অ্যাকসেসিবিলিটি লিংক

মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা এড়াতে শ্রীলংকায় সামাজিক মাধ্যম বন্ধ ঘোষণা

শ্রীলংকার সংখ্যালঘূ মুসলিম সম্প্রদায়ের ওপর সম্ভাব্য হামলা এড়াতে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামসহ সকল সামাজিক মাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে। দক্ষিন এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।

প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা মঙ্গলবার এই আদেশ জারি করেছেন। এর একদিন আগে সিংহালিজ বৌদ্ধরা বেশ কয়েকটি মসজিদে হামলা করে। তারা কান্দি জেলায় বেশকিছু মুসলিম মালিকানাধীন দোকানপাঠ ও ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। একটি দোকানের মধ্যে এক মুসলিম তরুনের মৃতদেহ পাওয়া যায়।

শনিবার এক সিংহলি ট্রাক ড্রাইভারের সঙ্গে একদল মুসলিম যুবকের কথা কাটাকাটি ও সংঘর্ষের পর ট্রাক ড্রাইভার আহত হয় এবং পরদিন মারা যায়। তারই সূত্র ধরে শুরু হয় মুলত এই সংঘর্ষের ঘটনা।

This item is part of
XS
SM
MD
LG