ভারত - ভয়েস অব আমেরিকা
ভারত - ভয়েস অব আমেরিকা
চীনের প্রতি লক্ষ্য রেখেই ভারত ও মরিশাস কৌশলগত সম্পর্ক আরও উন্নত করলো
            <description>উভয় দেশের নেতারা বলছেন ভারত ও মরিশাস তাদের মধ্যকার সম্পর্ক আরও উন্নত করলো। বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ওই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি মোকাবিলায় ভারত মহাসাগরে নতুন দিল্লির প্রভাব বৃদ্ধি।
মরিশাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই দিন ব্যাপী সফরের সময়ে এই উন্নততর সম্পর্ক স্থাপনের ঘোষণাটি আসলো। মরিশাস হচ্ছে ভারত মহাসাগরের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে একটি দ্বীপ-রাষ্ট্র।
বুধবার মরিশাসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি মোদী বলেন যে দেশ দু’টি তাদের সম্পর্ক...</description>
আরজি কর কাণ্ডের ৭ মাস, আবার রাজপথে নাগরিক সমাজ, সঙ্গে যাদবপুর ইস্যুও
            <description>আরজি করে নারী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার বিচারহীন সাত মাস। প্রতিবাদে, রবিবার (৯ মার্চ) আবারও পথে নামলেন নাগরিকরা। একটি মিছিল হাজরা ও অন্য আরেকটি মিছিল ধর্মতলা থেকে শুরু হয়েছে। জোড়া মিছিলেরই অন্যতম ইস্যু আরজি কর ও যাদবপুরকাণ্ড।
এদিন জোড়া মিছিল শুরু হয় বিকেল ৪টেয়। যা মিলিত হবে রানুছায়া মঞ্চে। মিছিলে অংশ নিয়েছেন অভয়া মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের সদস্যরা। মিছিলে পা মিলিয়েছেন যাদবপুরের ছাত্ররাও।
গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে কর্মরত মহিলা...</description>
ভারতে হোলি উৎসব
            <description>ছবিতে ভারতের নয়াদিল্লি থেকে ৭০ মাইল দক্ষিণে অবস্থিত বরসানা এবং নন্দগাঁওয়ের গ্রামবাসীদের নন্দগ্রাম মন্দিরে হোলি উৎসবে অংশ নিতে দেখা যাচ্ছে।  রবিবার, ৯ মার্চ, ২০২৫। 
'হোলি', হিন্দুদের রঙের উৎসব হিসেবে ব্যাপকভাবে পরিচিত। ভারত, নেপাল এবং অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলির পাশাপাশি প্রবাসীদের কাছেও হোলি বসন্তের আগমনী বার্তা দেয়।
এটি হিন্দু দেবতা কৃষ্ণ এবং তার প্রেমিকা রাধার মধ্যে ঐশ্বরিক প্রেমের উদযাপন। সেইসাথে যা কিছু মঙ্গলজনক তাকে স্বাগত জানানো ও নেতিবাচক শক্তিকে বিসর্জন দেয়া হয় হোলির...</description>
ভারতের ব্যতিক্রমধর্মী হোলি উৎসবে প্রতীকীভাবে পুরুষদের লাঠি দিয়ে পেটালেন নারীরা 
            <description>হিন্দু দেবতা কৃষ্ণ ও তার সঙ্গিনী দেবী রাধার পৌরাণিক গল্প পুনরায় ফুটিয়ে তুলে ভারতের উত্তরাঞ্চলে বর্ষণা শহরে হিন্দুরা ‘লাঠমার হোলী’ উদযাপন করেন; পার্বণ সংস্কৃতির এ এক ব্যক্তিক্রমী প্রদর্শনী। শনিবার, ৮ মার্চ।
কিংবদন্তী অনুযায়ী, বৃষভানুর (রাধার বাবা) জামাই কৃষ্ণ (এমনটাই বিশ্বাস করা হয়) তার বন্ধুদের নিয়ে রাধা ও তার সখীদের রং মাখাতে বর্ষণায় (রাধার গ্রাম) আসেন।
তবে, রাধার সখীরা কৃষ্ণের সাঙ্গোপাঙ্গোদের খেলাচ্ছলে লাঠি দিয়ে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেন।
মথুরা, বৃন্দাবন ও বর্ষণার মতো ধর্মীয়ভাবে...</description>
যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বাণিজ্য চুক্তির দিকে নজর; শুল্ক কমানোর প্রচেষ্টা  
            <description>শুক্রবার ভারত জানিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য প্রতিবন্ধকতা কমানোর জন্য কাজ করছে, যাতে এই বছর ওয়াশিংটনের সাথে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি অর্জন করতে পারে।
ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি বৈঠক শেষে, দুই দেশ জানায় তারা ২০২৫ সালের শরৎকাল নাগাদ ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরের চেষ্টা করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...</description>
মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লার সম্পত্তি রক্ষায় বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের
            <description>মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বৃহস্পতিবার তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
নজরদারির অভাবে ভাগীরথীর গর্ভে তলিয়ে যাচ্ছে মুর্শিদাবাদে নবাব সিরাজদৌল্লার সম্পত্তি। এ নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে।
ওই মামলাতেই আর্কিওলজি বিভাগের একজন, হেরিটেজ বিভাগের একজন এবং মুর্শিদাবাদের একজন জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছে আদালত। হাইকোর্ট সূত্রের খবর, কমিটির সদস্যরা এখন থেকে নবাবের সম্পত্তির আহ্বায়ক...</description>
রমজানের প্রথম দিন নয়াদিল্লির জামে মসজিদে শত শত মুসল্লি সমবেত হয়েছেন
            <description>ভারতীয় মুসলিমরা রবিবার রমজান মাসের প্রথম দিন রোজা ভেঙে ইফতার করছেন; নয়াদিল্লির ১৭ শতকে নির্মিত ঐতিহাসিক জামে মসজিদে।
সারা দিনের রোজা ভেঙে ইফতার করতে মসজিদের মূল চত্বরে সমবেত হয়েছে বহু পরিবার।
দিল্লির বাসিন্দা রেহান আনসারি বলেন, বর্তমানে চলমান যুদ্ধ বন্ধের জন্য তিনি মোনাজাতও করেছেন।
মুসলিমদের চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী চাঁদ দেখার উপর নির্ভর করে প্রতি মাসের শুরু ও শেষ।
রমজান হল ইসলামি ক্যালেন্ডারের নবম মাস এবং এই মাস শেষ হয় ঈদ-উল-ফিতর উৎসবের মধ্য দিয়ে।
ভারত, ই.ইউ চাইছে মুক্ত বানিজ্য চুক্তি, কৌশলগত সম্পর্ক বৃদ্ধি 
            <description>শুক্রবার ভারতের রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দ্যর লেয়েনের মধ্যকার আলোচনা শেষে দুই পক্ষ ঘোষণা করেছে যে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন এ বছরের শেষ নাগাদ মুক্ত বানিজ্য চুক্তি সম্পন্ন করতে সম্মত হয়েছে।
যদিও ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার এই আলাপ আলোচনা কয়েক বছর ধরে চলছে, বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেওয়া  শুল্ক আরোপের হুমকির কারণে বহু দেশ যেহেতু  যুক্তরাষ্ট্রের বাইরে বাজার পাওয়ার চেষ্টা জোরালো করছে সে হেতু এই...</description>
বার্ড ফ্লু মোকাবিলায় যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ব্যয় করবে: কৃষি মন্ত্রী 
            <description>বুধবার যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রী ব্রুক রলিন্স বলেন যে বার্ড ফ্লু মোকাবিলায় যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে যার মধ্যে  ডিম আমদানি বৃদ্ধির খরচও রয়েছে। 
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের এক উপাত্তে জানানো হয়েছে ২০২২ সাল থেকে গত তিন বছরে যুক্তরাষ্ট্রের মুরগির খামারগুলিতে  বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় ১৬ কোটি সাত লক্ষ মুরগি মারা পড়েছে।
এই রোগ  ২০২৪ সালের গোড়া থেকে  প্রায় ১,০০০টি দুধ উৎপাদনকারী গরুর পাল এবং প্রায় ৭০ জন মানুষের সংক্রমণ ঘটেছে, যাদের মধ্যে একজন মারা গেছেন।
রলিন্স রাজ্যের কৃষি...</description>
ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে গাড়ি ও মদের ওপর শুল্ক কমাতে অনুরোধ করবে ইইউ
            <description>ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট নয়াদিল্লি সফর করতে যাচ্ছেন। এর আগেই ইইউ-র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গাড়ি ও মদের ওপর চড়া শুল্ক কমানোর জন্য ভারতকে অনুরোধ করার পরিকল্পনা করছেন তারা। বানিজ্য বাড়াতে ইইউ এই পরিকল্পনা করছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্কের হুমকির পুনরাবৃত্তি করে ওই কর্মকর্তা বলেন, মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনাকে দ্রুততর করার মূল লক্ষ্য নিয়ে ইইউ কিছু পণ্যের ওপর শুল্ক কমাতে ভারতকে চাপ দিবে। এছাড়া সংস্থাটি ভারতে তাদের পণ্য প্রবেশের...</description>
