অ্যাকসেসিবিলিটি লিংক

ভবিষ্যতের অগ্রগতি নিয়ে সংশয় থাকলেও জঙ্গিগোষ্ঠী এবং পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতি বলবৎ আছে

ফাইল ছবি - একজন সৈনিক আর্মি পাবলিক স্কুলের ভিতরে দাঁড়িয়ে আছেন যেখানে তালিবান বন্দুকধারীরা আক্রমণ করেছিল। ১৭ ডিসেম্বর ২০১৪। (ফাইল ছবি-রয়টার্স/জোহরা বেন্সেমরা)
ফাইল ছবি - একজন সৈনিক আর্মি পাবলিক স্কুলের ভিতরে দাঁড়িয়ে আছেন যেখানে তালিবান বন্দুকধারীরা আক্রমণ করেছিল। ১৭ ডিসেম্বর ২০১৪। (ফাইল ছবি-রয়টার্স/জোহরা বেন্সেমরা)

পাকিস্তান এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত নিষিদ্ধ জঙ্গি জোটের মধ্যে এক মাস ব্যাপী যুদ্ধবিরতির মাঝে শান্তি চুক্তি নিয়ে আলোচনা মঙ্গলবার ১৫তম দিনে গড়িয়েছে। প্রতিবেশী আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবানের মধ্যস্থতায় এই দুই প্রতিপক্ষ শান্তি চুক্তি নিয়ে আলোচনা করছে।

টিটিপি যারা সাধারণত পাকিস্তানি তালিবান নামে পরিচিত, প্রায় দুই ডজন নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী নিয়ে গঠিত এবং বহু বছর ধরে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর এবং বেসামরিক লোকদের বিরুদ্ধে মারাত্মক সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে।

জঙ্গি সংগঠনের নেতা ও যোদ্ধারা পাকিস্তান সীমান্ত এলাকায় তাদের শক্ত ঘাঁটির ওপর সেনা-নেতৃত্বাধীন জঙ্গিবিরোধী অভিযানের পর সেখান থেকে পালিয়ে গিয়ে আফগানিস্তানে আশ্রয় নিয়েছে। ঐ অভিযানে কয়েক হাজার জঙ্গিও নিহত হয়।

ইসলামাবাদের কর্মকর্তারা বলছেন যে টিটিপি আফগানিস্তানে তাদের অভয়ারণ্য থেকে হুমকি সৃষ্টি করে চলেছে। পাকিস্তান হুমকি নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য প্রতিবেশী দেশটির নতুন তালিবান সরকারের সাহায্যের জন্য যোগাযোগ করেছে।

আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই মাসের শুরুর দিকে ইসলামাবাদে তার সরকারী সফরের সময় নিশ্চিত করেন যে তার সরকার শান্তি আলোচনা এবং চলমান অস্থায়ী যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে। মুত্তাকি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তবে বলেছেন তারা আশাবাদী যে এই প্রক্রিয়ার মাধ্যমে একটি সমাধানে পৌঁছান সম্বব হবে।

টিটিপির সঙ্গে বৈঠকের বিষয়ে পাকিস্তানি কর্মকর্তারা জোর দিয়ে বলেন যে আলোচনা "এখনও খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে খুব তাড়াতাড়ি" কোনো অগ্রগতি আশা করা বা সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা করা যাবে না।

একজন নিরাপত্তা কর্মকর্তা ভিওএ কে বলেন যে টিটিপি জঙ্গিরা "পাকিস্তানের সংবিধান মেনে চলতে, জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য জাতীয় ডেটাবেস নিবন্ধন কর্তৃপক্ষের (NADRA) কাছে নিজেদের সমর্পণ করতে এবং তাদের অস্ত্র দিতে ইচ্ছুক কিনা তা নির্ধারণ করার জন্য সরকার প্রক্রিয়া শুরু করেছে।

This item is part of
XS
SM
MD
LG