ভারত - ভয়েস অব আমেরিকা
চীনের প্রতি লক্ষ্য রেখেই ভারত ও মরিশাস কৌশলগত সম্পর্ক আরও উন্নত করলো
মরিশাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই দিন ব্যাপী সফরের সময়ে এই উন্নততর সম্পর্ক স্থাপনের ঘোষণাটি আসলো। মরিশাস হচ্ছে ভারত মহাসাগরের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে একটি দ্বীপ-রাষ্ট্র।
বুধবার মরিশাসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি মোদী বলেন যে দেশ দু’টি তাদের সম্পর্ক বাড়িয়ে “বর্ধিত কৌশলগত অংশীদারিত্ব” পর্যায়ে নিয়ে গেছে।
মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে আলোচনার পর উভয় নেতা “মুক্ত, নিরাপদ, সুরক্ষিত এবং খোলা ভারত মহাসাগরের” প্রতি তাঁদের প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করেন।
মরিশাস মোদীকে সে দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করে এবং এই দুই প্রধানমন্ত্রী নৌ-চলাচলের নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য আটটি চুক্তি স্বাক্ষর করেন।
মোদী ঘোষণা করেন যে বিভিন্ন সমাজিক উন্নয়ন প্রকল্পে নতুন দিল্লি ১ কোটি ১০ লক্ষ ডলার বিনিয়োগ করবে এবং ভারত মরিশাসে একটি নতুন সংসদ নির্মাণে সহযোগিতা করবে যেটিকে “গণতন্ত্রের মায়ের পক্ষ থেকে” একটি উপহার বলে অভিহত করা হচ্ছে।
চীনের সঙ্গে মরিশাসের বানিজ্য বাড়ছে
ভারতের সঙ্গে দীর্ঘ দিন ধরেই মরিশাসের সম্পর্ক ভাল, যেখানে জনসংখ্যার ৭০% ই ভারতীয় বংশোদ্ভুত তবে বিশ্লেষকরা বলছেন মোদীর এই সফরে এটিও স্বীকার্য যে ভারতের প্রয়োজন এই দেশের সঙ্গে সম্পৃক্ততা আরো বৃদ্ধি করা, যে দেশটি ভারত মহাসাগরের পশ্চিমাঞ্চল ও আফ্রিকায় যাবার পথ এবং যেখানে বেইজিং ‘এর উপস্থিতি বেড়ে গেছে।
নতুন দিল্লিতে অবজারভার রিসার্চ ফাউন্ডেশানের ভাইস প্রেসিডেন্ট হার্শ পান্তের মতে,“দ্বীপটিতে চীনের উপস্থিতি বেশ লক্ষ্য করার মতো এবং দেশটি এখন মরিশাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পক্ষ। সুতরাং ভারসাম্য রক্ষার জন্য মরিশাসের সঙ্গে অবিরত সম্পৃক্ততা রক্ষা করা এবং স্বাস্থ্য, শিক্ষা ও নৌ-চলাচলের ব্যাপারে তাদের সক্ষমতা তৈরিতে সহায়তা প্রদান ভারতের জন্য জরুরি যাতে করে এটা দেখানো যায় যে এ ধরণের চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সহযোগিতা করতে পারে।
২০১৯ সালে চীন মরিশাসের সঙ্গে একটি মুক্তবানিজ্য চুক্তি স্বাক্ষর করে যা ২০২১ সাল থেকে কার্যকর হয়। মরিশাসের ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দু দেশের সম্পর্কের রূপরেখায় বলা হয়েছে যে এই দু’টি দেশে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। ওই ওয়েবসাইট অনুযায়ী দু দেশের দ্বিপাক্ষিক বানিজ্য ১১০ কোটি ডলারে ছুঁয়েছে যা আগের বছরের তূলনায় ১০.১% বেশি।
ভূ-রাজনৈতিক প্রতিযোগিতায় অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠায়, ভারত ও চীন ভারত মহাসাগরের দেশগুলির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য তাদের প্রচেষ্টা বাড়াচ্ছে।
মরিশাসের সঙ্গে ভারতের নৌ সহযোগিতার উপর জোর দিয়ে, ভারতীয় নৌবাহিনীর একটি দল সেখানকার জাতীয় দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছে এবং ভারতের একটি যুদ্ধজাহাজ – ক্ষেপণাস্ত্র বিধ্বংসী দ্য আইএনএস ইম্ফাল- রাজধানী পোর্ট লুইসে গেছে।
গত বছর ভারত মরিশাসকে দুটি ক্ষুদ্র দ্বীপে একটি বিমান ক্ষেত্র ও একটি জেটি নির্মাণে সাহায্য করেছিল। যদিও মরিশাস বলেছে যে এই স্থাপনাগুলি সামরিক ব্যবহারের জন্য নয় তবে বিশ্লেষকরা বলছেন এগুলোর ফলে ভারত মহাসাগরের পশ্চিমাঞ্চলে জাহাজ চলাচলের উপর নজরদারি করার একটা সুবিধা পাচ্ছে ভারত।
আরজি কর কাণ্ডের ৭ মাস, আবার রাজপথে নাগরিক সমাজ, সঙ্গে যাদবপুর ইস্যুও
এদিন জোড়া মিছিল শুরু হয় বিকেল ৪টেয়। যা মিলিত হবে রানুছায়া মঞ্চে। মিছিলে অংশ নিয়েছেন অভয়া মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের সদস্যরা। মিছিলে পা মিলিয়েছেন যাদবপুরের ছাত্ররাও।
গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তারপর কেটে গিয়েছে সাত মাস। অভিযোগ, এখনও বিচার মেলেনি। সেই কারণেই পথে নেমেছে নাগরিক সমাজ।
পাশাপাশি এই মিছিলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকেও রাখা হচ্ছে। ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েবকুপার অনুষ্ঠানকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় পড়ে আহত হন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সেই কথাও মনে করাচ্ছেন মিছিলে অংশ নেয়া প্রতিবাদকারীরা।
রবিবারের এই জোড়া মিছিল প্রসঙ্গে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও অভয়া মঞ্চের তরফে সম্মিলিতভাবে একটি বিবৃত জারি করা হয়। যেখানে বলা হয়, "শাসকের ঔদ্ধত্য আর দম্ভ মনে করায় তারা খুন করতে পারে, করাতে পারে, অপরাধীদের আড়াল করতে পারে, সন্দেহজনক ওষুধের দায় এড়াতে পারে। শিক্ষামন্ত্রী নিজে শিক্ষক হয়েও ছাত্রছাত্রীদের গাড়ির চাকায় পিষে ফেলতে পারে। চূড়ান্ত দাম্ভিক প্রশাসন প্রতিটি ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থাগ্রহণ দূরের কথা, অপরাধের উৎসমুখ থেকে প্রমাণ লোপাট করে প্রতিটি ঘটনাকে লঘু ও ধামাচাপা দিতে পারে। নাগরিক সমাজ তাই আজ ক্ষুদ্ধ, ক্রুদ্ধ এবং যন্ত্রণাবিদ্ধ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা শঙ্কিত। আমরা রাস্তায় ছিলাম, আছি।"
ভারতে হোলি উৎসব
'হোলি', হিন্দুদের রঙের উৎসব হিসেবে ব্যাপকভাবে পরিচিত। ভারত, নেপাল এবং অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলির পাশাপাশি প্রবাসীদের কাছেও হোলি বসন্তের আগমনী বার্তা দেয়।
