অ্যাকসেসিবিলিটি লিংক

শিক্ষার্থীদের টিকার আওতায় এনে শিক্ষাপ্রতিষ্ঠান চালিয়ে যেতে চাই- দীপু মনি

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। (ফাইল ফটো- এএফপি)
বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। (ফাইল ফটো- এএফপি)

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, "নতুন করে করোনা সংক্রমণ বেড়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষা ব্যবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধ করে দিলে কতদিনে আবার সচল করা সম্ভব হবে, তা অনিশ্চিত। সেই কারণে আমরা চাই, শিক্ষার্থীদের টিকার আওতায় এনে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চালিয়ে যেতে।" শনিবার রাজধানীর একটি কলেজের রজতজয়ন্তী উৎসবের অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, "করোনার কারণে গত দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। নতুন করে আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না সরকার। এ কারণে শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।"

তবে ১২ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব হলেও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব হচ্ছে না। এ জন্য তাদের নিয়ে বেশি উদ্বেগে রয়েছেন বলেও জানান মন্ত্রী।

ওদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, "আপাতত স্কুল খোলা থাকবে। যদি সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়, তখন আমরা দেখব স্কুল নিয়ে কী করা যায়। যদি বেশি হারে বৃদ্ধি পায়,তাহলে স্কুল বন্ধ করার প্রয়োজন দেখা দেবে। তবে এখনও সেই অবস্থা হয়নি।" মানিকগঞ্জ সদর উপজেলায় মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ার দুই হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

XS
SM
MD
LG