অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম মারা গেছেন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম মারা গেছেন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম মারা গেছেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার প্রথম প্রহরে তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে এইচ টি ইমামের বয়স হয়েছিল ৮২ বছর


তিনি কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। অনেক দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রাত সোয়া একটায় তাঁকে মৃত ঘোষণা করা হয়।

মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা এইচ টি ইমাম ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতীক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবও হন তিনি ।

হোসেন তৌফিক ইমামের জন্ম ১৯৩৯ সালে।

This item is part of
XS
SM
MD
LG