অ্যাকসেসিবিলিটি লিংক

ময়মনসিংহের দুই গারো তরুণীর সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচজন গ্রেফতার

ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুই গারো তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে ময়মনসিংহ জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন হলেন-হালুয়াঘাট উপজেলার কাতলমারি গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরীফ মিয়া (২০), কাটাবাড়ি গ্রামের আব্দুল মতিনের ছেলে মিজানুর রহমান (২২), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুল হামিদ (১৯), কচুয়াকুড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মিয়া হোসেন (২০) একই গ্রামের মফিজুল মিয়ার ছেলে রুকন মিয়া (২১)। তাদের মধ্যে আব্দুল হামিদ মামলার আসামি না হলেও ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহা.আহমার উজ্জামান বলেন, গত রাতে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযোগ চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অচিরেই বাকিদের গ্রেফতার করা হবে।

গত ২৭ ডিসেম্বর মধ্যরাতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাটাবাড়ি গ্রামের দুই গারো তরুণী ধর্ষণের শিকার হন। পরে ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে ধর্ষণ মামলা করেন এক তরুণীর বাবা।

XS
SM
MD
LG