ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একজন বিশিষ্ট অধিকার কর্মীকে গ্রেফতার করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সোমবার গভীর রাতে খুররম পারভেজকে গ্রেপ্তার করে।ঐ সময় শ্রীনগরে তার বাড়িতে এবং অফিসে তল্লাশি চালানো হয়।
তাকে ভারতের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে। এই আইনের অধীনে কর্তৃপক্ষ যে কাউকে বিচার ছাড়াই ছয় মাস পর্যন্ত আটক রাখতে পারে।
জাতিসংঘে মানবাধিকার রক্ষকদের বিশেষ প্রতিনিধি মেরি ললোর টুইটারে ঐ গ্রেপ্তারের সমালোচনা করে একে "হতাশাজনক" বলে অভিহিত করেছেন।
সোমবার ললোর টুইটারে লেখেন, "তিনি সন্ত্রাসী নন, তিনি একজন মানবাধিকার রক্ষাকারী।"
পারভেজ জম্মু ও কাশ্মীর কোয়ালিশন অফ সিভিল সোসাইটির প্রধান, একটি অধিকার গোষ্ঠী যারা ঐ অঞ্চলে ভারতীয় সেনাদের সঙ্গে জড়িত সহিংসতার বিষয়ে তথ্য জানিয়েছে।