যুক্তরাষ্ট্র একটি বিমানবাহী রণতরী এবং বোমারু বিমান ট্যাস্ক ফোর্স পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টান বলেছেন, ইরানের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকটি উস্কানিমূলক ইঙ্গিত ও সতর্ক বার্তা বৃদ্ধি পাওয়ার কারণে তারা এসব পদক্ষেপ নিয়েছেন।
রবিবার রাতে এক বিবৃতিতে বোল্টান বলেছেন “যুক্তরাষ্ট্রের স্বার্থ বা মিত্রদের স্বার্থে কোনো আঘাত হানা হলে কঠোর শক্তি প্রয়োগ করে জবাব দেওয়া হবে, ইরানি সরকারকে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন বার্তা দেওয়ার লক্ষ্যে” এই সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। কিন্তু প্রতিনিধিদের মাধ্যমে, ইসলামিক রেভলুশনারি গার্ড কোর বা ইরানের নিয়মিত বাহিনীর যে কোনো হামলার জবাব দেওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।”
ট্রাম্প প্রশাসন কোন বিশেষ হুমকির বিষয়ে বিস্তারিত জানায়নি।