অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্র দেশের বৈঠক

APTOPIX Belgium EU Iran
APTOPIX Belgium EU Iran

সোমবার ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি, ইরানের পারমানবিক অস্ত্র কার্যক্রম সীমিত করার আন্তর্জাতিক চুক্তির প্রতি সমর্থন ব্যক্ত করে। ওদিকে তারা যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করে দেয় যে আমেরিকা পারস্য উপসাগরীয় এলাকায় উত্তেজনা বৃদ্ধি করছে।

যুক্তরাষ্ট্রের ওই তিন মিত্র দেশের কূটনীতিকরা ব্রাসেলসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পমপেওর সঙ্গে বৈঠক করেন।

পররাষ্ট্র দফতরের মুখপাত্রী মর্গান অরটেগাস বলেছেন পমপেও ইউরোপীয় মিত্রদের সঙ্গে “ইরান ইসলামিক প্রজাতন্ত্রের সাম্প্রতিক হুমকীসহ পদক্ষেপ ও বিবৃতি বিষয়ে আলোচনা করবেন।”

অরটেগাস বলেন, মধ্যপ্রাচ্যে ও বিশ্বে আমাদের অভিন্ন স্বার্থের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পমপেও আমাদের মিত্র ও শরিকদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে সমন্বয় করা অব্যাহত রাখবেন।

২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির অধীনে ইরানের যে প্রতিশ্রুতি ছিল সে বিষয়ে তারা যে হুমকী দিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা সে বিষয়ে আলোচনা করার জন্য বৈঠক করছেন।

This item is part of
XS
SM
MD
LG