানিয়েছেন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন যে, কর্তৃপক্ষ অন্যান্য ক্রিকেটারের মত সাকিবকে নিরাপত্তা দিলেও, রাজনৈতিক কারণে তাঁর উপর ‘জনগণের ক্ষোভ’ থাকতে পারে।
“জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তার ঝুঁকি থাকে, সে নিরাপত্তা কেউ কাউকে আসলে দিতে পারবে না,” আসিফ মাহমুদকে উদ্ধৃত করে...</description>
সাকিব আল-হাসানঃ মাগুরার টাইগার যেভাবে বিশ্ব ক্রিকেটের শীর্ষে পৌঁছালেন
            <description>সাকিব আল-হাসান যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল প্লেয়ার, তা নিয়ে কোন দ্বিমত থাকার কথা না। তিনি গত ১৮ বছর ক্রিকেটের তিন ফরম্যাটেই ছিলেন বাংলাদেশের একমাত্র বিশ্বমানের প্লেয়ার।
এই “সোনালী অধ্যায়” এখন শেষের পথে।
সাকিব আল-হাসান বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জানান, অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে নেয়া হলে সেটাই হবে তাঁর শেষ টেস্ট। অর্থাৎ, অক্টোবরে মিরপুরের শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকেই তিনি বিদায় নেবেন।
টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর শেষ খেলা হয়ে গেছে বলেই তিনি...</description>
সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন 
            <description>রাজনৈতিক ক্যারিয়ার ও মাঠের অফ-ফর্ম নিয়ে সমালোচনার মধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন তিনি।
তবে ঘরের মাঠে ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে তাঁর।
সাকিব বলেন, “আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে)...</description>
ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের আগে বাংলাদেশের ক্রিকেটারদের ট্রেনিং সেশন
            <description>এই ফটো গ্যালারিতে, চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচের আগে বাংলাদেশের ক্রিকেটারদের একটি প্রশিক্ষণ সেশনে অংশ নিতে দেখা যাচ্ছে। সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪।
মুশফিকুর রহিম, সাদমান ইসলাম ও তাসকিন আহমেদসহ দলের অন্যান্য পেসারদের প্রশিক্ষণে অংশ নিতে দেখা যাচ্ছে।
এই টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলে আছেন: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল...</description>