এটি হিন্দু দেবতা কৃষ্ণ এবং তার প্রেমিকা রাধার মধ্যে ঐশ্বরিক প্রেমের উদযাপন। সেইসাথে যা কিছু মঙ্গলজনক তাকে স্বাগত জানানো ও নেতিবাচক শক্তিকে বিসর্জন দেয়া হয় হোলির মাধ্যমে।
ভারতের ব্যতিক্রমধর্মী হোলি উৎসবে প্রতীকীভাবে পুরুষদের লাঠি দিয়ে পেটালেন নারীরা
কিংবদন্তী অনুযায়ী, বৃষভানুর (রাধার বাবা) জামাই কৃষ্ণ (এমনটাই বিশ্বাস করা হয়) তার বন্ধুদের নিয়ে রাধা ও তার সখীদের রং মাখাতে বর্ষণায় (রাধার গ্রাম) আসেন।
তবে, রাধার সখীরা কৃষ্ণের সাঙ্গোপাঙ্গোদের খেলাচ্ছলে লাঠি দিয়ে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেন।
মথুরা, বৃন্দাবন ও বর্ষণার মতো ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর রয়েছে উত্তরপ্রদেশের বৃজ অঞ্চলে। এই অঞ্চলকে হিন্দুত্বের প্রধান দেবতা কৃষ্ণের জন্মস্থান হিসেবে বিশ্বাস করা হয়।
বসন্তের শুরুতে উদযাপিত হোলি উৎসবের সঙ্গে কৃষ্ণ ও তার সঙ্গী রাধার অনন্ত ভালবাসার আখ্যান মিশে রয়েছে।
চলতি বছরের ১৪ মার্চ হোলি উদযাপন করা হবে।
যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বাণিজ্য চুক্তির দিকে নজর; শুল্ক কমানোর প্রচেষ্টা
ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি বৈঠক শেষে, দুই দেশ জানায় তারা ২০২৫ সালের শরৎকাল নাগাদ ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরের চেষ্টা করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সংবাদদাতাদের জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির উদ্দেশ্য হবে “ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে পণ্য এবং সেবা খাতে দ্বি-মুখী বাণিজ্যকে শক্তিশালী এবং গভীর করা, বাজারে প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি, শুল্ক ও অশুল্ক বাধা হ্রাস করা এবং দুই দেশের মধ্যে সরবরাহ চেইন সমন্বিত ও আরও গভীর করা।”
ট্রাম্প দিল্লির বিরুদ্ধে উচ্চ শুল্কের মাধ্যমে অস্বাভাবিক বাণিজ্য বাধা আরোপ করার অভিযোগ করেন এবং ভারতকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে শুল্ক কমানোর জন্য চাপ দিচ্ছেন। উদাহরণস্বরূপ, ভারত সব ধরনের গাড়ি আমদানিতে ১১০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে।
শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, “ভারত আমাদের ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করে। বিপুল। আপনি ভারতে কিছু বিক্রিও করতে পারবেন না। তারা সম্মত হয়েছে। যাইহোক, তারা এখন তাদের নিজেদের শুল্ক অনেক কমাতে চায় কারণ অবশেষে তারা যা করেছে কেউ সেটা উন্মোচন করছে।”
ভারতীয় কর্মকর্তাদের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
সমঝোতার পদক্ষেপ
বিশ্লেষকরা বলেন, ভারত শুল্ক নীতি নিয়ে একটি সমঝোতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং সংঘর্ষ এড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু করার প্রচেষ্টা চালাচ্ছে। ভারত ইতোমধ্যে কিছু আমদানির উপর শুল্ক কমিয়ে দিয়েছে, যেমন উচ্চমানের মোটরসাইকেল এবং বারবন, যা আমেরিকার কোম্পানিগুলোর উপকারে আসবে।
নয়াদিল্লিভিত্তিক বাণিজ্য বিশ্লেষক বিশ্বজিত ধর বলেন, “প্রথমত, যুক্তরাষ্ট্র হল ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার, তাই আমরা তা ব্যাহত করতে চাই না। এরপর আরো কিছু বিষয় নিয়ে বিবেচনার দরকার রয়েছে। এমন একটি ধারণা রয়েছে যে, যুক্তরাষ্ট্র একটি মূল্যবান কৌশলগত অংশীদার, তাই আমরা চাইও না বাণিজ্যিক উত্তেজনা সেই ভারসাম্যকে বিঘ্নিত করুক।”
যদিও ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ভারত এতদিন শুল্ক থেকে রেহাই পেয়েছে, তবে ট্রাম্প বলেছেন তিনি আগামী মাসের শুরুতে পারস্পরিক শুল্ক নিয়ে ঘোষণা করবেন। এই শুল্ক ঔষধ ও ঔষধ শিল্প থেকে শুরু করে যানবাহনের যন্ত্রাংশ পর্যন্ত বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানিকে প্রভাবিত করতে পারে। গত বছরে দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল ১২ হাজার ৯০০ কোটি ডলারের বেশি, যেখানে ভারতীয় রপ্তানি ৮ হাজার ৭০০ কোটি ডলারেরও বেশি ছাড়িয়ে গিয়েছে।
ভারতের বাণিজ্যমন্ত্রী পিযুষ গোয়েল এই সপ্তাহে ওয়াশিংটন সফর করেন এবং বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক সহ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
একটি ভারতীয় টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া মন্তব্যে লুটনিক ভারতের সাথে যুক্তরাষ্ট্রের “বিশেষ সম্পর্কের” কথা উল্লেখ করে দেশটিকে তাদের শুল্ক পুনর্বিবেচনার আহ্বান জানান।"
তিনি শুক্রবার ওয়াশিংটন থেকে ইন্ডিয়া টুডে টিভি-কে বলেন, “এখন বড়, বিস্তৃত কিছু করার সময়, যা ভারত ও যুক্তরাষ্ট্রকে একসাথে সংযুক্ত করবে, কিন্তু তা পণ্যভিত্তিক না হয়ে সামগ্রিকভাবে, আরও বিশাল মাত্রায় হওয়া উচিত। ”
প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়
তিনি আরও বলেন, ভারতকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে রাশিয়ার উপর নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি সরঞ্জাম কিনতে হবে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র থেকে আরও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কেনার মাধ্যমে ভারত যুক্তরাষ্ট্রের সাথে তাদের বাণিজ্যিক ঘাটতি কমাতে সহায়তা করতে পারে, যা গত বছর ৪ হাজার কোটি ডলারের বেশি ছিল।
