অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের বিদেশমন্ত্রী বলছেন নির্জোট আন্দোলন বলে এখন আর কিছু হয় না


ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন নির্জোট আন্দোলন বলে এখন আর কিছু হয় না।

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন নির্জোট আন্দোলন বলে এখন আর কিছু হয় না। চিনের উত্তরোত্তর আগ্রাসী ভূমিকা ও আমেরিকার সাম্প্রতিক অবস্থানে বিশ্বে বিভিন্ন শক্তি জোটের বিন্যাসে কোনও রদবদল ঘটবে কি না, ভারতের অবস্থানই বা কী হবে, তা আলোচনা করতে গিয়েই এ কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী। ভারতের দু’টি টেলিভিশন চ্যানেলের আয়োজনে একটি ভার্চুয়াল সম্মেলনে।ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতি মাঝারি শক্তির দেশগুলির সামনে কিছুটা সুযোগ এনে দিয়েছে। এই দেশগুলির মধ্যে যেমন ভারত পড়ে, তেমনই রয়েছে জাপান ও ইউরোপীয় জোটের দেশগুলি।

বিদেশমন্ত্রী বলেন, ‘‘নির্জোট শব্দটা ছিল একটা নির্দিষ্ট সময়ের। ওটা এখন পুরনো ধারণা হয়ে গিয়েছে। একটা সময় এর প্রয়োজন ছিল, কারণ অনেক দেশে তখন স্বাধীনতা আসছিল। আমরাও সেই প্রয়োজন থেকেই নির্জোট আন্দোলনের সঙ্গে ছিলাম।’’ভারতের বিদেশ মন্ত্রীর মতে, এখন পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। তাঁর কথায়, ‘‘আমেরিকা আর তত বড় ছাতা নয় আগের মতো। তার ফলে, অনেক দেশ স্বাধীন ভাবে অনেক কিছু করে উঠতে পারছে। করছে। এতে অবশ্য আমাদের কিছু যায় আসেনি। কারণ, আমরা কোনও দিনই কোনও জোটে ছিলাম না। এখনও নেই। কোনও দিনই কোনও জোটে ভিড়ব না আমরা। কিন্তু যারা আমেরিকার মুখাপেক্ষী হয়ে ছিল এত দিন, সেই সব দেশ এখন স্বাবলম্বী হয়ে ওঠার প্রয়োজন অনুভব করতে শুরু করেছে।’’জোট-নিরপেক্ষতার পথে অবিচল থাকতে আগামী দিনে ভারত ‘আরও কিছু ঝুঁকি নেবে’ বলেও জানান এস জয়শঙ্কর।

please wait

No media source currently available

0:00 0:01:49 0:00



XS
SM
MD
LG