অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে আটক যুক্তরাষ্ট্রের সাংবাদিক সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের দুটি নতুন অভিযোগের মুখোমুখি

ফ্রন্টিয়ার মিয়ানমারের নিউজ ওয়েবসাইট এর ব্যবস্থাপনা সম্পাদক ড্যানি ফেনস্টারকে ২৪ মে থেকে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে বন্দী রাখা হয়েছে। (ছবি- ফেনস্টার পরিবার)
ফ্রন্টিয়ার মিয়ানমারের নিউজ ওয়েবসাইট এর ব্যবস্থাপনা সম্পাদক ড্যানি ফেনস্টারকে ২৪ মে থেকে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে বন্দী রাখা হয়েছে। (ছবি- ফেনস্টার পরিবার)

বর্তমানে মিয়ানমারে বিভিন্ন অভিযোগে আটক যুক্তরাষ্ট্রের এক সাংবাদিক এখন ইয়াঙ্গুনের একটি আদালতে সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের দুটি নতুন অভিযোগের মুখোমুখি হয়েছেন। তার আইনজীবী এমন তথ্য জানিয়েছেন।

ইয়াঙ্গুন-ভিত্তিক অনলাইন নিউজ ম্যাগাজিন ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক ড্যানি ফেনস্টারকে ২৪মে থেকে আটক রাখা হয়েছে।যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে একটি ফ্লাইটে উঠার আগে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয় এবং প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মিথ্যা বা উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগ আনা হয়।

ফেনস্টারকে ঔপনিবেশিক যুগের আন ল ফুল অ্যাসোসিয়েশনস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ক্ষমতাসীন সামরিক জান্তা দ্বারা অবৈধ বলে বিবেচিত বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ করেছেন এবং অভিবাসন আইন লঙ্ঘন করেছেন।পক্ষসমর্থন দলগুলি বলছে যে আন ল ফুল অ্যাসোসিয়েশনস অ্যাক্ট ১৯৯০ এর দশকে রাজনৈতিক কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করতে ব্যবহার করা হয়েছিল এবং এখন বর্তমান সামরিক জান্তা তা প্রয়োগ করছে।

ফেনস্টারের আইনজীবী, থান জাও অং জানান, সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রদ্রোহের যে নতুন অভিযোগগুলি তার মক্কেলের বিরুদ্ধে দায়ের করা হয়েছে তাতে উভয় অভিযোগে দোষী সাব্যস্ত হলে ফেনস্টারের মোট ৩০ বছরের জেল হতে পারে।থান জাও অং জানান, এটি আগের যে তিনটি অভিযোগের অধীনে সম্মিলিত ১১ বছরের কারাদণ্ড রয়েছে তার সঙ্গে যোগ হবে।

থান জাও অং বলেন ফেনস্টারকে গ্রেপ্তার করা হয় যখন তিনি খুব কম সময়ের জন্য অনলাইন নিউজ সার্ভিস মিয়ানমার নাউ-এর অনুলিপি সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। ফ্রন্টিয়ার মিয়ানমার ম্যাগাজিনে যোগদানের আগে গত বছর তিনি মিয়ানমার নাউ এর চাকরিটি ছেড়ে দেন।

পহেলা ফেব্রুয়ারি সামরিক বাহিনী বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এবং কার্যত নেতা অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্ট সহ বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করার পর থেকে মিয়ানমার অশান্তিতে রয়েছে।

সামরিক জান্তা নির্বাচনের ফলাফলকে জালিয়াতিপূর্ণ বলে দাবি করেছে তবে দেশটির নির্বাচন কমিশন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। একটি স্থানীয় পর্যবেক্ষণ গোষ্ঠীর মতে, জান্তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সময় সামরিক বাহিনী এবং নাগরিকদের মধ্যে সহিংস সংঘর্ষে আনুমানিক ১২০০ নাগরিক নিহত হয়েছে।

(এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং এএফপি থেকে নেয়া হয়েছে)

This item is part of
XS
SM
MD
LG