লুটনিক আরও বলেন, তিনি চান ভারত তাদের বাজার যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের রপ্তানির জন্য উন্মুক্ত করুক। তবে নয়াদিল্লি দীর্ঘদিন ধরে এতে আপত্তি জানিয়ে আসছে, কারণ এর ফলে দেশের কোটি কোটি ক্ষুদ্র কৃষকের ক্ষতি হতে পারে বলে আশংকা করা হয়।
মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লার সম্পত্তি রক্ষায় বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের
নজরদারির অভাবে ভাগীরথীর গর্ভে তলিয়ে যাচ্ছে মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লার সম্পত্তি। এ নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে।
ওই মামলাতেই আর্কিওলজি বিভাগের একজন, হেরিটেজ বিভাগের একজন এবং মুর্শিদাবাদের একজন জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছে আদালত। হাইকোর্ট সূত্রের খবর, কমিটির সদস্যরা এখন থেকে নবাবের সম্পত্তির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন, স্থানটি পরিদর্শন করবেন এবং ৬ মাসের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেবে।
বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার সম্পত্তি রয়েছে মুর্শিদাবাদে। রক্ষণাবেক্ষণের অভাবে সেই সম্পত্তি ভাগীরথীতে তলিয়ে যাচ্ছে বলে। অথচ তা রক্ষা করার বিষয়ে সরকারের কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ। এ বিষয়েই মামলা যায় হাইকোর্টে।
ওই মামলাতেই গত বৃহস্পতিবার হেরিটেজ রক্ষার প্রশ্নে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এ প্রসঙ্গে রাইটার্স বিল্ডিং নিয়েও রাজ্যের পদক্ষেপ জানতে চায় আদালত।
প্রধান বিচারপতি পর্যবেক্ষণ ছিল, "হেরিটেজের জায়গায় বড় বড় হাইরাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। পুরনো ইতিহাস রক্ষার পরিবর্তে তা ভেঙে ফেলা হচ্ছে!" একই সঙ্গে বিচারপতিকে বলেন, "যে কোনও কিছু ভেঙে ফেলা খুব সহজ। ৪৮ ঘণ্টায় ভেঙে ফেলতে পারবেন। কিন্তু ফেরাতে পারবেন না।"
রমজানের প্রথম দিন নয়াদিল্লির জামে মসজিদে শত শত মুসল্লি সমবেত হয়েছেন
সারা দিনের রোজা ভেঙে ইফতার করতে মসজিদের মূল চত্বরে সমবেত হয়েছে বহু পরিবার।
দিল্লির বাসিন্দা রেহান আনসারি বলেন, বর্তমানে চলমান যুদ্ধ বন্ধের জন্য তিনি মোনাজাতও করেছেন।
মুসলিমদের চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী চাঁদ দেখার উপর নির্ভর করে প্রতি মাসের শুরু ও শেষ।
রমজান হল ইসলামি ক্যালেন্ডারের নবম মাস এবং এই মাস শেষ হয় ঈদ-উল-ফিতর উৎসবের মধ্য দিয়ে।
ভারত, ই.ইউ চাইছে মুক্ত বানিজ্য চুক্তি, কৌশলগত সম্পর্ক বৃদ্ধি
যদিও ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার এই আলাপ আলোচনা কয়েক বছর ধরে চলছে, বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেওয়া  শুল্ক আরোপের হুমকির কারণে বহু দেশ যেহেতু  যুক্তরাষ্ট্রের বাইরে বাজার পাওয়ার চেষ্টা জোরালো করছে সে হেতু এই চুক্তি সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির নেতাদের নিয়ে  ভন দ্যর লেয়েন নতুন দিল্লিতে আসেন ।  ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে তিনি ভারতকে “সমমনা বন্ধু” বলে অভিহিত করেন এবং বলেন যে মুক্ত বানিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য “আমরা এই গতিশীলতাকে আরও গতি দেওয়ার জন্য আমাদের টিম তাদের কাজ সম্পাদন করবে”।
উভয় পক্ষই তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশীদারিত্ব আরও বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করে। মোদী বলেন তারা বানিজ্য, প্রযুক্তি, বিনিয়োগ ও নিরাপত্তার মতো বিষয়গুলির জন্য “সহযোগিতার নীল নকশা” তৈরি করেছেন।
মোদীর সঙ্গে বৈঠকের আগে ভন দ্যর লেয়েন বলেন ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের “ সেই সম্ভাবনা আছে যারা এই শতকের  সত্যিকার অংশীদারিত্বের” অংশ হতে পারে এবং এখনই সময় তাদের কৌশলগত অংশীদারিত্বকে “নতুন স্তরে নিয়ে যাবার”।
বিশ্লেষকরা বলছেন ভু-রাজনীতিতে নিয়ত পরিবর্তনই দেশগুলিকে তাদের অংশীদারিত্বকে আরও বিস্তৃত  করতে আগ্রহী করছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় রাজনৈতিক বিশ্লেষক  সি রাজা মোহন লিখেছেন, “ ট্রাম্পের সৃষ্ট অস্থিরতা থেকে বেরিয়ে আসার যে চিষ্টা করছে সেই ভারতের জন্য ইউরোপ একটি মূলবান  সহযোগী হিসেবে দেখা দিয়েছে। যদিও তারা কেউই  যুক্তরাষ্ট্র  থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে পারবে না, ভারত ও ইউরোপকে ট্রাম্পের অনিশ্চিত  নীতির প্রতিক্রিয়ায় নিজেদের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় করতে হবে”।
ভন দ্যর লেয়েন বলেন ,ই.ইউ এবং ভারতের মধ্যে একটি মুক্তবানিজ্য চুক্তি হবে “ বিশ্বের যে কোন দেশের তূলনায় সব চেয়ে বড় চুক্তি হচ্ছে এ ধরণের চুক্তি। এখনই সময় আমাদের বাস্তববাদী ও উচ্চাকাঙ্গী হবার এবং আজকের বাস্তবতার জন্য আমাদের অগ্রাধিকারগুলিকে সাজিয়ে নিতে হবে”।
ট্রাম্প বলেছেন যে তিনি ইউরোপীয়  ইউনিয়ন থেকে আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। পাল্টাপাল্টি শুল্ক আরোপ সম্পর্কে তার পরিকল্পনায় ভারতের রপ্তানিও ক্ষতিগ্রস্ত হবে।
ই.ইউ হচ্ছে ভারতীয় পণ্যের সব চেয়ে বড় বানিজ্যিক সহযোগী। ২০২৩-২৪ সালে দ্বিপাক্ষিক বানিজ্যের পরিমাণ ছিল ১৩ হাজার কোটি ডলার।
ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যেেআলোচনা শুরু হয়েছিল অনেক বছর আগে তবে আট বছর বিরতির পর তা আবার শুরু হয় ২০২১ সালে।
প্রধান সমস্যা হচ্ছে ভারতে গুরুত্বপূর্ণ ইউরোপীয় পণ্য যেমন গাড়ি, হুইস্কি ও  আমদানির উপর থেকে শুল্ক কমানোর ব্যাপারে ভারতের অসম্মতি। আর অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নও ভারতীয় পেশাজীবিদের ভিসার বিধিনিষেধে ছাড় দিতে রাজি নয়।
