অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের টেনিস তারকার 'নিরাপত্তা ও অবস্থান' নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের প্রধান

ফাইল - অস্ট্রেলিয়ান ওপেনে ম্যাচ চলাকালীন চীনের পেং শুয়াইয়ের একটি ফাইল ফটো৷১৫ জানুয়ারী ২০১৯।(ফাইল ছবি-রয়টার্স/এডগার সু)
ফাইল - অস্ট্রেলিয়ান ওপেনে ম্যাচ চলাকালীন চীনের পেং শুয়াইয়ের একটি ফাইল ফটো৷১৫ জানুয়ারী ২০১৯।(ফাইল ছবি-রয়টার্স/এডগার সু)

বুধবার মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের প্রধান একটি ইমেল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যেখানে চীনের পেশাদার টেনিস খেলোয়াড় পেং শুয়াই তার আগের যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন বলে বলা হয়েছে।

চীনের অন্যতম বড় ক্রীড়া তারকা পেং এই মাসের শুরুর দিকে সামাজিক মাধ্যমে বলেছিলেন যে চীনের প্রাক্তন ভাইস প্রিমিয়ার ঝাং গাওলি তাকে যৌনতায় বাধ্য করেছিলেন এবং পরে তাদের মধ্যে কিছুটা সম্মতিপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।

তার পোস্টটি দ্রুত মুছে ফেলা হয়েছিল এবং তারপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি বা কোনও বিবৃতি দিতে দেখা যায়নি। ফলে বিশ্ব টেনিস সম্প্রদায়ের মাঝে উদ্বেগ সৃষ্টি করে।

টুইটারে, চীনের রাষ্ট্র-অধিভুক্ত সংবাদ মাধ্যম সিজিটিএন (CGTN) একটি ইমেল প্রকাশ করেছে যেটি পেং ডব্লিউটিএ এর (WTA) চেয়ারম্যান এবং সিইও স্টিভ সাইমনকে পাঠিয়েছেন যেখানে তিনি তার অভিযোগ অস্বীকার করেছেন। ঐ ইমেইলে তিনি জানিয়েছেন তিনি নিখোঁজ বা অনিরাপদ নন কেবল "বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।"

কিন্তু তার নিজের লিখিত বিবৃতিতে, সাইমন বলেন ইমেলটি পেয়ে তিনি পেং এর "নিরাপত্তা ও অবস্থান" সম্পর্কে তার উদ্বেগ প্রকাশ করেছেন।ইমেলটি আদৌ পেং লিখেছেন কিনা সে বিষয়ে সাইমনের সন্দেহ আছে বলে তিনি জানান।

পেং বিশ্বের সাবেক এক নম্বর ডাবলস খেলোয়াড়। ২০১৩ সালে উইম্বলডনে গ্র্যান্ড স্ল্যাম এবং ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেন সহ ২৩টি ট্যুর-লেভেল ডাবলস শিরোপা জিতেছেন।

কোভিড-১৯ মহামারীর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতার ওপেনের পর থেকে তিনি আর কোন প্রতিযোগিতায় অংশ নেননি।

প্রাক্তন ভাইস প্রিমিয়ার ঝাং ২০১৮ সালে অবসর নেন এবং চীনের প্রাক্তন কর্মকর্তাদের মতো স্বাভাবিক জনজীবন থেকে অনেকটাই অদৃশ্য হয়ে গেছেন।

This item is part of
XS
SM
MD
LG