মঙ্গলবার জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, তিনি মনে করছেন, ইথিওপিয়ার টিগ্রায়ে দুর্ভিক্ষ চলছে, কারণ সেখানে প্রায় তিন মাস ধরে 'কার্যত অবরুদ্ধ' থাকা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে ত্রাণ সরবরাহ প্রয়োজনের ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছে।
গ্রিফিথস রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার সহজ অনুরোধ হচ্ছে "এই ট্রাকগুলিকে চলতে দিন।" তিনি বলেন "এটি মানবসৃষ্ট, এটি সরকারের পদক্ষেপে প্রতিকার করা যেতে পারে," ।
১০ মাস আগে ইথিওপিয়ার সরকারি সৈন্য এবং টিগ্রায় পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) -এর অনুগত বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়, যারা টিগ্রায় নিয়ন্ত্রণ করে। এতে করে হাজার হাজার মানুষ মারা গেছে এবং ২০ লক্ষেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
জুন মাসে জাতিসংঘের একটি মূল্যায়ন উল্লেখ করে গ্রিফিথস বলেন, "আমরা ভবিষ্যদ্বাণী করেছিলাম যে দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে চার লক্ষ মানুষ দুর্ভিক্ষের মত পরিস্থিতি বা ঝুঁকিতে রয়েছে, এবং অনুমান করা হয়েছিল যে যদি তাদের পর্যাপ্ত সহায়তা না দেওয়া হয় তবে তারা দুর্ভিক্ষে আক্রান্ত হবে," ।
নিউইয়র্কে ইথিওপিয়ার জাতিসংঘ মিশন বলেছে যে "অবরোধ রয়েছে, এরকম দাবি ভিত্তিহীন।" এতে বলা হয়েছে,পর্যাপ্ত ট্রাকের অভাবের কারণ হচ্ছে টিগ্রায়ে সাহায্য প্রদানকারী দলগুলোর ত্রাণ সরবরাহের জন্য যাওয়া সব ট্রাক ফিরে আসেনি।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, টিগ্রায়তে সাহায্যবাহী ট্রাক চালকদের কমপক্ষে দুবার গুলি করা হয়েছে এবং পার্শ্ববর্তী অঞ্চল আফর থেকে কিছু টাইগ্রিয়ান চালককে গ্রেপ্তার করা হয়েছে, যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
গ্রিফিথস বলেন, অনেক ট্রাক টিগ্রায় যায় এবং ফিরে আসে না, ফলে মানবিক সমস্যাগুলিকে আরও জটিল করে তোলে। তিনি বলেন, জুলাইয়ের শেষ দিকের সময় থেকে কোন জ্বালানি ট্রাক টিগ্রায় যায়নি। তিনি বলেন, "প্রথমত, এই ট্রাকগুলোর সম্ভবত বাইরে বের হওয়ার জন্য জ্বালানী নেই," । "এবং দ্বিতীয়ত, তাদের হয়তো ইচ্ছেও নেই। কারন যাই হোক না কেন, ত্রাণ সরবরাহে সমস্যা রয়েই গেছে।
১৬ই সেপ্টেম্বর ইথিওপিয়ায় জাতিসংঘ বলেছে যে টিগ্রায়তে প্রবেশ করা ৪৬৬টি ট্রাকের মধ্যে শুধু মাত্র ৩৮টি ট্রাক ফিরে এসেছে। মঙ্গলবার, ইথিওপিয়ায় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম টুইটারে পোস্ট করেছে যে সাম্প্রতিক দিনগুলিতে ৬১ টি বাণিজ্যিক ট্রাক টিগ্রায় ছেড়ে গেছে এবং তারা আগামী সপ্তাহগুলিতে আরও ছাড়বে বলে আশা করছে।
ডব্লিউএফপি ইথিওপিয়া বলেছে, "ট্রাকগুলি রাস্তায় রয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা ট্রান্সপোর্টারদের সাথে কাজ চালিয়ে যাব, যাতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া যায়।"