ভারতও ইউরোপের সস্তা  ওষুধ আর রাসায়নিক বেশি করে পেতে চায়।
ভারত হচ্ছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম  অর্থনীতি যেখানে বিশাল একটি মধ্যবিত্ত শ্রেণী আছে যাদেরকে একটি বড় ব্যবসায়িক বাজার মনে করা হয় কিন্তু সেখানে সুরক্ষার বেড়াজাল আছে।
অতীতে মুক্ত বানিজ্য চুক্তি করতে ভারতের অগ্রগতি ছিল ধীর গতিসম্পন্ন . এখন তারা এই আশংকায় এ রকম চুক্তি করতে চাইছে যে বিশ্বে বানিজ্যে সম্ভাব্য পরিবর্তন প্রধান মন্ত্রী মোদীর যে লক্ষ্য আছে যে ২০৩০ সাল নাগাদ ভারতের রপ্তানিকে এক লক্ষ কোটি ডলারে উন্নীত করার সেটা না হওয়ার আশংকা রয়েছে।
বার্ড ফ্লু মোকাবিলায় যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ব্যয় করবে: কৃষি মন্ত্রী
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের এক উপাত্তে জানানো হয়েছে ২০২২ সাল থেকে গত তিন বছরে যুক্তরাষ্ট্রের মুরগির খামারগুলিতে  বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় ১৬ কোটি সাত লক্ষ মুরগি মারা পড়েছে।
এই রোগ  ২০২৪ সালের গোড়া থেকে  প্রায় ১,০০০টি দুধ উৎপাদনকারী গরুর পাল এবং প্রায় ৭০ জন মানুষের সংক্রমণ ঘটেছে, যাদের মধ্যে একজন মারা গেছেন।
রলিন্স রাজ্যের কৃষি কর্মকর্তাদের এক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ খামারগুলিকে জীব-নিরাপত্তার নজরদারির জন্য ৫০ কোটি ডলার। যেসব কৃষককে বার্ড ফ্লুর কারণে তাদের মুরগি মেরে ফেলতে হচ্ছে, তাদের জন্য থাকবে ৪০ কোটি ডলার।
বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের উপ-সম্পাদকীয়তে রলিন্স বলেন, ইলন মাস্কের গভর্ণমেন্ট এফিশিয়ান্সি বিভাগ কৃষি বিভাগের যে ব্যয় সংকোচন করেছে সেখান থেকে কিছু অর্থ আসবে।
রলিন্স বলেন যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর মুরগির জন্য টিকার খোঁজে আছে কিন্তু তা ব্যবহারের অনুমতি দেয় নাই। ব্যবসায়  সম্ভাব্য কি প্রভাব পড়তে পারে  সে নিয়ে তারা মুরগিকে টিকা দেয়ার বিষয়ে বিভক্ত।
রলিন্স আরও বলেন, প্রশাসন ডিম আমদানি বাড়াতে এবং ডিমের রপ্তানি কমাতে চায় যাতে অভ্যন্তরীন ভাবে ডিমের সরবরাহ বাড়িয়ে রেকর্ড পরিমান উচ্চ মূল্য কমানো যায়। তুরস্ক বলেছে তারা জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৫,০০০ টন ডিম রপ্তানি করবে।
বার্ড ফ্লু মোকাবিলার জন্য মে মাসে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ৮০ কোটি ডলারেরও বেশি অর্থ বরাদ্দ করেছিল। মঙ্গলবার দ্য ন্যাশনাল এসোসিয়েশান অফ স্টেট ডিপার্টমেন্টস অফ এগ্রিকালচারের সম্মেলনে কৃষি বিভাগের একজন কর্মকর্তা বলেন ওই অর্থের মধ্যে ৪৫ কোটি ডলার এখনও পাওয়া যাবে।
ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে গাড়ি ও মদের ওপর শুল্ক কমাতে অনুরোধ করবে ইইউ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্কের হুমকির পুনরাবৃত্তি করে ওই কর্মকর্তা বলেন, মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনাকে দ্রুততর করার মূল লক্ষ্য নিয়ে ইইউ কিছু পণ্যের ওপর শুল্ক কমাতে ভারতকে চাপ দিবে। এছাড়া সংস্থাটি ভারতে তাদের পণ্য প্রবেশের সুযোগ বাড়ানোর আহ্বান জানাবে। এর বিনিময়ে, কৃষি সংক্রান্ত বিষয়ে নমনীয়তার প্রস্তাব দেবে।
ইইউ প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লিয়েনের দুই দিনের সফর বৃহস্পতিবার থেকে শুরু হবে। তার সঙ্গে ইইউ সদস্য রাষ্ট্রগুলোর নেতারাও থাকবেন। এই সফর এমন সময়ে হচ্ছে যখন ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ব্রাসেলস ও নয়াদিল্লি তাদের কৌশলগত অংশীদারিত্বের অধীনে গুরুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ করবে।
শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করবেন তিনি।
পরবর্তী বাণিজ্য আলোচনা এবছর ১০-১৪ মার্চ ব্রাসেলসে নির্ধারিত হয়েছে।
এপ্রিলের শুরু থেকে ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপের হুমকির মধ্যে ইইউ শুল্ক কমানোর আহ্বান জানিয়েছে। ভারতের রফতানিকারকদের জন্য এটি  নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বার্ষিক প্রায় ৭ বিলিয়ন ডলারের সম্ভাব্য ক্ষতির আশঙ্কা করেছেন সিটি রিসার্চের বিশ্লেষকরা।
ইইউ ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। ২০২৪ সালে পারস্পরিক বাণিজ্য প্রায় ১২৬ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে। গত দশকের তুলনায় এটি প্রায় ৯০% বেশি।
'ডি-রিস্কিং' কৌশলের অংশ হিসেবে ইইউ'র লক্ষ্য ভারতের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করা, সরবরাহ চেইনে বৈচিত্র্য আনা এবং চীন থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ পণ্যের ওপর নির্ভরতা কমানো।
দক্ষিণ চীন সাগর ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সাইবার হুমকি ও উত্তেজনা বৃদ্ধিসহ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবেও বিবেচনা করছে ইইউ।
তাছাড়া, ইউক্রেনের নিরাপত্তায় “শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত চুক্তি” র ব্যাপারে লিয়েন ভারতের সমর্থন চাইবেন বলেও ধারণা করা হচ্ছে।
সাইবার আক্রমণ এবং সন্ত্রাসবাদের মতো সাধারণ হুমকি মোকাবেলায় ইইউ এবং ভারত গোপন তথ্য বিনিময় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর এবং প্রতিরক্ষা সরঞ্জাম বাণিজ্য বিবেচনা  করতে পারে।
বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, এই সফর বাস্তব ফল নাও বয়ে আনতে পারে। দিল্লি-ভিত্তিক থিঙ্ক-ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য আলোচনায় ভারতের প্রাক্তন আলোচক অজয় শ্রীবাস্তব বলেছেন, ভারত যথেষ্ট সহযোগিতা করেছে ইইউকে। একারণে ভারতকে একটি তথ্য-সুরক্ষিত দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত তাদের।
ভারতের কুম্ভ মেলায় পানিতে পবিত্র ডুব দিলেন বলিউড তারকা অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ
ডুব দেওয়ার পর কাইফ বলেন, “আমি খুব খুশি। এখানে আসতে পারে আমি খুবই কৃতজ্ঞ। এটা অত্যন্ত সুন্দর জায়গা।”
ধর্মপ্রাণ হিন্দুরা বিশ্বাস করেন, গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী (ভূগর্ভে এটি প্রবাহিত হয় বলে বিশ্বাস করা হয়—এই তিন পবিত্র নদীর সঙ্গমস্থলে মহাকুম্ভ চলাকালে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে মুছে যায় এবং জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়।
প্রতি ১২ বছরে একবার মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ৪০ কোটি ভক্ত ও পূণ্যার্থী এই মেলায় অংশ নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ভারতের উত্তরাঞ্চলে প্রয়াগরাজে নদীর পাড়ে ৪ হাজার হেক্টর (৯৯০০ একর) জায়গা জুড়ে নির্মিত অস্থায়ী শহরে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই সুবিশাল জায়গা সাড়ে ৭ হাজার ফুটবল মাঠের সমান।
ভারতে ঝুমুর নৃত্য
পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গের কিছু অংশে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য-আঙ্গিক হল ঝুমুর। ফসল কাটার মরসুম ও উৎসবের সময় এটি সাধারণত উপস্থাপন করা হয়।
ভারতঃ হিন্দুদের উৎসব মহাকুম্ভে যোগ দিয়েছেন ৫০ কোটির বেশি পূর্ণ্যার্থী
উত্তরপ্রদেশে এই উৎসব পালিত হচ্ছে। এ রাজ্যের সরকারের দাবি, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের নিরিখে এ বছরের সমাবেশ মানুষের ইতিহাসে বৃহত্তম মিলনমেলা।
হিন্দুরা বিশ্বাস করেন, ত্রিবেণী সঙ্গমের পানিতে পবিত্র ডুব দিলে সকল পাপ সাফ হয়ে যায় এবং মুক্তিলাভে সাহায্য হয়। মহাকুম্ভ মেলায় সমাজের বিভিন্ন শ্রেণির মানষ হাজির হয়েছেন; এদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বহু ধনকুবের, রাজনীতিক ও বলিউড তারকা।
প্রতি ১২ বছরে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। অনেক পূণ্যার্থীর কাছে মহাকুম্ভের টান ছিল অনেক বেশি কারণ এ বছরের অনুষ্ঠানকে বিশেষ হিসেবে গণ্য করা হয়েছে; গ্রহ ও নক্ষত্রেরা এমন এক রেখায় এসেছে যা ১৪৪ বছরে একবার ঘটে।
২৯ জানুয়ারিতে পদপিষ্টের ঘটনা এই উৎসবের মহিমাকে বিঘ্নিত করেছে। এই ঘটনায় ৩০ জন তীর্থযাত্রী নিহত হন; নির্দিষ্টভাবে শুভ হিসেবে বিবেচিত ওই দিন স্নানে অংশগ্রহণ করতে হুড়োহুড়ির মধ্যে তারা পদপিষ্ট হয়েছেন।
তবে, এই মর্মান্তিক ঘটনা উৎসবের উষ্ণতা, উত্তেজনা ও উৎসাহকে খর্ব করতে পারেনি; নদীর তীর বরাবর ৪ হাজার হেক্টর বা ৪০ বর্গ কিলোমিটার জুড়ে বিশাল অস্থায়ী তাঁবুর এই শহরে লক্ষ লক্ষ মানুষের ঢল অব্যাহত থেকেছে। এই তাঁবুর শহরে রয়েছে রাস্তা, হাসপাতাল, শৌচাগার ও স্বেচ্ছাসেবীদের চালানো বিনা পয়সার খাবার জায়গা।
তবে মুম্বাইয়ের বাসিন্দা নিখিল শিরোদকরের মতো অনেকের কাছে এই উৎসবে যোগ দেওয়ার অর্থ শুধুমাত্র নদীতে ডুব দেওয়া নয়, বরং সারা জীবনের মতো অন্তত একবার এই অভিজ্ঞতা লাভ করা; বহু প্রাচীন হিন্দু ঐতিহ্যের সঙ্গে যোগসূত্র স্থাপনের একটা সুযোগ করে দেয় এটি।
তিনি বলেন, “আমি এই বিশ্বাসে যাইনি যে ডুব দিলে পাপ সাফ হয়ে যাবে, বরং অনেক বেশি আধ্যাত্মিকতার সন্ধানেই আমার যাওয়া।”
হিন্দু সাংস্কৃতিক আত্মপরিচয় পুনরুদ্ধার করা বিজেপির কর্মসূচির অংশ। ভারতের পূর্বতন মুঘল শাসকদের আমলে এই শহর এলাহাবাদ নামে পরিচিত ছিল। ২০১৮ সালে উত্তরপ্রদেশের বিজেপি সরকার এই শহরের নাম বদলে রাখে প্রয়াগরাজ; হিন্দু তীর্থস্থান হিসেবে এর পরিচয়কে পুনরুদ্ধার করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়।
চ্যাম্পিয়ন্স ট্রফিঃ শুভমান গিল বাংলাদেশের বিপক্ষে ভারতের জয় নিশ্চিত করলেন
ব্যাটিং-এর জন্য সুবিধাজনক নয় এমন এক উইকেটে ২২৯ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারত গিলের সেঞ্চুরির উপর ভর করে ২১ বল বাকি থাকতেই লক্ষে পৌঁছে যায়।
“এটা নিঃসন্দেহে আমার সবচেয়ে সন্তোষজনক সেঞ্চুরিগুলোর একটি, এবং কোন আইসিসি টুর্নামেন্টে আমার প্রথম,” ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হবার পর গিল বলেন। “আমি যেভাবে খেলেছি তা নিয়ে আমি খুব খুশি।”
অধিনায়ক রোহিত শর্মা তাঁর উদ্বোধনী পার্টনারের প্রশংসা করে বলেন, “আমরা জানি গিলের কী নৈপুণ্য আছে, এখানে কারোই অবাক হওয়ার কিছু নেই। তাকে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করতে দেখে ভাল লেগেছে।”
ভারত এই ৫০-ওভার ম্যাচের টুর্নামেন্ট জয়ের জন্য একটি সম্ভাব্য দল। পাকিস্তান স্বাগতিক দেশ হলেও, ভারত তাদের সব ম্যাচ দুবাই-এ খেলবে। তারা রাজনৈতিক টানা-পোড়নের কারণে পাকিস্তান যেতে অস্বীকার করে।
ভারতের পেস আক্রমণের অগ্রভাগ মোহাম্মাদ স্বামী ৫৩ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে বিজয়ের ভিত্তি স্থাপন করেন। টসের জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ এক পর্যায়ে ৩৫ রানে ৫ উইকেট হারায়। পরে তারা ঘুরে দাঁড়িয়ে সকল উইকেটের বিনিময়ে ২২৮ রান তুলতে সক্ষম হয়।
তৌহিদ হৃদয়, যিনি ১০০ রান তুলে সীমিত ওভারের ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি হাঁকান, এবং জাকের আলী (৬৮) ষষ্ঠ উইকেট জুটিতে ১৫৪ রান যোগ করেন। তারা ভারতের কিছু ঢিলে-ঢালা ফিল্ডিং-এর সুযোগ নিয়ে দলের মোট রান সংখ্যা এগিয়ে নিয়ে যান।
