অ্যাকসেসিবিলিটি লিংক

স্পিকারের মাধ্যমে আযান প্রচারের অনুমতি দিল জার্মানীর শহর কোলন


ফাইল ছবি-জার্মানীর কোলন শহরে কেন্দ্রীয় ডিআইটিআইবি (DITIB) মসজিদের বাইরে লোকজন দাঁড়িয়ে আছে। ৩ অক্টোবর ২০১৭।(ছবি-এপি/মার্টিন মেইজনার)
ফাইল ছবি-জার্মানীর কোলন শহরে কেন্দ্রীয় ডিআইটিআইবি (DITIB) মসজিদের বাইরে লোকজন দাঁড়িয়ে আছে। ৩ অক্টোবর ২০১৭।(ছবি-এপি/মার্টিন মেইজনার)

জার্মানীর শহর কোলন জানিয়েছে যে তারা মসজিদগুলিকে স্পিকারের মাধ্যমে আযান প্রচারের অনুমতি দেওয়া শুরু করবে।

সোমবার শহরটি জানিয়েছে শুক্রবার দুপুরে পাঁচ মিনিটের জন্য মাইকে আযান দেয়া যেতে পারে।

মাইকে আযান দেয়ার জন্য মসজিদগুলোকে অনুমতির জন্য আবেদন করতে হবে এবং আওয়াজের সীমা মেনে চলতে হবে।এই অনুমতি দুই বছরের জন্য দেয়া হবে।

কোলনের মেয়র হেনরিয়েট রেকের গত সপ্তাহে টুইট করে বলেন, "মুয়াজ্জিনের আহ্বানকে অনুমতি দেওয়া সম্মানের নিদর্শন।"

তিনি বলেন, যারা শহরের প্রধান ট্রেন স্টেশনে এসে পৌঁছেন তাদের গির্জার ঘণ্টার আওয়াজের মাধ্যমে স্বাগত জানানো হয়।নামাজে মুসলিমদের আহ্বান জানানোর জন্য আযানের অনুমতি দেয়ার বিষয়টি এটি প্রমাণ করবে যে শহরটিতে ধর্মীয় স্বাধীনতা এবং বৈচিত্র্যে রয়েছে।

জার্মানির অনেক শহর এবং জেলায় প্রতিদিন খ্রিস্টান গির্জার ঘণ্টা বেজে ওঠে।

মুসলিম দেশগুলোতে নামাজ পড়ার আহ্বান জানানোর জন্য নিয়মিতভাবে প্রতিদিন পাঁচবার আযান প্রচার করা হয়।

১০ লক্ষ মানুষের বসবাস কোলন শহরে, প্রায় ৩৫টি মসজিদ রয়েছে এবং শহরটি জার্মানির বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের মধ্যে অন্যতম।

XS
SM
MD
LG