অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকা আসছেন ৭ ডিসেম্বর

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা

দুই দিনের সফরে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা । ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফরের বিস্তারিত কর্মসূচী চুড়ান্ত করতে পররাষ্ট্র সচিবের এই সফর।

মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর ঢাকা সফরে আসছেন রাষ্ট্রপতি কোবিন্দ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে এই প্রথমবারের মতো তিনি বাংলাদেশে আসছেন। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় শেখ হাসিনার সফরের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় সফরকালে আরও কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পারেন। পররাষ্ট্র মন্ত্রনালয় ও ভারতীয় হাইকমিশন এই সফরের বিভিন্ন কর্মসূচী চুড়ান্ত করছে।

This item is part of
XS
SM
MD
LG