অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের বাজার সয়লাব বাংলাদেশের ইলিশে 

বাংলাদেশের বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে - ফাইল ফটো- এপি
বাংলাদেশের বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে - ফাইল ফটো- এপি

ভারতের পশ্চিমবঙ্গের বাজার সয়লাব হতে শুরু করেছে বাংলাদেশের পদ্মা মেঘনার ইলিশে। দীর্ঘ ৯ বছর রপ্তানি বন্ধ রাখার পর এবার পূজাতে বাংলাদেশ পশ্চিমবঙ্গের জন্য খুলে দিয়েছে ইলিশের দরজা। সাময়িক ভাবে প্রত্যাহার করে নিয়েছে নিষেধাজ্ঞা। এতে করে আগামী ১০ই অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ।

ইলিশ বোঝাই প্রথম চালানের ট্রাক বুধবার রাতে বেনাপোল-পেট্রাপোল স্থলসীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এবার ২০৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে ৫০টি প্রতিষ্ঠান। মাছ রপ্তানির সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ৪০ মেট্রিক টন করে পাঠানোর অনুমতি পেয়েছে। প্রতিটি মাছের সাইজ এক কেজির বেশি।

উল্লেখ যে, ভারতের দীঘা, শংকরপুর, কাকদ্বীপ ও ডায়মন্ডহারবারেও ইলিশ পাওয়া যায়। তবে পদ্মা, মেঘনার মতো এমন স্বাদের ইলিশ মেলে না। এই কারণে বাংলাদেশের ইলিশের চাহিদা পশ্চিমবঙ্গের বাজারে আলাদা। ২০১২ সাল থেকে বাংলাদেশ ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। দীর্ঘদিন বন্ধ থাকলেও কলকাতার বাজারে চাহিদা কমেনি। বরং এবার ইলিশ রপ্তানির খবরে পূজায় বাড়তি আনন্দ তৈরি হয়েছে কলকাতার বাজারে

This item is part of
XS
SM
MD
LG