অ্যাকসেসিবিলিটি লিংক

ডিআর কঙ্গোর নির্বাচন তিনটি শহরে মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে


রবিবার অনুষ্ঠিতব্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর নির্বাচন তিনটি শহরে মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

রবিবার অনুষ্ঠিতব্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর নির্বাচন তিনটি শহরে মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশন এক ঘোষণায় বলেছে উত্তর কুভু প্রদেশের বেনি এবং বুতেম্বো শহর এবং পশ্চম মাই এনদোম্বে প্রদেশের ইয়ুম্বি শহরের নির্বাচন দেরীতে হবে। ইবোলা মহামারী এবং সাম্প্রদায়িক সহিংসতার জন্যে ঐসব শহরে নির্বাচন দেরীতে করার সিদ্ধান্ত হয়।

তবে দেশটির অপরাপর স্থানে ঠিকমত নির্বাচন অণুষ্ঠিত হবে। জানুয়ারীর ১৫ তারিখে চুড়ান্ত ফলাফল আসবে। ফলাফল ঘোষণার তিনদিন পর প্রেসিডেন্ট জোসেপ কাবিলার স্থলাভিষিক্ত হবেন নতুন প্রেসিডেন্ট।

XS
SM
MD
LG