ফ্লোরিডারগামী একটি ছোট বিমান ডোমিনিকান রিপাবলিক থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর অবতরণ করার চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়। পোয়ের্টোরিকোর সঙ্গীত প্রযোজক হোজে এঞ্জেল হারনান্দেজসহ বিমান থাকা নয় জনই মারা যান বলে জানায় বিমানটির কর্তৃপক্ষ।
টুইটারে হেলিদোসা এভিয়েশন গ্রুপ জানিয়েছে ঐ গালফষ্ট্রিম জেটটিতে দুইজন ক্রু সদস্য এবং সাতজন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ জানায় অরল্যাণ্ডোর উদ্দেশ্যে এল হিগুয়েরো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষন পর ডোমিনিকান রিপাবলিকের রাজধানী স্যান্টো ডোমিঙ্গে লাস আমেরিকাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের অনুমতি চায় বিমানটি। তবে দুর্ঘটনার সম্ভাব্য কারণ কিংবা কেনো পাইলট যাত্রা বাতিল করে সে সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। দুর্ঘটনার পর বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় এবং শত শত ফ্লাইট বাতিল হয়। ‘ফ্ল লা মুভি’ নামে বেশি পরিচিত ৩৮ বছর বয়সী হারনান্দেজ আরবান ল্যাটিন সঙ্গীত যেমন টে বোটের গাওয়া ব্যাড বানি এবং অজুনা প্রযোজনা করেন। তার আরও প্রযোজনার মধ্যে রয়েছে নীও গারসিয়ার লা জিপেতা, ব্যারি এবং জুয়াঙ্কা, এবং ওয়াও রিমিক্স যাতে শিল্পী ব্রায়ান্ট মায়ারস, আরক্যঞ্জেল, নিকী জ্যাম, এল আলফা এবং ড্যারেল অংশ নেন। হেলিদোসা এভিয়েশন বলেছে হারনান্দেজের সঙ্গে তাঁর আত্মীয় এবং সহকর্মীরা ছিলেন।