অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল আফ্রিকার দেশগুলিকে করোনভাইরাসের ১০ লক্ষ টিকা দান করছে

ফাইল ফটো- একজন স্বাস্থ্যকর্মী কেনিয়ার নাইরোবির পেন্ডা স্বাস্থ্য কেন্দ্রে কোভিড-১৯ ভ্যাকসিনের একটি ডোজ প্রস্তুত করছেন।৯ ডিসেম্বর ২০২১।(ছবি-রয়তারস/ব্যাজ র‍্যাটনার)
ফাইল ফটো- একজন স্বাস্থ্যকর্মী কেনিয়ার নাইরোবির পেন্ডা স্বাস্থ্য কেন্দ্রে কোভিড-১৯ ভ্যাকসিনের একটি ডোজ প্রস্তুত করছেন।৯ ডিসেম্বর ২০২১।(ছবি-রয়তারস/ব্যাজ র‍্যাটনার)

ইসরাইল সরকার বুধবার জানিয়েছে যে তারা জাতিসংঘ-সমর্থিত কোভ্যাক্স কার্যক্রমের মাধ্যমে করোনভাইরাসের ১০ লক্ষ টিকা দান করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আস্ট্রাজেনেকা ভ্যাকসিনগুলি আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানান্তর করা হবে। আফ্রিকার দেশগুলির সঙ্গে ইসরাইলের সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড বলেন, "আমি আনন্দিত যে ইসরাইল বিশ্বজুড়ে মহামারী নির্মূলে অবদান রাখতে পারছে এবং অংশীদার হতে পারছে।"

যদিও কোন তালিকা দেয়া হয়নি কিন্তু ঘোষণায় বলা হয়েছে যে ভ্যাকসিনগুলি আফ্রিকার এক চতুর্থাংশ দেশগুলির কাছে পৌঁছে যাবে। কেনিয়া, উগান্ডা এবং রুয়ান্ডাসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশের সঙ্গে ইসরাইলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তির মাধ্যমে ইসরাইল গত বছর সুদানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে।

কোভ্যাক্স কার্যক্রম একটি বিশ্বব্যাপী উদ্যোগ যার লক্ষ্য দরিদ্র দেশগুলিতে করোনভাইরাস ভ্যাকসিন সরবরাহ করা। বিশ্বের বেশিরভাগ ধনী দেশগুলির কাছে ভ্যাকসিন সরবরাহ রয়েছে যার ফলে বিশাল বৈষম্য তৈরি হয়েছে।

প্রথম যে দেশগুলি তাদের জনগণকে টিকা দিয়েছে তাদের মধ্যে ইসরাইল অন্যতম। এই বছরের গোড়ার দিকে, ফিলিস্তিনিদের সঙ্গে যথেষ্ট পরিমাণে টিকা ভাগাভাগি না করার জন্য দেশটি সমালোচনার মুখে পড়ে।

তারপর থেকে ইসরাইল সে দেশ এবং তাদের বসতিগুলোতে কর্মরত কয়েক হাজার ফিলিস্তিনিকে টিকা দিয়েছে। ফিলিস্তিনিরা কোভ্যাক্স এবং অন্যান্য উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ করেছে৷

XS
SM
MD
LG