জবাবে, ভারত শক্তভাবে তাদের ইনিংস শুরু করে, এবং রোহিত আর গিল নিয়মিত ভাবে বল বাউন্ডারিতে পাঠাতে শুরু করেন। এই সময় রোহিত সীমিত ওভার ক্রিকেটে তাঁর ব্যক্তিগত রান সংগ্রহ ১১,০০০ ছাড়িয়ে যান। তিনি বিশ্বের ১০ম এবং ভারতের চতুর্থ ব্যাটার যিনি এই মাইলফলক অতিক্রম করলেন।
ফাস্ট বোলার তাসকিন আহমেদের হাতে ভারতের ক্যাপ্টেনের উইকেটের পতন হওয়ার আগে তিনি ৪১ রান সংগ্রহ করেন। এর পরে ভিরাট কোহলি মাঠে আসেন এবং প্রায় জনশূন্য স্টেডিয়ামে দর্শকরা হর্ষ ধ্বনি করে তাকে স্বাগত জানায়।
প্রথম রান নিতে কোহলিকে ১০টি বল খেলতে হয় এবং তিনি ২২ রান তুলে লেগ স্পিনার রিশাদ হোসেনের বল ভুল টাইমিং করে কাট করলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন।
ভারত আরও দুইটি উইকেট হারায় যখন রিশাদ আর মুস্তাফিজুর রহমান আক্সার প্যাটেল আর শ্রেয়াস আইয়ার-এর উইকেট দখল করেন। এই পর্যায়ে ১৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ভারত কিছুটা অস্বস্তির মধ্যে পড়ে।
কিন্তু ভাইস ক্যাপ্টেন গিল মাথা ঠাণ্ডা রাখেন এবং কেএল রাহুলের সাথে অপরাজিত ৮৭ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের লক্ষে পৌঁছে দেন। গত সপ্তাহে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ সীমিত ওভার ম্যাচের সিরিজে গিল তার ২৫৯ রানের জন্য ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ নির্বাচিত হন। রাহুল, যিনি ৪১ রান নিয়ে অপরাজিত ছিলেন, তার ইনিংসের শুরুর দিকে ভাগ্যের সহায়তা পান যখন তার তোলা একটি ক্যাচ জাকের ড্রপ করেন।
এর পর ভারত আর কোন সুযোগ দেয়নি এবং গিল সীমিত ওভার ক্রিকেটে তার ৮ম সেঞ্চুরি সম্পন্ন করেন। “পাওয়ার প্লে’র সময় পাঁচটি উইকেট হারানোর কারণে আমরা খেলায় হেরেছি,” বাংলাদেশে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন।
“হৃদয় আর যাকের দারুণ ব্যাট করেছে, কিন্তু তারপরও ফিল্ডিং-এ আমাদের ত্রুটি ছিল। ক্যাচ ফেলে দেয়া আর দুই’একটা রান-আউট মিস করা। এগুলোর জন্য ফলাফল ভিন্ন হতে পারতো।”
শামি ১০৪টি সীমিত ওভার ক্রিকেট ম্যাচে তার ষষ্ঠ ৫-উইকেট ইনিংস দিয়ে ছিলেন বোলারদের তারকা। ভারতের পেস তারকা জাস্প্রিত বুম্রাহ পিঠে ইনজুরির কারণে খেলতে না পাড়ায়, শামিকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হয়েছে।
শামি ইনজুরির কারণে ১৪ মাস পর ইংল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন। তিনি এখন আইসিসি সীমিত ওভার টুর্নামেন্টে ৬০টি উইকেট দখল করে প্রাক্তন পেসার জাহির খানকে ছাড়িয়ে গেলেন।
শামি প্রথম ওভারেই আঘাত হানেন, এবং বাঁ-হাতি ব্যাটার সৌম্য সরকারের উইকেট তুলে নেন। সরকার পাঁচ বল খেলে কোন রান না করেই উইকেট-কিপারের হাতে ধরা পড়েন।
স্পিনার আক্সার প্যাটেল পর পর দুই বলে তানজিদ হাসান (২৫) এবং মুশফিকুর রহিমকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।
পরের বলেই ষষ্ঠ উইকেটের পতন হতে পারতো যদি রোহিত প্রথম স্লিপে ক্যাচ ড্রপ না করতেন। এর ফলে আক্সার প্যাটেল হ্যাট-ট্রিক থেকে বঞ্চিত হলেন আর জাকের শূন্য করার গ্লানি থেকে রেহাই পেলেন।
জাকের ব্যক্তিগত ২৪ রানের মাথায় আবার বেঁচে যান, যখন উইকেট-কিপার রাহুল তাকে স্টাম্প করার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। অন্যদিকে, তৌহিদ হৃদয়-এর তুলে দেয়া ক্যাচ হার্দিক পান্ডিয়া মিড-অফে ড্রপ করেন যখন হৃদয়ের ব্যক্তিগত সংগ্রহ ছিল ২৩। তারা দুজন মিলে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।
শামি জাকেরের উইকেট ফেলে দেন কিন্তু হৃদয় লড়াই চালিয়ে যান এবং তার ১১৮-বলের ইনিংসে ছয়টি চার এবং দুইটি ছয় হাঁকান।
ভারতের পরবর্তী ম্যাচ হবে রবিবার, কট্টর প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে।
তিন দশকের মধ্যে এই প্রথম বড় ধরণের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করছে পাকিস্তান
পাকিস্তান শেষবার ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিলের অধীনে ১৯৯৬ সালে পুরুষদের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিল।
তিন সপ্তাহব্যাপী এই চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড,ভারত, নিউজিল্যান্ড,পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ।
ভারত ছাড়া বাকি দলগুলি পাকিস্তানের তিনটি স্টেডিয়ামে খেলবে। নিরাপত্তা জনিত উদ্বেগের কারণ দেখিয়ে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড  তাদের বৈরি দেশ পাকিস্তানে তাদের ক্রিকেট টিম পাঠাতে সম্মত না হওয়ায়, ভারত যে সব খেলায় অংশ নিচ্ছে সেগুলি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
এ দিকে আফগানিস্তানের ক্রিকেট টিমকে বর্জন করার আহ্বান জানিয়েছেন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার রাজনীতিকরা । তারা চান না যে তাদের ক্রিকেট বোর্ড আফগানিস্তানের সঙ্গে খেলুক কারণ আফগানিস্তানের  তালিবান নারীদের চলাচল, শিক্ষা ও কর্মক্ষমতার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালিবান।
এই ক্রিকেট সিরিজের প্রথম দিনেই পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে স্বাগতিক দেশ পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
দীর্ঘ প্রতীক্ষার পর আসলো এ সুযোগ
২০০৯ সালে লাহোরে শ্রী লংকার ক্রিকেট দলের উপর হামলায় ছয় জন খেলোয়াড় আহত হন। ওই ঘটনায় ছয় জন পাকিস্তানি পুলিশ  এবং দু জন পথচারি নিহত হন। এই ঘটনার কারণে পাকিস্তান ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০১১ সালের পুরুষদের বিশ্ব কাপ ক্রিকেট আয়োজন করা থেকে বঞ্চিত হয়।
