অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার কাছে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য দেয়ার চেষ্টার অভিযোগে এক প্রকৌশলী গ্রেফতার

নৌবাহিনীর ফাইটার জেট ইউ.এস.এস. ডোয়াইট ডি. আইজেনহাওয়ার বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করছে।২১ নভেম্বর ২০১৬। (ছবি-এপি/পেত্র ডেভিড জসেক)
নৌবাহিনীর ফাইটার জেট ইউ.এস.এস. ডোয়াইট ডি. আইজেনহাওয়ার বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করছে।২১ নভেম্বর ২০১৬। (ছবি-এপি/পেত্র ডেভিড জসেক)

বিচার বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে একজন প্রকৌশলী যিনি ফেডারেল সরকারের প্রতিরক্ষা বিভাগের ঠিকাদার হিসাবে কয়েক দশক ধরে কাজ করছেন গোপনীয় তথ্য দেয়ার চেষ্টা করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।ঐ প্রকৌশলী যাকে তিনি রাশিয়ার এজেন্ট ভেবে গোপনীয় তথ্য দিতে যাচ্ছিলেন আসলে ঐ ব্যক্তি একজন ছদ্মবেশী এফবিআই কর্মচারী।

কেন্দ্রীয় কর্মকর্তারা জানান এফবিআই সাউথ ডাকোটার ৬৩ বছর বয়সী জন মারে রো জুনিয়র ‘এর বিরুদ্ধে একটি গোপন অভিযান পরিচালনা করে।এর আগে রোকে সম্ভাব্য অভ্যন্তরীণ হুমকি হিসাবে চিহ্নিত করা হয় এবং নিরাপত্তা লঙ্ঘনের জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

সরকার জানিয়েছে তদন্তের অংশ হিসাবে, রো একজন গোপন এফবিআই কর্মচারীর সঙ্গে ৩০০টিরও বেশি ইমেল আদান-প্রদান করেন যিনি ২০২০ সালের মার্চ মাসে রাশিয়ার এজেন্ট সেজে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন । আদালতের নথি অনুসারে রো একটি ইমেইলে যুক্তরাষ্ট্রের সামরিক যুদ্ধ বিমান সম্পর্কে তথ্য প্রদান করেন এবং অন্যটিতে বলেছেন: "যদি আমি এখানে চাকরি না পাই তবে আমি অন্য দলের জন্য কাজ করব।"

আদালতের নথিতে রোয়ের জন্য কোন আইনজীবীর তালিকা করা হয়নি। আইনজীবীরা বলছেন রো প্রায় ৪০ বছর ধরে প্রতিরক্ষা ঠিকাদারদের পরীক্ষা প্রকৌশলী হিসাবে কাজ করেছেন এবং তার নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র ছিল।

২০১৮ সালের মার্চ মাসে মহাকাশ সংক্রান্ত বিষয়ে জড়িত একটি বেনামী কোম্পানি থেকে তাকে বরখাস্ত করা হয়। তখন তিনি একটি গোপন স্থানে তথ্য নেয়ার জন্য থাম্ব ড্রাইভ আনার চেষ্টা করেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন একই সাথে যুক্তরাষ্ট্র সরকারের নিরাপত্তা ছাড়পত্র এবং রাশিয়ার সরকারের নিরাপত্তা ছাড়পত্র পেতে পারেন কিনা।

শুক্রবার সাউথ ডাকোটার ফেডারেল আদালতে রোয়ের হাজিরা দেবার কথা ছিল। একটি বিদেশী সরকারকে সহায়তা করার জন্য জাতীয় প্রতিরক্ষা তথ্য দেয়ার চেষ্টা করার অভিযোগে তাকে বুধবার সাউথ ডাকোটার লীড থেকে গ্রেফতার করা হয়। এই ধরণের অভিযোগের শাস্তি সম্ভাব্য যাবজ্জীবন কারাদণ্ড।

XS
SM
MD
LG