অ্যাকসেসিবিলিটি লিংক

ভিয়েনায় করোনভাইরাস বিষয়ক বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ করেছে কয়েক হাজার মানুষ

অস্ট্রিয়ার ভিয়েনায় করোনভাইরাসের নতুন বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন এবং আলোক শিখাচ্ছেন।২০ নভেম্বর ২০২১। (ছবি এপি/ ফ্লোরিয়ান শ্রোটার)
অস্ট্রিয়ার ভিয়েনায় করোনভাইরাসের নতুন বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন এবং আলোক শিখাচ্ছেন।২০ নভেম্বর ২০২১। (ছবি এপি/ ফ্লোরিয়ান শ্রোটার)

অস্ট্রিয়ার সরকার একটি নতুন লকডাউন এবং আগামী বছর ভ্যাকসিন বাধ্যতামূলক করা হবে বলে ঘোষণা করার একদিন পর কয়েক হাজার মানুষ, যাদের মধ্যে অনেকে ডানপন্থী সমর্থক, শনিবার ভিয়েনায় করোনভাইরাস বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ করেছে।

শিস বাজিয়ে, হর্ন দিয়ে এবং ড্রাম বাজিয়ে, প্রতিবাদকারীরা হফবার্গের সামনে ভিয়েনার কেন্দ্রস্থলে প্রাক্তন রাজপ্রাসাদ হিরোজ স্কোয়ারে প্রবেশ করে।প্রতিবাদের বেশ কয়েকটি স্থানের মধ্যে এটি একটি।

অনেক বিক্ষোভকারী অস্ট্রিয়ার পতাকা উড়াতে থাকে এবং "নো ভ্যক্সিনেশন (টিকা নেব না)", "ইনাফ ইজ ইনাফ (যথেষ্ট হয়েছে)" বা " ডাউন উইথ দ্য ফ্যাশিস্ট ডিকটেটরশিপ (ফ্যাসিবাদী একনায়কত্বের পতন হোক)" স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করে।

পুলিশের ধারণা মতে, মধ্য দুপুরের মধ্যে লোক সংখ্যা প্রায় ৩৫ হাজারে পৌঁছে যায়। বিক্ষোভকারীরা হফবার্গের দিকে ফিরে যাওয়ার আগে ভিয়েনার অভ্যন্তরীণ রিং রোড ধরে মিছিল করছিল।পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন করোনভাইরাস বিধিনিষেধ এবং নাৎসি প্রতীকের উপর নিষেধাজ্ঞা লংঘনের জন্য ১০ জনেরও কম লোককে গ্রেপ্তার করা হয়েছে।

অস্ট্রিয়ার জনসংখ্যার প্রায় ৬৬ শতাংশ সম্পূর্ণরূপে করোনার টিকা নিয়েছে যা কিনা পশ্চিম ইউরোপের অন্যতম নিম্নতম হার। অস্ট্রিয়ার অনেক নাগরিক টিকা সম্পর্কে সন্দিহান। এই দৃষ্টিভঙ্গি অস্ট্রিয়ার সংসদের তৃতীয়-বৃহত্তম ডানপন্থি পার্টি - ফ্রিডম পার্টি উৎসাহিত করেছে।

এই সপ্তাহে টিকাবিহীনদের উপর লকডাউন আরোপ করার পরেও প্রতিদিনের সংক্রমণ এখনও রেকর্ড সৃষ্টি করেছে। অস্ট্রিয়ার সরকার শুক্রবার জানিয়েছে যে তারা সোমবার লকডাউন পুনরায় চালু করবে এবং পহেলা ফেব্রুয়ারির মধ্যে টিকা নেয়া বাধ্যতামূলক করবে।

XS
SM
MD
LG