একটি কিশোরকে খালাস দেওয়ার বিরুদ্ধে পোর্টল্যান্ড শহরের কেন্দ্রস্থলে শুক্রবার রাতে বিক্ষোভ শুরু হলে সেখানকার পুলিশ এটিকে দাঙ্গা হিসাবে ঘোষণা করেছে। ঐ কিশোর উইসকনসিনে একটি বিক্ষোভের সময় দুই জনকে হত্যা করেছে এবং আরও একজনকে আহত করেছে।
সেখানকার কোইন টিভি জানিয়েছে প্রায় ২০০ জনের বিক্ষোভকে দাঙ্গা বলে ঘোষণা করা হয় যখন বিক্ষোভকারীরা জানালা ভাঙা শুরু করে, পুলিশের দিকে জিনিষপত্রছুঁড়তে শুরু করে এবং বিচার কেন্দ্র পুড়িয়ে দেওয়ার কথা বলে।
উইসকনসিনের কেনোশাতে ১৮ বছর বয়সী কাইল রিটেনহাউস’এর খালাসের পরে বিক্ষোভকারীরা সমবেত হয়।
কোইনের প্রতিবেদনে আরও জানানো হয় পোর্টল্যান্ড পুলিশ ব্যুরো প্রধান চাক লাভেল রায়ের পরপরই বলেছিলেন যে কর্মকর্তারা শুক্রবার রাত এবং সপ্তাহান্তের কী পরিকল্পনা সে সব নিয়ে কাজ করছেন।
রাত ৮:৫০ নাগাদ প্রায় ২০০ জন বিক্ষোভকারী পোর্টল্যান্ড শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়েছিল এবং রাস্তা অবরোধ করেছিল।
রাত ৯টা নাগাদ জানালা ভাঙা হয় এবং শহরের বিভিন্ন স্থাপনার দরজার ক্ষতি সাধন করা হয়। কোইনের প্রতিবেদনে বলা হয় যে পুলিশ টুইট করেছে যে এলাকায় আধিকারিকদের দিকে কিছু বস্তু নিক্ষেপ করা হচ্ছিল।
পুলিশ টুইট করেছে: "এস -ই ২য় এভিনিউ এবং এস-ই ম্যাডিসন স্ট্রিটের কাছে ভিড় জমেছে এবং অংশগ্রহণকারীরা জানালা ভাঙতে শুরু করেছে এবং এলাকার শহরের বিভিন্ন স্থাপনার দরজাগুলির ক্ষতি করছে। লোকেরা ওই এলাকায় পুলিশ অফিসারদের দিকে জিনিষপত্র ছুঁড়ে মারছে।"
মিনিয়াপলিসে গত বছর জর্জ ফ্লয়েডকে হত্যার পর পোর্টল্যান্ডে প্রায়ই সহিংস বিক্ষোভ হতো। কিছু নেতাকর্মী অভিযোগ করেন যে পুলিশ তাদের কঠোর হাতে দমন করেছিল