অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের শরণার্থী সংস্থার মর্যাদাপূর্ণ পুরস্কার পেল ইয়েমেনের জিল আলবেনা


ফাইল - ফিলিপ্পো গ্র্যান্ডি, জাতিসংঘের শরণার্থীদের জন্য হাইকমিশনার (ইউএনএইচসিআর) সুইজারল্যান্ডের জেনিভায় ইউএনএইচসিআর -এর নানসেন রিফিউজি অ্যাওয়ার্ডের সময় বক্তৃতা দিচ্ছেন। ১ অক্টোবর ২০১৮।
ফাইল - ফিলিপ্পো গ্র্যান্ডি, জাতিসংঘের শরণার্থীদের জন্য হাইকমিশনার (ইউএনএইচসিআর) সুইজারল্যান্ডের জেনিভায় ইউএনএইচসিআর -এর নানসেন রিফিউজি অ্যাওয়ার্ডের সময় বক্তৃতা দিচ্ছেন। ১ অক্টোবর ২০১৮।

ইয়েমেনের একটি মানবিক সংগঠন এই বছর জাতিসংঘের শরণার্থী সংস্থার মর্যাদাপূর্ণ নানসেন শরণার্থী পুরস্কার পেয়েছে।জিল আলবেনা অ্যাসোসিয়েশন ফর হিউম্যানিটারিয়ান ডেভেলপমেন্ট গত পাঁচ বছরে ইয়েমেনে সংঘাতের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হাজার হাজার বেসামরিক মানুষকে জীবন রক্ষাকারি সহায়তা প্রদান করেছে।

পুরস্কার ঘোষণা করার সময়, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি তীব্র সংঘাতের মধ্যে ইয়েমেনের কয়েক হাজার সর্বস্বান্ত মানুষের জীবন রক্ষার জন্য সংস্থার কর্মী এবং স্বেচ্ছাসেবকদের সাহসী কাজের প্রশংসা করেন।

তিনি বলেন যে তিনি আশা করেন যে এই পুরস্কারটি দেশের ধ্বংসাত্মক পরিস্থিতির উপর আলোকপাত করবে, যা আন্তর্জাতিক সম্প্রদায় সম্পূর্ণ ভুলে গেছে।

জাতিসংঘ ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট বলে অভিহিত করেছে। তারা জানিয়েছে যে প্রায় চল্লিশ লক্ষ মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।পঞ্চাশ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে এবং দেশের ২ কোটি ৯০ লক্ষ জনসংখ্যার ৮০ শতাংশের মানবিক সহায়তা প্রয়োজন।

২০১৭ সালে আমিন জুবরান জিল আলবেনা প্রতিষ্ঠা করেন। তিনি নিজেও এই সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন এবং মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেন যে বিপদ এবং বাধাগুলির মুখোমুখি তিনি এবং তার পরিবার হয়েছে তা তাকে অনুপ্রাণিত করেছে অন্যদের প্রয়োজনে সাহায্য করার জন্য তার জীবন উৎসর্গ করতে। তিনি ইয়েমেনের রাজধানী সানা থেকে একজন দোভাষীর মাধ্যমে কথা বলেন।

জুবরান বলেন, “আমাদের সংস্থা জিল আলবেনা বাস্তুচ্যুত লোকদের আশ্রয় প্রদান করে যারা তাদের বাড়িঘর হারিয়েছে। আমরা যে উপকরণগুলি ব্যবহার করি তা স্থানীয়ভাবে উৎপাদন করা হয়।উপকরণগুলি দিয়ে বাস্তুচ্যুত ব্যক্তিরা এবং সম্প্রদায়ের সদস্যরা বোনার কাজটি করে থাকেন। এই আশ্রয় কেন্দ্রতে যারা কাজ করে তাদের দক্ষতা এবং আয়ের উৎস প্রদান করে এই সংস্থা। আমরা স্থানীয় বাজারগুলিকে সহায়তা দেয়ার চেষ্টা করি।”

জিল আলবেনা লোহিত সাগরের বন্দর নগরী হুদায়দাহতে অবস্থিত।এটি হুদায়দাহ ও হাজ্জাহ প্রদেশে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের জন্য চাকরি এবং প্রায় ১৮ হাজার জরুরী আশ্রয়স্থল প্রদান করেছে।

XS
SM
MD
LG