অ্যাকসেসিবিলিটি লিংক

মুসলিম ধর্মগুরু সহ অন্তত পাঁচজনকে হত্যা করেছে উগান্ডার পুলিশ

উগান্ডার কাম্পালায় পার্লামেন্টের কাছে বোমা বিস্ফোরণের ফলে সৃষ্ট গাড়ির আগুন নেভানোর চেষ্টা করছে স্থানীয়রা।১৬ নভেম্বর ২০২১। (ছবি-এএফপি/ইভান কাবুয়ে)
উগান্ডার কাম্পালায় পার্লামেন্টের কাছে বোমা বিস্ফোরণের ফলে সৃষ্ট গাড়ির আগুন নেভানোর চেষ্টা করছে স্থানীয়রা।১৬ নভেম্বর ২০২১। (ছবি-এএফপি/ইভান কাবুয়ে)

উগান্ডার পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে যে কর্তৃপক্ষ রাজধানীতে মঙ্গলবারের আত্মঘাতী বোমা হামলার জন্য দায়ী উগ্রবাদী গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে একজন মুসলিম ধর্মগুরু সহ অন্তত পাঁচজনকে হত্যা করেছে।

উগান্ডায় ফিরে যাওয়ার চেষ্টা করার সময় কঙ্গোর পশ্চিম সীমান্তের কাছে একটি শহরে বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছে।পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী কাম্পালার বাইরে একটি বাড়িতে অভিযান চালালে পঞ্চম ব্যক্তি মুহাম্মাদ কিরেভু নামে একজন ধর্মগুরু "সহিংস সংঘর্ষে" নিহত হন।

তিনি বলেন, দ্বিতীয় একজন ধর্মগুরু, সুলেমান নুবুগা হচ্ছেন ঐ অভিযানের মূল অপরাধী যাকে খোঁজা হচ্ছিল। দুই ধর্মগুরুর বিরুদ্ধে তরুণ মুসলিম পুরুষদের উগ্রবাদীতে পরিণত করা এবং হিংসাত্মক আক্রমণ চালানোর জন্য তাদের গোষ্ঠীতে যোগদানের জন্য উত্সাহিত করার অভিযোগ করেন ফ্রেড এনাঙ্গা।

মঙ্গলবারের বিস্ফোরণের পরে পুলিশ অভিযানগুলো চালায়। কাম্পালার দুটি স্থানে আত্মঘাতী বোমা হামলাকারীদের বিস্ফোরণে কমপক্ষে চারজন বেসামরিক লোক নিহত হয়৷ একটি হামলা হয় সংসদ ভবনের কাছে এবং দ্বিতীয়টি একটি ব্যস্ত থানার কাছে । হামলাগুলি শহরে বিশৃঙ্খলা ও বিভ্রান্তির পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

এনাঙ্গা বলেন, অপরাধীদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ জন সন্দেহভাজনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

ইসলামিক স্টেট গোষ্ঠী মঙ্গলবারের বিস্ফোরণের দায় স্বীকার করে বলেছে যে উগান্ডার নাগরিকরা ঐ হামলাগুলো করেছে। উগান্ডার কর্তৃপক্ষ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস বা এডিএফকে হামলার জন্য দায়ী করেছে।এডিএফ একটি চরমপন্থী গোষ্ঠী যেটি ২০১৯ সাল থেকে আইএস-এর সঙ্গে জোটবদ্ধ।

প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি এক বিবৃতিতে কথিত আত্মঘাতী বোমা হামলাকারীদের শনাক্ত করেছেন এবং সতর্ক করেছেন যে নিরাপত্তা বাহিনী এডিএফ-এর কথিত সদস্যদের "ধরার" জন্য তৎপর রয়েছে।

XS
SM
MD
LG