অ্যাকসেসিবিলিটি লিংক

যাদবপুর বিশ্ববিদ্যালেয় সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল  জগদীপ ধনখড়

WB Gov. Sri Jagdeep Dhankar
WB Gov. Sri Jagdeep Dhankar

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালেয় সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

আজ মঙ্গলবার সকালেই সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছন রাজ্যপাল। গেটেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থিত শিক্ষাকর্মী সংগঠনের সদস্যরা। ওঠে গো ব্যাক স্লোগান। একদিকে নো এনআরসি ব্যাজ পরে সমাবর্তন অনুষ্টানে হাজির পড়ুয়ারা। অন্যদিকে, তৃণমূল শিক্ষাবন্ধু সেলের সদস্যরা হাজির ছিল কালো পতাকা নিয়ে।বিক্ষোভের চাপে পড়ে গেট থেকেই উপাচার্যকে ফোন করে রাজ্যপাল। উপাচার্য তাঁকে বলেন, সমাবর্তন অনুষ্ঠান থেকে তাঁকে যেতে দিচ্ছে না তৃণমূল সমর্থিত স্টাফরা। আমি কী করব! রাজ্যপাল বলেন, এটা একেবারেই বিশৃঙ্খলা। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এরপরই সাংবাদিকদের সামনে বিক্ষোভে ফেটে পড়েন রাজ্যপাল জাগদীপ ধনখড়। তিনি বলেন, রাজ্যপাল ছাড়া কোনও সমাবর্তন হতে পারে না। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আগুন নিয়ে খেলা করা হচ্ছে। উপাচার্যের উদ্দেশ্য রাজ্যপাল বলেন, যিনি দায়িত্ব নিতে পারছেন না তাঁর চেয়ারে থাকার এক্তিয়ার নেই।

শেষপর্যন্ত ঢুকতে না পেরে দেড় ঘণ্টা পর গাড়ি ঘুরিয়ে ফিরে যান রাজ্যপাল। আচার্য ছাড়াই শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান।

This item is part of
XS
SM
MD
LG