অ্যাকসেসিবিলিটি লিংক

আসুন সম্মিলিতভাবে আমরা গড়ে তুলি এই দেশটিকে- জো বাইডেন

আসুন সম্মিলিতভাবে আমরা গড়ে তুলি এই দেশটিকে- জো বাইডেন
আসুন সম্মিলিতভাবে আমরা গড়ে তুলি এই দেশটিকে- জো বাইডেন

ইলেকটোরাল কলেজ ভোটে জয় নিশ্চিত হবার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন তাৎক্ষনিক ভাষণে বলেছেন আমেরিকায় রাজনীতিবিদেরা ক্ষমতা নেন না, জনগণ তাঁদেরকে তা দেন।

ইলেকটোরাল কলেজ ভোটে জয় নিশ্চিত হবার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন তাৎক্ষনিক ভাষণে বলেছেন আমেরিকায় রাজনীতিবিদেরা ক্ষমতা নেন না, জনগণ তাঁদেরকে তা দেন।

তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প নানা অভিযোগ তুললেও ঐতিহাসিকভাবে আমেরিকানরা কোন ভুল রায় দেননি।

তিনি বলেন এই দেশে গণতন্ত্র আছে এবং থাকবে। আমাদের ঐক্য মজবুত থাকবে। আমি সকল আমেরিকানের প্রেসিডেন্ট, যারা আমাকে ভোট দিয়েছেন, যারা দেননি সকলের।

এই মহামারি শেষ হোক, আমরা আমাদের অর্থনীতি ফিরিয়ে আনার জন্য একত্রে চেষ্টা করবো। একে অপরের পাশে থাকব সকল অবস্থায়। আমরা নানা স্থান থেকে নানা বিশ্বাস নিয়ে এসে এখন আমরা ঐক্যবদ্ধ আমেরিকান।

জো বাইডেন বলেন আজ ৩ লাখ প্রাণ হারিয়েছি আমরা। অন্তরে এই নতুন বছরে তাঁদের জন্য একটি কালো দাগ থেকে যাচ্ছে। আসুন সম্মিলিতভাবে আমরা গড়ে তুলি এই দেশটিকে। জাতী হিসাবে এটি আমাদের আদর্শ।

This item is part of
XS
SM
MD
LG