অ্যাকসেসিবিলিটি লিংক

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে, অ্যানদ্রেস মানুয়েল লোপেজ ওব্রাডোর জয়ী হয়েছেন


মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে, ৬৪ বছর বয়স্ক বামপন্থী অ্যানদ্রেস মানুয়েল লোপেজ ওব্রাডোর জয়ী হয়েছেন। লোপেজ ওব্রাডোর কয়েক দশক আগে সে দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন আদিবাসীদের অধিকার সুরক্ষার বিষয় নিয়ে।

তিনি রবিবার বলেন তাঁর সরকারের প্রধান লক্ষ্য হবে দুর্নীতি ও শাস্তি থেকে অব্যাহতি নির্মূল করা।

অনুমান করা হচ্ছে সরকার আরও যে একটি বিষয়ে দৃষ্টি দেবে তা হচ্ছে যুক্তরাষ্ট্র সরকার ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নীতিমালা মোকাবেলা করা। ট্রাম্প নির্বাচনী প্রচার অভিযানের সময় বলেছেন মেক্সিকোর সীমান্তে দেওয়াল নির্মাণের খরচ মেক্সিকোকে বহন করতে হবে। সাম্প্রতিক দিনগুলোতে অবৈধ অভিবাসনের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের “জিরো টলারেন্স” নীতি যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল শিশুদের বাবা মা’র কাছ থেকে পৃথক করা, তা দু দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করেছে।

ব্যাপক সমালোচনার পর ওই নীতি পরিবর্তন করা হয়।

ট্রাম্প অবশ্য রবিবার টুইটারে নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।

XS
SM
MD
LG