অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন তদন্তের প্রতি সমর্থন বাড়ছে

যুক্তরাষ্ট্রে নতুন এক জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে – যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে এখন ডেমোক্র্যাট দলের নেতৃত্বে যে অভিশংসন তদন্ত বা ইমপীচমেণ্ট প্রক্রিয়া চলছে তার প্রতি সমর্থন ক্রমশ:ই বাড়ছে।

যুক্তরাষ্ট্রে নতুন এক জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে – যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে এখন ডেমোক্র্যাট দলের নেতৃত্বে যে অভিশংসন তদন্ত বা ইমপীচমেণ্ট প্রক্রিয়া চলছে তার প্রতি সমর্থন ক্রমশ:ই বাড়ছে।

ওয়াশিংটন পোস্ট-Schar School সমীক্ষার সর্ব সাম্প্রতিক ফলাফলে দেখা যাচ্ছে- সমীক্ষাধীনদের ৫৮ শতাংশের সমর্থন রয়েছে অভিশংসন বা ইমপীচমেন্টের পক্ষে- অপর দিকে বিরোধীদের অংশ ৩৮ শতাংশ। এর আগে জুলাই মাসে নেওয়া সমীক্ষায় তদন্তের পক্ষাবলম্বনে সমর্থনের মাত্রা জানা গিয়েছিলো ২১ শতাংশ। সমীক্ষাধীনদের মোট ৪৯ শতাংশই মনে করেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে, কংগ্রসের ইমপীচ ক’রে গদীচ্যুত করাই উচিৎ আর ৬ শতাংশ তাঁর গদীচ্যুতি বিরোধীতা ক’রেছেন।

মঙ্গলবার নেওয়া কুইনীপিয়াক ইউনিভার্সিটির এক সমীক্ষায় বলা হয় সমীক্ষায় ভোটদানকারিরা ৫২-৪৫ ব্যবধানে ইমপীচমেন্ট তদন্তের পক্ষে রায় দিয়েছেন।

ইতিমধ্যে, হোয়াইট হাউস ব’লছে- তাঁদের কথায়, সংবিধান বিগর্হিত ইমপিচমেন্টে অংশ তাঁরা নেবেন না। এ বাবদে হোয়াইট হাউসের কৌঁশুলী প্যাট সিপোলৌন – কংগ্রেসের ডেমোক্র্যাট দলিয়রা বুনিয়াদী নিরপেক্ষতা এবং সংবিধান স্থিরিকৃত যথোপযুক্ত প্রক্রিয়া লংঘন ক’রছেন ব’লে অভিযোগ তুলে ধরেন কংগ্রেসকে পাঠানো এক চিঠিতে।

প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট দলিয় প্রধান, স্পীকার ন্যান্সী পেলৌসী বলেছেন – হোয়াইট হাউসের ঐ চিঠি প্রকৃত ঘটনা ধামা চাপা দেওয়ার সর্ব সাম্প্রতিক প্রয়াস – যা কিনা গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

This item is part of
XS
SM
MD
LG