অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের পণ্যবাহী নৌযানের শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে  

বাংলাদেশের পণ্যবাহী নৌযানের শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে  
বাংলাদেশের পণ্যবাহী নৌযানের শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে  

বাংলাদেশের পণ্যবাহী নৌযানের শ্রমিকরা তাঁদের বেতন ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে  মঙ্গলবার ভোর থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। 

বাংলাদেশের পণ্যবাহী নৌযানের শ্রমিকরা তাঁদের বেতন ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে মঙ্গলবার ভোর থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে পূর্ব ঘোষণা অনুযায়ী নৌযান শ্রমিকরা এ ধর্মঘট শুরু করেছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। তাঁরা বলেন একই দাবিতে গত দেড় বছরে আরও তিনবার ধর্মঘটে গিয়েছিলেন নৌযান শ্রমিকরা।

মালিক পক্ষ বার বার শ্রমিকদের এ সকল দাবী মেনে নেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে তাঁরা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি বলে অভিযোগ করে তাঁরা বলেন তাই বাধ্য হয়ে তারা আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। তবে যাত্রীবাহী নৌযান সমূহকে ধর্মঘটের আওতায় রাখা হয় নাই।

এ প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি শাহ আলম সাংবাদিকদের বলেন প্রয়োজনে তারাও এ ধর্মঘটে যোগ দেবে। শ্রমিক নেতারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। নৌযান শ্রমিকদের ১১ দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নিয়োগপত্র প্রদান, বেতন-ভাতা বৃদ্ধি, খাদ্য ভাতা প্রদান, প্রভিডেন্ট ফান্ড গঠন, কর্মরত অবস্থায় কোণও শ্রমিকের মৃত্যু হলে তাঁর পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান, নৌপথের নাব্যতা রক্ষা এবং নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও পুলিশের নির্যাতন বন্ধ করা।

please wait

No media source currently available

0:00 0:01:46 0:00
সরাসরি লিংক

এদিকে, নারায়ণগঞ্জ, বরিশাল ও খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে আজ পণ্যবাহী নৌযান শ্রমিকরা তাঁদের দাবীর স্বপক্ষে সমাবেশ-বিক্ষোভ করেছেন বলে খবর পাওয়া গেছে।

XS
SM
MD
LG