২০১৫  সালে জিম্বাবওয়ের সফরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট আবার পাকিস্তানে ফিরে আসে। ২০১৯ সাল থেকে বিভিন্ন বড় দল পাকিস্তানে খেলেছে।
ক্রিকেট প্রেমী দেশটির জন্য এক দশকেরও বেশি  সময় পর দেশে এই একটি বিশাল অনুষ্ঠান দেখা যেন স্বপ্ন পুরণের  সমান।
মহসিন আলী বলেন, “২০০৯ সালের পর এটি হচ্ছে সব চেয়ে বড় আয়োজন, সুতরাং আমরা খুব উত্তেজিত হয়ে আছি”। আলী ভয়েস অফ আমেরিকাকে বলেন ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খেলার টিকেট তিনি ১০ ডলারের একটু বেশি অর্থ দিয়ে কিনেছেন।
ঊবায়েদ হাসান বলেন, “পাকিস্তানি দল বিদেশে খেলবে আর আমরা তা টিভিতে দেখবো, সেটা তেমন মজার নয়”। আন্তর্জাতিক দলগুলি যখন পাকিস্তানকে পরিহার করে তখন হাসান খুব ছোট ছিলেন। এখন নিজের গ্রামের ক্রিকেট দলের অধিনায়ক হাসান বলেন তিনি দুটি ম্যাচের টিকেট পেয়েছেন।
এই আয়োজনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা
পাকিস্তান,খেলার দিনগুলিতে করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে ২০,০০০ পুলিশ মোতায়েন করেছে এবং স্টেডিয়ামের চার পাশের ভবনগুলিতে স্নাইপার লাগানো  হয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত দূর্বল, সেখানকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ -পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশগুলিতে প্রায় প্রতিদিনই জঙ্গিদের প্রাণঘাতী হামলা হচ্ছে। তবে সে দেশর পূর্বাঞ্চলীয় পাঞ্জাব ও দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশ দুটি, যেখানে এই ম্যাচগুলি খেলার  কথা, সেই স্থানগুলি প্রধানত শান্তই রয়েছে।
তা সত্ত্বেও সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে এই আয়োজন চলার সময়ে নিরাপত্তাজণিত জরুরি আহ্বানে সাড়া দিতে আধা-সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
খেলোয়াড়দের রাষ্ট্রীয় অতিথী পর্যায়ের নিরাপত্তা দেওয়া হচ্ছে। তার অর্থ হচ্ছে যেখানে এই সব টিম রয়েছে সেই হোটেলগুলিতে পুলিশের কড়া পাহারা রয়েছে এবং তাদের চলার পথে সাধারণ যানচলাচল নিষিদ্ধ করা হয়েছে। যেসব লোকের নিরাপত্তা বিষয়ক ক্লিয়ারেন্স থাকবে কেবল তারা খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
পাঞ্জাব পুলিশের অপারেশনস বিভাগের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ ওয়াকাস ভয়েস অফ আমেরিকাকে বলেন, “২০০৯ সালের হামলার পর, “খেলাধূলার নিরাপত্তা ও আন্তর্জাতিক অনুষ্ঠানগুলির নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে”।
ওয়াকাস বলেন, “এমনকী সামান্যতম প্রশাসনিক গাফিলতি, বড় ধরণের অস্বস্তিকর বিষয় হয়ে উঠতে পারে, আর আমরা যদি ভাল কাজ করি এবং দক্ষতার সঙ্গে সব কিছু আয়োজন করতে পারি তা হলে বহু কোটি মানুষের মনে  ইতিবাচক ধারণা সৃষ্টি হবে। আর সে জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তা উচ্চতম পর্যায়ে পরিকল্পনা এবং নজরদারি করা হচ্ছে”।
স্টেডিয়ামে যে সব ভক্ত দর্শকরা আসবেন তাদেরকে নানান স্তরের নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে রয়েছে মেটাল ডিটেক্টার ও দেহ তল্লাশি। প্রতিটি টিকেটে ক্রেতার নাম ও জাতীয় পরিচয় পত্রের নম্বর থাকছে।
রাষ্ট্রের ভাবমূর্তি
যদিও এটা এখনো পরিস্কার নয় যে বিদেশী দর্শকদের জন্য কত ভিসা দেওয়া হয়েছে, পাকিস্তানে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এই আয়োজন দেশের ভাবমূর্তি বাড়াতে সহায়ক হবে ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান তওকির জিয়া বলেন, “ আপনার দেশে যখন কোন পর্যটক আসেন না তখন লোকজন জানতেই পারবে না আপনার দেশটা কেমন, লোকজন মুসলমান এবং পাকিস্তানিদের নীচু চোখেই দেখবে।
যদিও পাকিস্তানের  মাঠে ভারতের অনুপস্থিতি অনেক পাকিস্তানি ক্রিকেট প্রেমীদের জন্য হতাশাব্যঞ্জক কারণ তারা দেখতে চান ক্রিকেটের বড় প্রতিপক্ষ দেশের মাটিতেই খেলুক, অনেকেই বলছেন ক্রিকেটে অন্যান্য  শক্তিশালী দেশের যোগদান এক ধরণের আস্থা ভোট।
ক্রিকেট সাংবাদিক উমর ফারুক বলেন, “ছয়টি দেশ এখানে খেলতে আসছে সেটাই পাকিস্তানের জন্য বড় বিজয়। ভারত যদি না আসে, তাতেতো আর ক্রিকেট বন্ধ হয়ে যাচ্ছে না। খেলাতো হচ্ছেই”।
ফাইনাল খেলাটি পাকিস্তানেই হবে যদি না ভারত ফাইনালে ওঠে, আর সে ক্ষেত্রে ফাইনাল খেলাটি হবে দুবাইয়ে।
করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামের মান উন্নত করতে পাকিস্তান লক্ষ লক্ষ ডলার ব্যয় করেছে।
পাকিস্তানের সাবেক ক্রিকেট খেলোয়াড় মুশতাক আহমেদ বলেন “তিনি আশা করছেন নামী-দামী খেলোয়াড় আসায় দেশে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একটি নতুন যুগের সূচনা হবে”।
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কাতারের আমিরের বৈঠক
আল-থানি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
আমির দুই দিনের সফরে ভারতে এসেছেন। এক দশকের মধ্যে এটাই তার প্রথম ভারত-সফর।  আমির ২০১৫ সালের মার্চে শেষবার ভারতে আসেন।
দ্বিপাক্ষিক বৈঠকের সময়, ভারত এবং কাতার তাদের সম্পর্ককে 'কৌশলগত অংশীদারিত্বে'র ক্ষেত্রে আরও উন্নত করার লক্ষ্য নিয়ে স্মারক বিনিময় করেছে। দুটি দেশ কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা সংক্রান্ত একটি চুক্তি সাক্ষর করে; তারা  'দ্বৈত কর এড়ানো এবং আর্থিক ফাঁকি প্রতিরোধ' সংক্রান্ত আরেকটি সংশোধিত চুক্তি বিনিময় করেছে।
কাতারের পররাষ্ট্র বাণিজ্য বিষয়ক মন্ত্রী আহমদ বিন মোহাম্মদ আল সায়েদ বলেছেন, তারা ভারতের সাথে তেল এবং গ্যাসের বাইরে ব্যবসা সম্প্রসারণে মনোযোগ দিচ্ছেন।