ভারতের কুম্ভ মেলায় পানিতে পবিত্র ডুব দিলেন বলিউড তারকা অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ
            <description>বলিউড তারকা অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ কুম্ভ মেলায় উপস্থিত হয়েছেন এবং তিন নদীর সঙ্গমস্থলে পবিত্র ডুব দিয়েছেন। 
ডুব দেওয়ার পর কাইফ বলেন, “আমি খুব খুশি। এখানে আসতে পারে আমি খুবই কৃতজ্ঞ। এটা অত্যন্ত সুন্দর জায়গা।”
ধর্মপ্রাণ হিন্দুরা বিশ্বাস করেন, গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী (ভূগর্ভে এটি প্রবাহিত হয় বলে বিশ্বাস করা হয়—এই তিন পবিত্র নদীর সঙ্গমস্থলে মহাকুম্ভ চলাকালে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে মুছে যায় এবং জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়।
প্রতি ১২ বছরে একবার মহাকুম্ভ...</description>
ভারতে ঝুমুর নৃত্য
            <description>বিশ্ব রেকর্ড তৈরির চেষ্টায় ভারতের গুয়াহাটিতে আয়োজিত হতে চলা এক নৃত্যানুষ্ঠানের দুই দিন আগে মহড়ার সময় আদিবাসী তরুণ-তরুণীরা ঝুমুর নাচ পরিবেশন করছেন। শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫।  
পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গের কিছু অংশে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য-আঙ্গিক হল ঝুমুর। ফসল কাটার মরসুম ও উৎসবের সময় এটি সাধারণত উপস্থাপন করা হয়।
ভারতঃ হিন্দুদের উৎসব মহাকুম্ভে যোগ দিয়েছেন ৫০ কোটির বেশি পূর্ণ্যার্থী
            <description>ভারতের উত্তরাঞ্চলে প্রয়াগরাজ শহরে জানুয়ারির মাঝামাঝি থেকে যে বিশাল হিন্দু ধর্মীয় উৎসব পালিত হচ্ছে তা বিশ্বের জনবহুলতম দেশের নিরিখেও যেন বিস্ময়কর। কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, মহাকুম্ভ মেলায় আসা পূণ্যার্থীর সংখ্যা গতবারের পরিসংখ্যানকে ছাপিয়ে গেছে; গত ছয় সপ্তাহে ৫০ কোটির বেশি ধর্মপ্রাণ ভক্ত ছুটে যান কুম্ভের টানে।
উত্তরপ্রদেশে এই উৎসব পালিত হচ্ছে। এ রাজ্যের সরকারের দাবি, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের নিরিখে এ বছরের সমাবেশ মানুষের ইতিহাসে বৃহত্তম মিলনমেলা।
হিন্দুরা বিশ্বাস করেন,...</description>
চ্যাম্পিয়ন্স ট্রফিঃ শুভমান গিল বাংলাদেশের বিপক্ষে ভারতের জয় নিশ্চিত করলেন
            <description>ফর্মে থাকা উদ্বোধনী ব্যাটার শুভমান গিল অপরাজিত ১০১ রান হাঁকিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ৬-উইকেটে বিজয় সম্ভব করে তোলেন। দুটি দেশ বৃহস্পতিবার দুবাই-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের যাত্রা শুরু করে ।
ব্যাটিং-এর জন্য সুবিধাজনক নয় এমন এক উইকেটে ২২৯ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারত গিলের সেঞ্চুরির উপর ভর করে ২১ বল বাকি থাকতেই লক্ষে পৌঁছে যায়।
“এটা নিঃসন্দেহে আমার সবচেয়ে সন্তোষজনক সেঞ্চুরিগুলোর একটি, এবং কোন আইসিসি টুর্নামেন্টে আমার প্রথম,” ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হবার...</description>
তিন দশকের মধ্যে এই প্রথম বড় ধরণের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করছে পাকিস্তান
            <description>পাকিস্তান বুধবার থেকে আয়োজন করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চ্যাম্পিয়নস ট্রফি প্রতিযোগিতা । গত তিন দশকে এই প্রথম বড় ধরণের ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দিচ্ছে আটটি টিম।
পাকিস্তান শেষবার ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিলের অধীনে ১৯৯৬ সালে পুরুষদের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিল।
তিন সপ্তাহব্যাপী এই চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড,ভারত, নিউজিল্যান্ড,পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ।
