অ্যাকসেসিবিলিটি লিংক

শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ 

কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দু’জন রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দু’জন রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫)।

কুতুপালং থেকে এহসান উল্লাহ নামক এক রোহিঙ্গা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন। এদিকে শরণার্থী শিবিরের বিভিন্ন স্থানে আরও কয়েকটি সংঘর্ষের খবর পাওয়া গেছে।

মোয়াজ্জেম হোসাইন সাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00


This item is part of
XS
SM
MD
LG