অ্যাকসেসিবিলিটি লিংক

চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত ৬ হাজার কোটি ডলারের পণ্যের উপর শুল্ক আরোপ করবে

US China Tariffs
US China Tariffs

সোমবার চীন বলেছে তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত ৬ হাজার কোটি ডলারের পণ্যের উপর শুল্ক আরোপ করবে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০ হাজার কোটি ডলারের চীনা পণ্যের উপর কর বসানোর পর এবং আরও ৩০কোটি ডলারের পণ্যের উপর শুল্ক আরোপের পদক্ষেপ নেওয়ার পর চীন পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নিল।

চীনের অর্থ মন্ত্রণালয় বলেছে ৫ থেকে ২৫ শতাংশের এই নতুন শুল্ক আরোপ করা হবে ৫১৪০ টি আমেরিকান পণ্য যা চীনে রপ্তানি করা হয়। পয়লা জুন থেকে এই কর কার্যকর হবে। বেজিং বলেছে “যুক্তরাষ্ট্রের একপাক্ষিক পদক্ষেপ এবং বাণিজ্য ক্ষেত্রে সংরক্ষণবাদ নীতি গ্রহণের” কারণে তারা এই পদক্ষেপ নিচ্ছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে তাদের কথায় বিদেশী চাপের মুখে তারা নত হবে না। তারা বলেছে “আমাদের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সক্ষম।”

XS
SM
MD
LG