শাগুফতা নাসরিন কুইন
আজ নারী কন্ঠে আপনাদের শোনাবো নারীনিবাস সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানার কথা।
শাহীন সুলতানা ঢাকায় নারীনিবাস প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। কর্মজীবী মেয়েদের জন্য নিরাপদ আবাসনের উদ্যোগ নেন তিনি প্রায় ১০ বছর আগে।
নারীনিবাস প্রতিষ্ঠার ব্যাপারে তিনি অনুপ্রাণিত হন যখন তিনি দেখেন যে ঢাকায় মেয়েদের নিরাপদে থাকার সেরকম ব্যবস্থা নেই। যেসব প্রতিষ্ঠান রাজধানীতে আছে, সেগুলোতে বেশ কিছু শর্ত থাকার কারণে অনেক মহিলার জন্য তা বেশ অসুবিধার সৃষ্টি হয়।
নারীনিবাস প্রতিষ্ঠার আগে শাহীন সুলতানা Bangladesh Breastfeeding Foundation এর প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।
আরেকটি সুপরিচিত সংগঠন ACTIONAIDএ তিনি স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে কাজ করেছেন।
নারী উদ্যোগ কেন্দ্র এবং নারী পক্ষ সহ বিভিন্ন নারী উন্নয়নে সক্রিয় প্রতিষ্ঠানে, শাহীন সুলতানা কাজ করেছেন।
শাহীন সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রে পড়াশুনা করেছেন। তবে ছেলেবেলা থেকেই তাঁর মার আদর্শে তিনি অনুপ্রাণিত হন এবং নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়ণের লক্ষ্যে কাজ করার ব্যাপারে আগ্রহী হন।