অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করতে হোয়াইট হাউসকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের দিকে ইউক্রেনীয় ট্যাঙ্ক নিয়ে যাওয়া হচ্ছে। ১২ ডিসেম্বর ২০২১। (ছবি-এপি/অন্দ্রি দুবচাক)
ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের দিকে ইউক্রেনীয় ট্যাঙ্ক নিয়ে যাওয়া হচ্ছে। ১২ ডিসেম্বর ২০২১। (ছবি-এপি/অন্দ্রি দুবচাক)

ইউক্রেন সফর থেকে ফিরে এসে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা সতর্ক করেছেন যে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার হুমকি এবং কূটনৈতিক কৌশল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্ভাব্য আক্রমণ শুরু করা থেকে বিরত করার জন্য যথেষ্ট নয়।

ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের দলটি শনিবার এবং রবিবার কিয়েভ সফর করে যেখানে তারা ইউক্রেনের বিশেষ বাহিনীর কমান্ডার এবং যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেটর ও ন্যাশনাল গার্ডের সৈন্যদের সঙ্গে দেখা করেছে যারা ইউক্রেনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে সাহায্য করছে।

তারা পরিস্থিতিকে "খুব উদ্বেগজনক" হিসাবে বর্ণনা করেছে এবং রাশিয়ার আক্রমণ ঠেকানোর জন্য ইউক্রেনের বাহিনীকে দ্রুত অস্ত্র সরবরাহ করার জন্য হোয়াইট হাউসের প্রতি আহ্বান জানিয়েছে।

রিপাবলিকান প্রতিনিধি মাইকেল ওয়াল্টজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, " স্পষ্ট করে বলতে গেলে, আমি মনে করি, কড়া পদক্ষেপের প্রতিশ্রুতি, আক্রমণের পর পুতিনের হিসেবের পরিপ্রেক্ষিতে খুব কম কাজ করবে।"

ওয়াল্টজ আরও বলেন, " পুতিন এটি অনেক ক্ষেত্রে করেন কারণ তিনি জানেন যে তিনি এটি থেকে বেরিয়ে আসতে পারবেন।" "আমাদের ইউক্রেনকে সাহায্য করতে হবে এবং এখন খরচ বাড়াতে হবে।"

সফরে যাওয়া ডেমোক্র্যাটরা একইভাবে হোয়াইট হাউসকে এমন পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। যাতে ইউক্রেন আক্রমণের ফল রাশিয়া অবিলম্বে অনুভব করতে পারে।

This item is part of
XS
SM
MD
LG