মির্জা ফখরুল: 'বাংলাদেশের মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে চাইলে ভারতের তিস্তা ইস্যুর সমাধান করতে হবে'
"বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদার মতো যে আচরণ সেটা বন্ধ করেন", সোমবার (১৭ ফেব্রুয়ারি) লালমনিরহাটের এক জনসভায় এই কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।
'জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উত্তরবঙ্গের পাঁচটি জেলার ১১ পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করেছে বিএনপির 'তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।'
বিএনপি মহাসচিব বলেন, "আওয়ামী লীগ ১৫ বছরে বাংলাদেশকে বেঁচে দিয়েছে কিন্তু তিস্তার একফোঁটা পানি আনতে পারে নাই। ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি নদী আছে, প্রত্যেকটা নদীতেই তারা বাঁধ বসিয়ে রেখেছে।"
নদী নিয়ে দুই দেশের বিরোধ
অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে অগ্রগতির অভাব বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি করে যা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বড় ইস্যু হয়ে দাঁড়ায়। ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও, শুধু মাত্র একটি – গঙ্গা – নিয়ে পানি বণ্টন চুক্তি আছে।
বাংলাদেশ ২০১০ সাল থেকে তিস্তা নদী নিয়ে চুক্তি করার জন্য চেষ্টা করছে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে সেখানে কোন অগ্রগতি হয় নি।
গত জুন মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তা নিয়ে কোন অগ্রগতি না হওয়ায় বিরোধীদল বিএনপি তার তীব্র সমালোচনা করে।
কাতারের আমিরকে নয়াদিল্লিতে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদী
আমির দুই দিনের সফরে ভারতে এসেছেন। এক দশকের মধ্যে এটাই তার প্রথম ভারত-সফর। ২০১৫ সালের মার্চে আমির শেষবার ভারতে আসেন।
মোদী এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে বলেছেন, “আমার ভাই, কাতারের আমির এইচ এইচ শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম। ভারতে তার ফলপ্রসূ অবস্থান কামনা করছি এবং আগামীকাল আমাদের বৈঠকের অপেক্ষা করছি।”
কাতারে ভারতীয় জনগোষ্ঠীই বৃহত্তম প্রবাসী সম্প্রদায়ের অংশ। ৮ লক্ষের বেশি ভারতীয় নাগরিক কাতারে বসবাস ও কাজ করেন।
নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে অন্তত ১৮ জনের প্রাণহানি
এই ঘটনায় পদপিষ্ট হয়ে অন্তত ১৮  জনের মৃত্যু হয়েছে।
বিষয়টি সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছে।
দিল্লির তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী অতিশী জানিয়েছেন যে, নিহতদের দেহ রাজধানীর লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
শনিবার রাতে পদপিষ্টের ঘটনা ঘটে, যখন হাজার হাজার মানুষ নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে জড়ো হয়ে উত্তর ভারতের মহা কুম্ভমেলা যাওয়ার ট্রেনে চড়ার জন্য অপেক্ষা করছিল।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই দুর্ঘটনার কারণ জানতে একটি “উচ্চ পর্যায়ের তদন্ত” প্রক্রিয়া শুরু হয়েছে।
বৈষ্ণব জানান, পূণ্যার্থীদের ভিড় সামলাতে নয়াদিল্লিতে বাড়তি ও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, তিনি পদপিষ্ট হয়ে পূণ্যার্থীদের মৃত্যুর সংবাদে “মর্মাহত” হয়েছেন।
“যারা প্রিয়জন হারিয়েছেন, আমি তাদের প্রতি সমবেদনা জানাই। আমি প্রার্থনা করছি যাতে আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন”, সামাজিক মাধ্যম এক্সে লেখেন মোদী।
ভারতে কুম্ভমেলায় যোগ দেওয়ার ট্রেন ধরতে যেয়ে পদপিষ্ট হয়ে ১৮ জন নিহত
মহাকুম্ভ মেলায় প্রতি ১২ বছর কোটি কোটি হিন্দু পূণ্যার্থী ভারতের উত্তরাঞ্চলীয় শহর প্রয়াগরাজে উপস্থিত হন। এই আয়োজনকে ঘিরে এর আগেও এ ধরনের দুর্ঘটনার ইতিহাস রয়েছে—এমন কি, গত মাসেও এরকম একটি ঘটনা ঘটেছে, যেখানে গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে পুণ্যস্নানের সময় ৩০ ব্যক্তি পদপিষ্ট হয়ে প্রাণ হারান।
মনে হচ্ছে দিল্লির রেলস্টেশনে বিপুল সংখ্যক পূণ্যার্থীর চাপে শনিবার শুরু হয়, এবং ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান এই অনুষ্ঠানে যোগ দিতে ট্রেনে উঠতে গিয়ে মানুষ মরিয়া হয়ে উঠে।
নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
রেল স্টেশনে কাজ করেন এমন এক কুলির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, “আমি এখানে কুলি হিসেবে ১৯৮১ সাল থেকে কাজ করছি, কিন্তু কখনো এরকম ভিড় দেখিনি।”
প্রয়াগরাজগামী একটি বিশেষ ট্রেনের প্ল্যাটফর্ম হঠাত করে বদলানো হলে “মানুষজন একে অপরের সাথে ধাক্কা খেতে শুরু করে এবং তারা এসকেলেটর ও সিঁড়িতে পড়ে যেতে থাকে”, জানান ওই কুলি।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই দুর্ঘটনার কারণ জানতে একটি “উচ্চ পর্যায়ের তদন্ত” প্রক্রিয়া শুরু হয়েছে।
বৈষ্ণব জানান, পূণ্যার্থীদের ভিড় সামলাতে নয়াদিল্লিতে বাড়তি ও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, তিনি পদপিষ্ট হয়ে পূণ্যার্থীদের মৃত্যুর সংবাদে “মর্মাহত” হয়েছেন।
“যারা প্রিয়জন হারিয়েছেন, আমি তাদের প্রতি সমবেদনা জানাই। আমি প্রার্থনা করছি যাতে আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন”, সামাজিক মাধ্যম এক্সে লেখেন মোদী।
ছয় সপ্তাহের মহাকুম্ভ মেলা একক ভাবে হিন্দু ধর্মের পঞ্জিকায় সবচেয়ে বড় মাইলফলক হিসেবে বিবেচিত। কর্মকর্তারা জানান, গত মাস থেকে শুরু হওয়া এই আয়োজনে ইতোমধ্যে ৫০ কোটি মানুষ যোগ দিয়েছেন।