ভারত ছাড়া...</description>
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কাতারের আমিরের বৈঠক 
            <description>কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের বৈঠকের দিন ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে দেখা যাচ্ছে। মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫। 
আল-থানি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
আমির দুই দিনের সফরে ভারতে এসেছেন। এক দশকের মধ্যে এটাই তার প্রথম ভারত-সফর।  আমির ২০১৫ সালের মার্চে শেষবার ভারতে আসেন।
দ্বিপাক্ষিক বৈঠকের সময়, ভারত এবং কাতার তাদের সম্পর্ককে 'কৌশলগত অংশীদারিত্বে'র ক্ষেত্রে আরও উন্নত করার লক্ষ্য নিয়ে স্মারক...</description>
মির্জা ফখরুল: 'বাংলাদেশের মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে চাইলে ভারতের তিস্তা ইস্যুর সমাধান করতে হবে'
            <description>বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
"বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদার মতো যে আচরণ সেটা বন্ধ করেন", সোমবার (১৭ ফেব্রুয়ারি) লালমনিরহাটের এক জনসভায় এই কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।
'জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা...</description>
কাতারের আমিরকে নয়াদিল্লিতে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদী
            <description>ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে নয়াদিল্লিতে অভ্যর্থনা জানিয়েছেন। সোমবার, ১৭ ফেব্রুয়ারি।
আমির দুই দিনের সফরে ভারতে এসেছেন। এক দশকের মধ্যে এটাই তার প্রথম ভারত-সফর। ২০১৫ সালের মার্চে আমির শেষবার ভারতে আসেন।
মোদী এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে বলেছেন, “আমার ভাই, কাতারের আমির এইচ এইচ শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম। ভারতে তার ফলপ্রসূ অবস্থান কামনা করছি এবং আগামীকাল আমাদের বৈঠকের অপেক্ষা করছি।”
কাতারে ভারতীয়...</description>
নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে অন্তত ১৮ জনের প্রাণহানি
            <description>ছবিতে ভারতের রাজধানী  নয়াদিল্লির একটি রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠার আগে যাত্রীদের একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা যাচ্ছে। শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫।
এই ঘটনায় পদপিষ্ট হয়ে অন্তত ১৮  জনের মৃত্যু হয়েছে। 
বিষয়টি সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছে।
দিল্লির তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী অতিশী জানিয়েছেন যে, নিহতদের দেহ রাজধানীর লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
শনিবার রাতে পদপিষ্টের ঘটনা ঘটে, যখন হাজার হাজার মানুষ নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে জড়ো হয়ে উত্তর ভারতের মহা...</description>
ভারতে কুম্ভমেলায় যোগ দেওয়ার ট্রেন ধরতে যেয়ে পদপিষ্ট হয়ে ১৮ জন নিহত
            <description>ভারতের রাজধানীর এক রেলস্টেশনে শনিবার দিনের শেষে পদপিষ্ট হয়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। বিশ্বের সবচেয়ে বড় ধর্ম-ভিত্তিক জমায়েতের অন্যতম, মহাকুম্ভ মেলায় অংশ নেওয়ার জন্য অসংখ্য মানুষ একই সঙ্গে ট্রেন ধরতে গেলে এই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তাদের ভাষ্য ও প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
মহাকুম্ভ মেলায় প্রতি ১২ বছর কোটি কোটি হিন্দু পূণ্যার্থী ভারতের উত্তরাঞ্চলীয় শহর প্রয়াগরাজে উপস্থিত হন। এই আয়োজনকে ঘিরে এর আগেও এ ধরনের দুর্ঘটনার ইতিহাস রয়েছে—এমন কি, গত মাসেও এরকম একটি ঘটনা ঘটেছে, যেখানে গঙ্গা, যমুনা ও...</description>